বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও

Updated: 1 month ago
উত্তরঃ

পূজা ও পূর্ণিমা উৎসবে যোগদানের সুফল অনেক। পূজার মাধ্যমে ত্রিরত্নের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা উৎপন্ন হয়। ধর্মীয় চেতনা জাগ্রত হয়। মন সুন্দর, উদার ও পবিত্র হয়। হিংসা, বিদ্বেষ, লোভদূর হয়। দান চিত্ত উৎপন্ন হয়। কুশলকর্ম করতে উদ্বুদ্ধ হয়। সকল প্রাণীর প্রতি সহানুভূতি সৃষ্টি হয়।
অপরদিকে, মহামানব গৌতম বুদ্ধের জীবনের সাথে পূর্ণিমার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাই বৌদ্ধরা প্রতিটি পূর্ণিমা দিবস অত্যন্ত শ্রদ্ধা ও গুরুত্বের সাথে পালন করেন। পূর্ণিমা উৎসবে যোগদান করে বৌদ্ধগণ বুদ্ধের জীবনের নানা ঘটনা সম্পর্কে জানতে পারেন। বুদ্ধের ধর্ম-দর্শন ও জীবনাদর্শ জানতে পারেন। বুদ্ধের শিক্ষা অনুসরণে অনুপ্রাণিত হন। এ কারণে বৌদ্ধদের নিকট পূজা ও পূর্ণিমা উৎসবের গুরুত্ব অপরিসীম।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

পুষ্প পূজা সাধারণত সকালে করা হয়। বিহারে এবং গৃহে উভয় স্থানে পুষ্প পূজা করা যায়। সকালে ঘুম থেকে উঠে প্রথমে ভালোভাবে হাত-মুখ-পা ধৌত করতে হয়। এরপর বাগান বা যেকোনো ফুলের গাছ থেকে ফুল সংগ্রহ করতে হয়। ফুলগুলো পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে একটা থালায় সুন্দর করে সাজাতে হয়। অতঃপর শ্রদ্ধাচিত্তে ফুলের থালা দু'হাতে নিয়ে পুষ্প পূজার উৎসর্গ গাথা আবৃত্তি করে বুদ্ধ আসনের সামনে অর্পণ করতে হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

আমি নিম্নে বর্ণিত উপায়ে পুষ্প পূজা করি-
পুষ্প পূজা সাধারণত সকালে করা হয়। বিহারে এবং গৃহে উভয় স্থানে পুষ্প পূজা করা যায়। আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমে ভালোভাবে হাত-মুখ-পা ধৌত করি। এরপর বাগান বা যেকোনো ফুলের গাছ থেকে ফুল সংগ্রহ করি। ফুলগুলো পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে একটা থালায় সুন্দর করে সাজাই। অতঃপর 'শ্রদ্ধাচিত্তে ফুলের থালা দু'হাতে নিয়ে পুষ্প পূজার উৎসর্গ গাথা আবৃত্তি করে বুদ্ধ আসনের সামনে অর্পণ করি

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

সকল ধর্মের মানুষ মিলেমিশে থাকার উপকারিতা সম্পর্কে পাঁচটি বাক্য হলো-
১. সকল ধর্মের মানুষ মিলেমিশে থাকলে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হয়।
২. সকল ধর্মের মানুষ মিলেমিশে থাকলে সকল ধর্মের মানুষের সাথে সম্প্রীতি ও মিত্রতা সৃষ্টি হয়।
৩. সকল ধর্মের মানুষ মিলেমিশে থাকলে একে অপরের বিপদে এগিয়ে আসে।
৪. সকল ধর্মের মানুষ মিলেমিশে থাকলে একে অপরকে সাহায্য করে।
৫. সর্বোপরি, দেশের সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষ সুখে শান্তিতে বাস করে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

আমার দেখা একটি পূর্ণিমা উৎসব হলো বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা উৎসব। বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব। বৌদ্ধরা এ উৎসব মর্যাদার সঙ্গে এবং আনন্দ-উৎসবের মধ্যে দিয়ে পালন করেন। বাংলাদেশে প্রতিটি বৌদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সারাদিন কর্মসূচি তাকে। বৌদ্ধ বিহারগুলো রংবেরঙের আলোয় সাজানো হয়। সাজানোর কাজে ব্যবহার করা হয় ফুল, লতা-পাতা, রঙিন কাগজ ও কাপড়। সকালে প্রতি ঘরে ও বিহারে বুদ্ধ পূজার আয়োজন হয়। ছোট-বড় সবাই বৌদ্ধ বিহারে গিয়ে ভিক্ষুসংঘের উপস্থিতিতে একসঙ্গে বুদ্ধ পূজায় অংশ নেয়। পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করে। বিহারে বিহারে ধর্মবিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। এ দিন সবাই নতুন পোশাক পরে। বাড়িতে বাড়িতে ভালো খাবারের আয়োজন হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব হলো বৈশাখী পূর্ণিমা। বৈশাখী পূর্ণিমার সঙ্গে বুদ্ধের জীবনের তিনটি প্রধান ঘটনা জড়িত আছে। যথা: জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ। বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত এই বৈশাখী পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমাও বলা হয়। আন্তর্জাতিকভাবে দিবসটি 'বেসাখ-ডে' নামে পালন করা হয়। বৌদ্ধরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পূর্ণিমা উৎসব পালন করেন। সেদিন তারা নতুন বা পরি পোশাক পরিধান করে পূজার নানা উপকরণ নিয়ে বিহারে যান। বিহারে গিয়ে প্রার্থনা করেন। শীল গ্রহণ করেন। ধ্যান-সাধনা করেন। দান করেন এবং নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

'আন্তর্জাতিকভাবে 'বেসাখ-ডে' হিসেবে পালিত দিনটি হলো বুদ্ধ পূর্ণিমা। বৈশাখী পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমা বলা হয়। বৌদ্ধ ধর্মের প্রবর্তক সিদ্ধার্থ গৌতম এই দিন জন্মগ্রহণ করেন, বুদ্ধত্ব লাভ করেন এবং মহাপরিনির্বাণ লাভ করেন। গৌতম বুদ্ধের জীবনের বৃহৎ তিনটি স্মৃতি জড়িত থাকায় এই দিনটিকে বুদ্ধ পূর্ণিমা বলা হয়। বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব। বাংলাদেশে এদিন সরকারি ছুটি থাকে। বৌদ্ধদের নিকট এ দিনটির ধর্মীয় ও সামাজিক গুরুত্ব অপরিসীম।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

আশ্বিন মাসে পূর্ণিমা দিনের যে উৎসবটি পালন করা হয় সেটি প্রবারণা পূর্ণিমা নামে পরিচিত। আশ্বিনী পূর্ণিমায় বুদ্ধ প্রবর্তিত পূজনীয় ভিক্ষুসংঘের বর্ষাবাস শেষ হয়। আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে প্রবারণা পূর্ণিমা উৎসব পালন করবো। নতুন পোশাক পরিধান করে পূজার নানা উপকরণ নিয়ে বিহারে যাব। বিহারে প্রার্থনা করবো। বন্ধুদের নিয়ে ফল ও পানীয় দ্রব্য দান করবো। পঞ্চশীল গ্রহণ করবো। ভিক্ষুদের ধর্ম দেশনা শুনবো। ধ্যান-সাধনা করবো। রাতে ফানুস উড়িয়ে পরিবার ও বন্ধুদের সাথে আনন্দ করবো।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
19

Related Question

View All
উত্তরঃ

একে অন্যের ধর্মীয় উৎসবে যোগদান করলে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
23
উত্তরঃ

ত্রিরত্নের প্রতি বিভিন্ন রকম পূজার মধ্যে পুষ্প পূজা, পানীয় পূজা, আহার পূজা, ধূপ পূজা বৌদ্ধদের অন্যতম।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
18
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews