বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও

Updated: 3 weeks ago
উত্তরঃ

যিশাইয়ের বাণীগ্রন্থে যীশু সম্পর্কে যেসব ভাববাণী করা হয়েছে, সেগুলো নিম্নরূপ:
১. প্রভুর আত্মিক প্রেরণা আমার (যীশু) উপর নিত্য অধিষ্ঠিত। কারণ প্রভু আমাকে অভিষিক্ত করেছেন।

২. প্রভু আমাকে (যীশু) প্রেরণ করেছেন দীনদরিদ্রের কাছে মঙ্গলবার্তা প্রচার করতে; বন্দির কাছে মুক্তি আর অন্ধের কাছে নবদৃষ্টি লাভের কথা ঘোষণা করতে।
৩. প্রভু আমাকে (যীশু) প্রেরণ করেছেন পদদলিত মানুষকে মুক্ত করে দিতে' এবং প্রভুর অনুগ্রহ দানের বর্ষকাল ঘোষণা করতে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

যীশুর প্রচার কাজ অনুসরণ করে আমি নিম্নোক্ত কাজগুলো
করতে পারি:
১. ঈশ্বরের একত্ববাদে বিশ্বাস স্থাপন এবং তাঁর উপাসনা করা।
২. দীন দরিদ্রের কাছে মঙ্গলবার্তা প্রচার করা এবং তাঁদেরকে সাধ্য অনুযায়ী সহযোগিতা করা।
৩. বন্দিকে মুক্তি দানের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা।
৪. অন্ধের প্রতি সদয় ও সহানুভূতিশীল হওয়া।
৫. পদদলিত মানুষকে মুক্তির বিষয়ে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা করা।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

যীশু ঈশ্বরের যে সুখবর প্রচার করেছেন তা নিজের জীবনে আমি নিম্নোক্তভাবে অনুশীলন করতে পারি:
১. দয়াময়, ঈশ্বর জীবন ও মৃত্যুর মালিক- এ বিষয়গুলো মানুষের মধ্যে বেশি করে প্রচার করা।
২. ঈশ্বর রিজিকদাতা, আরোগ্যদাতা এবং তিনি সবকিছু দেখেন ও শুনেন- এ বিষয়গুলো মানুষের মধ্যে বেশি বেশি প্রচার করা।
৩. ভক্তিসহকারে ঈশ্বরের উপাসনা করলে পৃথিবীতে শান্তি মিলবে এবং পরপারে মুক্তি মিলবে- এ বিষয়গুলো মানুষের মধ্যে বেশি বেশি প্রচার করা।
৪.কাছের এবং দূরের মানুষেরা যেন ঈশ্বরের বড়ত্ব ও মহত্ত্ব ধারণ করতে পারে, সেজন্য একনিষ্ঠভাবে কাজ করা।
৫.মানুষ এবং প্রাণিজগতের সেবা করার মাধ্যমে দয়াময় ঈশ্বরের সন্তুষ্টি পাওয়া যায়- এ বিষয়গুলো বেশি বেশি প্রচার করা।
৬.ঈশ্বর একক ও অদ্বিতীয়। তাই ঈশ্বরের একত্ববাদের বিষয়ে মানুষের মধ্যে বেশি বেশি প্রচার করা

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

যীশুর জীবন থেকে আমি যেসব শিক্ষা লাভ করেছি, তা পাঠের আলোকে নিচে তুলে ধরা হলো:
কর্মঠ যীশু ছিলেন অত্যন্ত কর্মঠ মানুষ। তিনি খুব স্বাচ্ছন্দ্যে বাবা যোসেফের সাথে কাঠমিস্ত্রির কাজ করতেন।

সত্যের দিশারী: যীশু ছিলেন সত্যের দিশারী। এজন্য দেখা যায়, তিনি যখন বাবার সাথে কাঠমিস্ত্রির কাজ করতেন তখন তিনি বুঝতে পেরেছিলেন যে, তাঁর জীবনের আসল কাজ হচ্ছে ঈশ্বরের একত্ববাদ এবং সত্য বাণী প্রচার করা।
ঈশ্বরের প্রচার: যীশু মানুষকে মন্দ পথ বাদ দিয়ে ঈশ্বরের পথে চলার শিক্ষা দিলেন। তাদের মন পরিবর্তন করতে বললেন।
বিনয় ও একাগ্রতা: যীশুর জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে বিনয় ও একাগ্রতা। তিনি মানুষদেরকে অত্যন্ত বিনয় ও একাগ্রতার সাথে ঈশ্বরের সত্য পথে আহ্বান করতেন।
সাহস ও দক্ষতা: যীশু যথেষ্ট সাহস ও দক্ষতা নিয়ে মানুষদেরকে শিক্ষা দিতেন। নানান প্রতিকূলতা সত্ত্বেও তিনি ঈশ্বরের সত্য বাণী প্রচারে বিমুখ হননি।
একনিষ্ঠতা: যীশুর জীবন থেকে আমরা একনিষ্ঠতার শিক্ষা পাই। তিনি কঠোর সাধনা ও একনিষ্ঠতার সাথে দয়াময় ঈশ্বরের বাণীগুলো অনুশীলন করেছেন এবং তা মানুষের মধ্যে প্রচার করেছেন।
পরিশেষে বলা যায়, যীশুর জীবন থেকে পাওয়া উপরিউক্ত শিক্ষাগুলো সঠিকভাবে অনুশীলন করে আমার জীবনকেও সত্যের পথে পরিচালিত করতে পারি। তাহলে মহান ঈশ্বরের সন্তুষ্টি অর্জন সম্ভব হবে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

যীশুর শিক্ষা বাস্তবায়নের জন্য আমি নিম্নোক্ত কাজগুলো করতে পারি। যেমন-
১. মহান ঈশ্বরের পবিত্র বাণী মানুষের মধ্যে পৌঁছে দেওয়া।
২. যারা দরিদ্র এবং অতি সাধারণ জীবনযাপন করেন, তারাই ধন্য এবং সুখী হন; এই বাণী মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা।
৩. সবসময় মহান ঈশ্বরের ওপর নির্ভর করে একনিষ্ঠভাবে প্রার্থনা করার শিক্ষা সকল মানুষের মধ্যে পৌছে দেওয়া।

৪. মহান ঈশ্বরের পবিত্র বাণী প্রচারের জন্য সামাজিকভাবে কাজ করা।
৫. যীশুর শিক্ষা অন্তরে ধারণ করা এবং তা মেনে চলার মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রে মহান ঈশ্বরের পবিত্র বাণীগুলো প্রতিষ্ঠিত করার জন্য সচেষ্ট থাকা।
মূলত এভাবেই আমরা সবাই মিলে যীশুর শিক্ষা বাস্তবায়নের জন্য কাজ করতে পারি।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

জীবনকে সুন্দর ও পবিত্র রাখার জন্য যীশুর শিক্ষাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যীশুর শিক্ষাগুলো নানানভাবে আমার জীবনে বাস্তবায়িত করার মাধ্যমে জীবনকে সুন্দর ও পবিত্র রাখতে পারি। যেমন-
১. মহান ঈশ্বরের পবিত্র বাণীগুলো অনুসরণের মাধ্যমে।
২. প্রত্যহ ঈশ্বরের উপাসনা করার মাধ্যমে।
৩. মানুষকে ঈশ্বরের পবিত্র বাণী শিক্ষা দেওয়ার মাধ্যমে।
৪. দরিদ্র ও অসহায় মানুষদেরকে সহযোগিতা করার মাধ্যমে।
৫. সবসময় অন্তরকে পবিত্র ও শুদ্ধ রাখার মাধ্যমে।
৬. মানুষ ও সৃষ্টিজীবের সেবা করার মাধ্যমে।
৭. অসুস্থ রোগীকে সেবা করার মাধ্যমে।
৮. দুর্বল ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে।
উপরিউক্ত কাজগুলো সঠিকভাবে অনুসরণের মাধ্যমে আমি যীশুর শিক্ষাগুলো নিজের জীবনে বাস্তবায়িত করতে পারি।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

সৌরভ ও সুরভী দুই ভাইবোন। তারা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। তাদের বাবা একজন অফিস কর্মকর্তা এবং মা একজন স্কুল শিক্ষিকা। তাদের ঠাকুরমাও তাদের সঙ্গে থাকেন। পরিবারটি খুবই ধার্মিক এবং প্রার্থনাশীল। প্রতিদিন সন্ধ্যায় একত্রে প্রার্থনা করে, বাইবেল পাঠ করে এবং বাইবেলের বাণীর অর্থ বুঝতে সহভাগিতা করে।
নিচে আমাদের পরিবারের পরিচয় তুলে ধরছি:

আমার নাম সুজন। আমি তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করি। আমরা তিন ভাইবোন। আমি সবার ছোট। আমার অন্য দুই ভাইবোনের নাম হলো রবিন ও লিজা। রবিন ৫ম শ্রেণিতে পড়েন আর লিজা ৭ম শ্রেণিতে পড়েন। আমরা তিন ভাইবোন মিলেমিশে থাকি এবং একসাথে পড়াশোনা করি। আমার বাবা একজন বেসরকারি চাকরিজীবী এবং মা একজন আদর্শ গৃহিণী। আমাদের সাথে ঠাকুরমা এবং ঠাকুরবাবাও থাকেন। তারা সবসময় সকাল এবং সন্ধ্যায় মহান ঈশ্বরের প্রার্থনা করেন এবং পবিত্র বাইবেল পাঠ করে আমাদেরকে শোনান। আমাদের পরিবারে ঠাকুরমা এবং ঠাকুরবাবা অত্যন্ত ধার্মিক; যা আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি। আমার বাবা-মাসহ পরিবারের সবাই তাদের দেখানো। ধর্মীয় আদেশ উপদেশগুলো মেনে চলার চেষ্টা করি। সবকিছু মিলিয়ে আমাদের পরিবারটি একটি আদর্শ পরিবার।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

মহান ঈশ্বরের আশীর্বাদ লাভ করা আমাদের সকলের জন্য অত্যন্ত জরুরি। যেভাবে চললে আমরা মহান ঈশ্বরের আশীর্বাদ পেতে পারি, সে বিষয়গুলো নিচে তুলে ধরা হলো:
১.. মহান ঈশ্বরের পবিত্র নাম অন্তরে ধারণ করা এবং ঈশ্বরকে সর্বশক্তিমান, আরোগ্যদাতা ও অদ্বিতীয় হিসেবে প্রার্থনা করা।
৩২. ঈশ্বরের দশ আজ্ঞা জীবনের প্রতিটি মুহূর্তে মেনে চলার চেষ্টা করা।
৩. আত্মাকে সর্বদা পবিত্র রাখা।
৪. অন্তরকে দয়ালু রাখা এবং অপরের অসুখে সেবা করা।
৫. বাবা-মায়ের সেবা করা এবং সৎ উপায়ে জীবনধারণ করা। এসব বিষয় যথাযথভাবে মেনে চললে মহান ঈশ্বরের * আশীর্বাদ পাওয়া যাবে বলে আমি মনে করছি।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

আমাদের প্রিয়জন মারা গেলে আমরা ব্যথিত ও শোকাহত হই। এছাড়াও প্রিয়জনের মৃত্যুতে আমরা যেসব কাজ করি, সেগুলো নিচে তুলে ধরা হলো:
১. প্রিয়জনের আত্মার শান্তি এবং পরকালের মুক্তির জন্য মহান ঈশ্বরের নিকট প্রার্থনা করি।
২. আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের নিকট আমাদের প্রিয়জনের মৃত্যুর সংবাদ পৌছানোর ব্যবস্থা করি।.
৩. প্রিয়জনকে শ্রদ্ধা ও সম্মানের সাথে সমাহিত করার জন্য ধর্মীয় রীতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা করি।
৪. প্রিয়জনের আত্মার শান্তির জন্য ভালো কাজ করি এবং অসহায়দের দান করি।
৫. প্রিয়জনকে মহান ঈশ্বরের প্রার্থনায় সবসময় স্মরণ করি।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

সবার আগে আমাদের পরিবার। তাই আমাদের পরিবারের প্রত্যেক সদস্যের জন্য রয়েছে আমাদের অকৃত্রিম ভালোবাসা।
আমরা আমাদের ভালোবাসার মানুষের জন্য যা যা করি সেগুলো
নিচে তুলে ধরছি:
১. ভালোবাসার মানুষের জন্য মন থেকে টান অনুভব করি এবং সবসময় তাদের কল্যাণ কামনা করি।
২. ভালোবাসার মানুষ বিপদে পড়লে কিংবা কোনো অসুখে পড়লে আমরা চিন্তিত হই এবং তার কল্যাণ ও সুস্থতা কামনা করি।
৩. আমাদের ভালোবাসার মানুষ যেন সচ্চরিত্রবান ও ধার্মিক হয়, সেজন্য আমাদের প্রচেষ্টা ও প্রার্থনা অব্যাহত থাকে।
৪. আমাদের ভালোবাসার মানুষের জন্য সাধ্য অনুযায়ী খরচ করি এবং তাদের ভালো থাকার জন্য চেষ্টা করি।
৫. আমাদের পরিবারের বাইরে আত্মীয়-স্বজন, প্রতিবেশী, ধর্মীয় গুরু এবং কিছু অপরিচিত মানুষও আমাদের ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারেন। আমরা তাদেরও সর্বদা কল্যাণ কামনা করি।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

অন্ধ বরতীময়ের সুস্থতার মধ্য দিয়ে আমি যেসব শিক্ষা পাই, নিচে সেগুলো তুলে ধরছি:
১. মহান ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস রাখা।
২. যেকোনো বিপদে ঈশ্বরের দয়ার ওপর পূর্ণ আস্থা রাখা।
৩. সর্বশক্তিমান ঈশ্বর পরম আরোগ্যদাতা এবং জীবন ও মৃত্যুর মালিক এ কথা অন্তরে দৃঢ়ভাবে ধারণ করা।
৪. বিশ্বাস, ধৈর্য, সততা ও দৃঢ়তার সাথে মহান ঈশ্বরের নিকট সাহায্য প্রার্থনা করা।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

অন্ধ বরতীময়ের জন্য যীশু নিম্নোক্ত কাজগুলো করলেন-
১. অন্ধ বরতীময়ের কথা শোনার জন্য যীশু দাঁড়ালেন।
২. যীশু মনোযোগ দিয়ে অন্ধ বরতীময়ের সমস্যা শুনলেন।.
৩. অন্ধ বরতীময় যীশুর কাছে চোখের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য আবেদন করলে যীশু তাকে মহান ঈশ্বরের ইশারার সাহায্য নিয়ে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন।
৪. মহান ঈশ্বরের প্রতি অন্ধ বরতীময়ের যে দৃঢ় বিশ্বাস রয়েছে, তার কারণেই ঈশ্বর তাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। এ কথাটি যীশু অন্ধ বরতীময়কে বুঝিয়ে বললেন।
৫. পরম দয়ালু ঈশ্বর অসুস্থ ব্যক্তিকে সুস্থ করেন এবং মৃত ব্যক্তিকে জীবিত করেন, তিনি সর্বশক্তিমান ও অদ্বিতীয়-এ কথাটি অন্ধ বরতীময়ের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠা করলেন।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

যীশু জন্মের পর থেকেই তাঁর মা-বাবার সাথে থাকতেন। বড় হতে শুরু করলে তিনি মা-বাবাকে সকল কাজে সাহায্য করতেন। যীশু মা-বাবার কাছ থেকেই শিখেছেন, যেকোনো কাজের জন্যই সর্বদা প্রস্তুত থাকতে হবে। শৈশবে তিনি মা-বাবার মতো নীরব কর্মী ছিলেন। নীরবতার মধ্য দিয়েই তিনি কাজ করতেন। তিনি যে ঈশ্বরপুত্র তা তিনি কখনও চিন্তা করতেন না বা কাউকে বুঝতেও দিতেন না। ঈশ্বরপুত্র হওয়া সত্ত্বেও তিনি মায়ের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে কাজের প্রেরণা লাভ করেছেন।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
উত্তরঃ

যীশু তার বিভিন্ন আশ্চর্য কাজের মাধ্যমে মানুষকে নিরাময়তা দান করেছেন।
যীশুকে আধ্যাত্মিক নিরাময়কারী বলা হয়। এর একটি উদাহরণ হলো- একদিন পথের ধারে তীময়ের ছেলে অন্ধ বরতীময় বসে ভিক্ষা করছে। যখন যীশু শহরে আসলেন অন্ধ লোকটি তখন চিৎকার করে বলতে শুরু করলেন, 'দাউদ সন্তান যীশু, আমাকে দয়া করুন'। যীশু তখন সেখানে দাঁড়িয়ে লোকটিকে তাঁর কাছে নিয়ে আসতে বললেন। সে কাছে এলে যীশু তাকে জিজ্ঞেস করলেন। "কী চাও তুমি? বলো, তোমার জন্য আমি কী করতে পারি? অন্ধ লোকটি উত্তর দেয়, "আমি যেন আবার চোখে দেখতে পাই।" তখন যীশু তাকে বললেন, "বেশ, তুমি আবার চোখে দেখতে পাবে। তোমার বিশ্বাসই তোমাকে সারিয়ে তুলেছে।" সঙ্গে সঙ্গে সে আবার চোখে দেখতে পায়। এভাবেই যীশু আধ্যাত্মিকভাবে মানুষকে নিরাময়তা দান করেছে।

Md Durjoy islam
Md Durjoy islam
3 weeks ago
22

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews