বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও

Updated: 2 weeks ago
উত্তরঃ

প্রতিবছর আমাদের দেশে অনেক এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যার ক্ষয়ক্ষতি কমানোর জন্য বন্যার সময় আশ্রয়কেন্দ্রে যাওয়া উচিত।
আশ্রয়কেন্দ্রে যেতে আমাদের বিভিন্ন প্রস্তুতির দরকার হয়। যেমন-

১. প্রয়োজনীয় শুকনো খাবার সাথে নেওয়া।
২. বিশুদ্ধ খাবার পানি সাথে নেওয়া।
৩. প্রয়োজনীয় কাপড়চোপড় ও ঔষধপত্র সাথে নিয়ে যাওয়া।
৪. গবাদি পশুকে প্রয়োজনীয় খাবারসহ নিরাপদ কিংবা উঁচু কোনো স্থানে রাখা।
৫. পড়ার বই-খাতা ও গুরুত্বপূর্ণ সামগ্রী প্লাস্টিক ব্যাগে ভরে বা নিরাপদে রাখা।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

অগ্নিকান্ড একটি ভয়াবহ দুর্যোগ। অগ্নিকাণ্ড প্রতিরোধে আমি যেসব ব্যবস্থা গ্রহণ করতে পারি তা হলো-
১. রান্নার পর চুলা ভালোভাবে বন্ধ করব।
২. দিয়াশলাইয়ের কাঠি ভালোভাবে নিভিয়ে যথাস্থানে ফেলব।
৩. বৈদ্যুতিক ফিটিংসসমূহ নিয়মিত পরীক্ষা করিয়ে নেব।
৪. বাসা, কারখানায় এবং গাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার নিয়মিত পরীক্ষা. করব।

৫. বাড়িতে অগ্নি নির্বাপণ সামগ্রী প্রস্তুত রাখব।

৬. আগুন নিয়ে খেলাধুলা করব না.।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

বাংলাদেশের উল্লেখযোগ্য দুর্যোগগুলো হলো- ১. অগ্নিকাণ্ড, ২. বন্যা ও ৩. ভূমিকম্প।
বাংলাদেশের অন্যতম একটি দুর্যোগ হলো অগ্নিকান্ড। অগ্নিকাণ্ডে আমাদের করণীয় হলো-

১. অগ্নিকান্ড থেকে প্রথমে নিজেকে রক্ষা করতে হবে।

২. পরনের কাপড়ে আগুন লাগলে দৌড়াদৌড়ি না করে মাটিতে গড়াগড়ি দিতে হবে। দেহের কোনো অংশ পুড়ে গেলে সেখানে প্রচুর পানি ঢালতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

৩. বাড়িতে আগুন লেগে গেলে সাথে সাথে প্রতিবেশীদের সাহায্য চাইতে হবে।

৪. ফায়ার সার্ভিসকে টেলিফোন করে অগ্নিকাণ্ডের ঘটনা জানাতে হবে।

৫. জরুরি সেবার জন্য ৯৯৯ নম্বরে টেলিফোন করতে হবে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ। সাধারণত অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বন্যা হয়। বন্যা প্রতিরোধে করণীয় হলো-
১. নদীর তীরে বাঁধ তৈরি করা।
২. বন্যায় সতর্কতা অবলম্বনের জন্য নানা ধরনের প্রস্তুতি নেওয়া।
৩. নদীর তীরে অধিক হারে বৃক্ষরোপণ করা।
৪. অপরিকল্পিত বাঁধ নির্মাণ করে জলাবদ্ধতা সৃষ্টি না করা।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে। ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় করণীয় হলো-
১. পুরাপুরি শান্ত থাকতে হবে। ছোটাছুটি করা যাবে না।
২. বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে রাখতে হবে।
৩. কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে হবে।
৪. আলমারি, জানালা বা ঝোলানো ছবি থেকে দূরে থাকতে হবে।
৫. পাকা দালানে থাকলে বিমের নিচে দাঁড়াতে হবে।
৬. বাড়ির বাইরে থাকা অবস্থায় ভূমিকম্প হলে উঁচু ভবন, দেয়াল, বড় গাছ ও বিদ্যুতের খুঁটি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নিতে হবে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
17

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews