বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও।

Updated: 2 weeks ago
উত্তরঃ

বুদ্ধ নির্দেশিত পাঁচটি নিয়ম বা নীতিকে পঞ্চশীল বলে।
নিচে বাংলায় পঞ্চশীল তুলে ধরা হলো:
১. আমি প্রাণিহত্যা থেকে বিরত থাকব, এ শিক্ষাপদ গ্রহণ করছি।
২. আমি অদত্তবস্তু গ্রহণ থেকে বিরত থাকব, এ শিক্ষাপদ গ্রহণ করছি।
৩. আমি ব্যভিচার থেকে বিরত থাকব, এ শিক্ষাপদ গ্রহণ করছি।
৪. আমি মিথ্যা কথা বলা থেকে বিরত থাকব, এ শিক্ষাপদ গ্রহণ করছি।
৫. আমি সুরা এবং মাদকদ্রব্য গ্রহণ থেকে বিরত থাকব, এ শিক্ষাপদ গ্রহণ করছি।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

পঞ্চশীলের গুরুত্ব পঞ্চশীল হত্যা, অদত্তবস্তু গ্রহণ, ব্যভিচার, মিথ্যা কথা বলা, মাদকদ্রব্য গ্রহণ প্রভৃতি হতে মানুষকে বিরত রাখে। এই পাঁচটি অকুশল বা মন্দ কর্ম মানুষের জীবনকে কলুষিত করে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে। তাই এই পাঁচটি অকুশল কর্ম থেকে বিরত থাকা একান্ত উচিত। পঞ্চশীলের প্রথম শীল শুধু প্রাণিহত্যা থেকে বিরত রাখে না, সকল প্রাণীকে ভালোবাসতেও উদ্বুদ্ধ করে। দ্বিতীয় শীল অদত্তবস্তু গ্রহণ হতে বিরত থাকার পাশাপাশি অপরকে দান দিতেও উদ্বুদ্ধ করে। তৃতীয় শীল কেবল ব্যভিচার থেকে বিরত রাখে না, অপরের প্রতি নৈতিক আচরণ ও শ্রদ্ধা প্রদর্শনের শিক্ষাও দান করে। চতুর্থ শীল মিথ্যা কথা বলা থেকে বিরত থাকার পাশাপাশি সর্বদা সত্য কথা বলতে উদ্বুদ্ধ করে। পঞ্চম শীল মাদকদ্রব্য গ্রহণ হতে বিরত থাকার পাশাপাশি সৎ জীবনযাপনেও অনুপ্রাণিত করে। সুতরাং বলা যায়, পঞ্চশীল মানুষের জীবনক সুন্দর করে। মানুষকে সৎপথে পরিচালিত করে। পারিবারিক ও সমাজজীবনে শান্তি ও সম্প্রীতি সৃষ্টি করে। অতএব, মানব জীবনে পঞ্চশীলের গুরুত্ব অপরিসীম।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

শীলবান ব্যক্তির গুণাবলি ফুলের সৌরভ কেবল বাতাসের অনুকূলে প্রবাহিত হতে পারে। কিন্তু শীলবান ব্যক্তির যশ-খ্যাতি বাতাসের অনুকূল-প্রতিকূল সবদিকে প্রবাহিত হতে পারে। শীল পালনে জীবন সুন্দর হয়। ত্রিপিটকে নানা প্রকার শীলের উল্লেখ আছে। যেমন: পঞ্চশীল, অষ্টশীল, দশশীল এবং পাতিমোক্ষ শীল। গৃহী বৌদ্ধরা প্রতিদিন পঞ্চশীল পালন - করেন। উপাসক-উপাসিকাগণ অমাবস্যা, অষ্টমী ও পূর্ণিমা তিথিতে অষ্টশীল, পালন করেন। অষ্টশীলকে উপোসথ শীলও বলা হয়। শ্রমণ ও শ্রমণীগণ প্রতিদিন দশশীল পালন করেন।
এজন্য দশশীলকে 'প্রব্রজ্যা শীল' বলা হয়। ভিক্ষু ও ভিক্ষুণীগণ পাতিমোক্ষ শীল পালন করেন। শীল পালনের সুফল অনেক। বুদ্ধ বলেছেন, "শীলে সুগতি ও ভোগ সম্পদ লাভ হয়। শীল স্বর্গ লাভের সোপান বা সিঁড়ি। শীল নির্বাণ লাভে সহায়ক। তাই প্রত্যেকের বিশুদ্ধভাবে শীল পালন করা উচিত।"

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

পঞ্চশীল পালনের ফলে আমার জীবনের নানান দিক থেকে ইতিবাচক পরিবর্তন হয়েছে। যেমন-
১. সৃষ্টির সকল প্রাণীকে ভালোবাসার চেষ্টা করছি এবং কোনো প্রাণীকে হত্যা বা আঘাত করা থেকে বিরত থাকছি।
২. কোনো অদত্তবস্তু গ্রহণ হতে বিরত থাকার পাশাপাশি অপরকে দান দিতেও উদ্বুদ্ধ হয়েছি।
৩. নিজেকে অনৈতিক কাজ থেকে বিরত রাখছি।
৪. সর্বদা মিথ্যা কথা বলা বর্জন করে সত্য কথা বলার চেষ্টা করছি।
৫. শরীরকে সুস্থ রাখা এবং সৎ জীবনযাপনের জন্য মাদকদ্রব্যের কুফল সম্পর্কে সরাইকে সচেতন করার পাশাপাশি নিজেকে সতর্ক অবস্থানে পরিচালিত করছি।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

গৌতম বুদ্ধ সুন্দর ও সুশৃঙ্খল জীবন গঠনের উদ্দেশ্যে শীল পালনের নিয়ম প্রবর্তন করেছেন।
শীল পালনের উপকারিতা সম্পর্কে চারটি বাক্য হলো-
১. শীল পালনে জীবন সুন্দর হয়।
২. শীল পালনে সুগতি ও ভোগ সম্পদ লাভ হয়।
৩. শীল পালনে স্বর্গ লাভের সোপান বা সিঁড়ি হিসেবে পরিগণিত হয়।
৪. শীল নির্বাণ লাভে সহায়ক হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

ত্রিপিটকে উল্লিখিত চারটি শীল সম্পর্কে চারটি বাক্য হলো-
১. পঞ্চশীল: গৃহী বৌদ্ধরা প্রতিদিন পঞ্চশীল পালন করেন।
২. অষ্টশীল: উপাসক-উপাসিকাগণ অমাবস্যা, অষ্টমী ও পূর্ণিমা তিথিতে অষ্টশীল পালন করেন।
৩. দশশীল: শ্রমণ ও শ্রমণীগণ প্রতিদিন দশশীল পালন করেন বলে দশশীলকে প্রব্রজ্যা শীল বলা হয়।
৪. পাতিমোক্ষ শীল: ভিক্ষু ও ভিক্ষুণীগণ পাতিমোক্ষ শীল পালন করেন।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
15

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews