বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও

Updated: 2 weeks ago
উত্তরঃ

মহামতি বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ, ধর্মপ্রচার ও মহাপরির্বিাণ লাভের পরম পুণ্যময় স্মৃতি বিজড়িত স্থান হওয়ায় চার মহাতীর্থস্থান গুরুত্বপূর্ণ। বৌদ্ধদের অনেক তীর্থস্থান রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো: লুম্বিনী, বুদ্ধ গয়া; সারনাথ, কুশিনগর, কপিলাবস্তু, শ্রাবস্তী, রাজগৃহ, বৈশালী। বুদ্ধ লুম্বিনীতে জন্মগ্রহণ করেন। বুদ্ধ গয়ায় বোধিজ্ঞান লাভ করেন। সারনাথে প্রথম ধর্মপ্রচার করেন। কুশিনগরে মহাপরিনির্বাণ লাভ করেন। বুদ্ধের জীবনের এই চারটি প্রধান ঘটনা চারটি স্থানে সংঘটিত হয়। এই স্থানসমূহ বৌদ্ধ ধর্মের ইতিহাসে চারি মহাতীর্থস্থান নামে পরিচিত।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

বৌদ্ধদের অনেক তীর্থস্থান রয়েছে। বৌদ্ধরা পুণ্য অর্জনের জন্য শ্রদ্ধাসহকারে তীর্থস্থান দর্শন করেন।
তীর্থস্থান দর্শনের সুফল অনেক। নিচে তীর্থস্থান দর্শনের সুফল
তুলে ধরা হলো:
১. তীর্থস্থান ভ্রমণ ও দর্শন করলে ধর্মের প্রতি শ্রদ্ধা উৎপন্ন হয়।
২. মন উদার ও পবিত্র হয়।
৩. পুণ্যরাশি সঞ্চিত হয়।

৪. সৎ জীরন-যাপনে উদ্বুদ্ধ হয়।
৫. ধর্মীয় আচার অনুষ্ঠান ও উৎসবে যোগদানে আগ্রহ সৃষ্টি হয়।
৬. দেশ ও ধর্মের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জ্ঞান লাভ করা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

তীর্থস্থান প্রত্যেক দেশের জাতীয় সম্পদ। অতীত ইতিহাস এবং সংস্কৃতির অন্যতম নিদর্শন। এগুলো বহির্বিশ্বে দেশের গৌরব তুলে ধরে এবং মর্যাদা বৃদ্ধি করে। নানা কারণে এসব স্থান বিনষ্ট হতে পারে। তীর্থস্থান স্থানসমূহ পরিচ্ছন্নতায় আমি বিভিন্ন উপায় অবলম্বন করতে পারি। নিয়মিত যত্ন নেওয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সীমানা প্রাচীর দিয়ে পশু-পাখির প্রবেশরোধ, নিয়ম-নীতি মেনে স্থানসমূহ পরিদর্শন করার মাধ্যমে আমি এগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারি। ঐতিহাসিক স্থান ও তীর্থস্থান সংরক্ষণ ও পরিচ্ছন্ন করার দায়িত্ব সবার। তাই এসব স্থান - পরিচ্ছন্নকরণ সংরক্ষণের প্রতি সবার দায়িত্বশীল হওয়া উচিত।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

রাজগৃহ, গয়া, বুদ্ধগয়া, মদিনা শরীফ, লুম্বিনী, কাশি, লুদ, কপিলাবস্তু, বৃন্দাবন, সারনাথ, মক্কাশরীফ, বেথেলহেম, কেদারনাথ, জেরুজালেম, শ্রাবস্তী, লাঙ্গলবন্দ, চন্দ্রনাথ, বৈশালী, রোম নগরী, কুশিনগরভ

সঠিক স্থানে তীর্থস্থান বা পবিত্রস্থানসমূহ লেখা হলো-

তীর্থস্থান বা পবিত্রস্থান

বৌদ্ধমুসলিমহিন্দুখ্রীষ্টান
১. রাজগৃহ১. মক্কা শরীফ১. গয়া১. লুর্দ
২. বুদ্ধগয়া২. মদিনা শরীফ২. কাশি২.বেথেলহেম
৩. লুম্বিনী ৩. বৃন্দাবন ৩. জেরুজালেম
৪. কপিলাবস্তু ৪. কেদারনাথ
৫. সারনাথ ৫. লাঙ্গলবন্দ
৬. শ্রাবস্তী ৬. চন্দ্রনাথ
৭. বৈশালী
৮. কুশিনগর
Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

কপিলাবস্তু বৌদ্ধদের একটি পবিত্র তীর্থস্থান। এটি একটি ঐতিহাসিক, স্থানও। এ স্থানের অনেক গৌরবময় ইতিহাস রয়েছে। হিমালয়ের পাদদেশে তরাই অঞ্চলে কপিলাবস্তু অবস্থিত। শাক্যগণ এই রাজ্যে বসবাস করতেন। সিদ্ধার্থ গৌতম এ রাজ্যের অনতিদূরে লুম্বিনী নামক এক মনোরম উদ্যানে জন্মগ্রহণ করেছিলেন। বুদ্ধত্ব লাভের পূর্বে সিদ্ধার্থ গৌতম এ রাজ্যে ২৯ বছর অতিবাহিত করেন। এ রাজ্যে তার জীবনের অনেক স্মৃতি রয়েছে। কপিলাবস্তুর দর্শনীয় স্থানসমূহ মধ্যে উল্লেখযোগ্য হলো: তিলৌরাকোটের ধ্বংসস্তূপ, মায়াদেবীর মন্দির, শাক্যদের বধ্যভূমি অন্যতম।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

বৌদ্ধদের চারটি মহাতীর্থস্থান রয়েছে। এগুলো হলো, লুম্বিনী, বুদ্ধগয়া, সারনাথ, কুশিনগর, কপিলাবস্তু, শ্রাবন্তী, রাজগৃহ, বৈশালী অন্যতম তীর্থস্থান। বুদ্ধ লুম্বিনীতে জন্মগ্রহণ করেন। বুদ্ধগয়ায় বোধিজ্ঞান লাভ করেন। সারনাথে প্রথম ধর্মপ্রচার করেন। কুশিনগরে মহাপরিনির্বাণ লাভ করেন। বুদ্ধের জীবনের এই চারটি প্রধান ঘটনা এই চারটি স্থানে সংঘটিত হয়। এই স্থানসমূহ বৌদ্ধধর্মের ইতিহাসে চারি মহাতীর্থস্থান নামে পরিচিত। এই চারি মহাতীর্থস্থান দর্শন করলে মন উদার ও পবিত্র হয়। ধর্মে শ্রদ্ধাবোধ জাগে। পুণ্যরাশি সঞ্চিত হয়। সৎজীবনে-যাপনে উদ্বুদ্ধ হয়। পরকালে শান্তি ও সুগতি হয়। দেশ ও ধর্মের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। সুতরাং বলতে পারি যে, চারি মহাতীর্থস্থান দর্শনে বৌদ্ধদের মানবিক জীবন গঠনে যথেষ্ট সুফল রয়েছে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
12

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews