বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও

Updated: 2 weeks ago
উত্তরঃ

পশু-পাখি শিকার করা উচিত নয়- এ বিষয়ে পাঁচটি বাক্য হলো-
ক. মানুষের ন্যায় পশু-পাখিরও পরিবার আছে।
খ. তারাও পরম আদরে সন্তান লালন-পালন করে।
গ. তাদের সন্তানেরাও মানুষের মতো বৃদ্ধ মাতা-পিতার ভরণ-পোষণ করে।
ঘ. মানুষ যেমন পরিবারের সদস্যদের ভালোবাসে, পশু-পাখিও তেমনি ভালোবাসে।
ঙ. পরিবারের কেউ হারিয়ে গেলে, মৃত্যুবরণ করলে বা আহত হলে মানুষ যেমন কষ্ট পায় তেমনি পশু-পাখিরাও কষ্ট পায়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

মিত্র চেনার ৩টি লক্ষণ:
ক. আমার লাভ বা সাফল্যে যে ব্যক্তি আনন্দ লাভ করেন তিনি মিত্র।
খ. আমার সুখে যে ব্যক্তি সুখী হন তিনি মিত্র।
গ. যে ব্যক্তি আমার মিত্রকে বন্ধু ভাবেন তিনি মিত্র।
অমিত্র চেনার ৩টি লক্ষণ:

ক. আমাকে দেখলে যে ব্যক্তির মুখে হাসি থাকে না সে অমিত্র।
খ. আমার প্রশংসা শুনলে যে ব্যক্তি সুখী হয় না সে অমিত্র।
গ. যে ব্যক্তি আমার লাভ ও সফলতায় ঈর্ষা করে সে অমিত্র।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

মিলেমিশে থাকার উপকারিতা সম্পর্কে পাঁচটি বাক্য হলো-
ক. মিলেমিশে থাকলে সাহস ও শক্তি বৃদ্ধি পায়।
খ. মিলেমিশে থাকলে শত্রুপক্ষ ক্ষতি সাধন করতে পারে না।
গ. মিলেমিশে থাকলে যেকোনো কষ্টকর কাজ সহজেই সমাধান হয়।
ঘ. মিলেমিশে থাকলে ঐক্যবদ্ধ শক্তিতে উন্নতি ও সমৃদ্ধি ঘটে।
ঙ. মিলেমিশে থাকলে নিজেদের মধ্যে ভালোবাসা আর শত্রুর মধ্যে ভয় থাকে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

কলহের কথা শুনে বুদ্ধ রাজগণকে নিম্নে বর্ণিত উপদেশ দিয়েছিলেন- "মহারাজগণ! আপনারা জ্ঞাতি বিরোধ ত্যাগ করুন। জ্ঞাতীগণ পরস্পর মিলেমিশে বসবাস করা উচিত। জ্ঞাতিদের মধ্যে ঐক্য থাকলে শত্রুপক্ষ ক্ষতি সাধন করতে পারে না। মানুষের কথা দূরে থাকুক, চেতনাহীন বৃক্ষদের মধ্যেও একতা থাকা আবশ্যক। একবার হিমালয় প্রদেশে এক শালবনে প্রবল ঝড় হয়েছিল। সেখানে গুল্ম, লতা, বৃক্ষের শাখা-প্রশাখা পরস্পর জড়াজড়ি করে ছিল বলে ঝড়ে একটি বৃক্ষও মাটিতে পড়ে যায়নি। কিন্তু ঐ স্থানে একা একটি বড়ো বৃক্ষ ছিল। ঐ বৃক্ষ অন্যান্য বৃক্ষের সঙ্গে একতাবদ্ধ ছিল না বলে ঝড়ে মাটিতে পড়ে যায়। তাই মহারাজগণ! আপনাদেরও পরস্পর মিলেমিশে থাকা উচিত।"

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

গৃধু জাতকের উপদেশ আমি নিম্নে বর্ণিত উপায়ে অনুসরণ
করক
ক. আমি আমার পরিবারকে ভালোবাসবো।
খ. বড়ো হয়ে আমি মাতা পিতার ভরণ-পোষণের দায়িত্ব নেবো।
গ. মাতা পিতার কোনো রকম কষ্ট হয় এমন কাজ করব না।
ঘ. মাতাপিতার সন্তুষ্টি অর্জিত হয় এমন কাজ করব।
ঙ. আমি কোনো পশু-পাখিকে শিকার করব না।
চ. আমি কোনো প্রাণীকে আঘাত করা, কষ্ট দেওয়া, আহত বা নিহত করব না।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

জাতক' শব্দের সাধারণ অর্থ হচ্ছে যিনি জাত বা জন্মগ্রহণ করেছেন। কিন্তু বৌদ্ধ সাহিত্যে 'জাতক' বলতে গৌতম বুদ্ধের অতীত জীবনের কাহিনিকে বোঝানো হয়েছে। বৌদ্ধ সাহিত্যের গৌতম বুদ্ধের ৫৫০ বার বোধিসত্ত্বরূপে জন্ম কাহিনির বর্ণনা পাওয়া যায়। গৌতম বুদ্ধের বোধিসত্ত্বরূপে প্রতিটি জন্মের কাহিনি জাতকে সংকলিত হয়েছে। জাতক একটি পবিত্র গ্রন্থ। প্রতিটি জাতকে নানা ধরনের শিক্ষাণীয় বিষয় আছে। জাতক মানুষকে চরিত্রবান, নৈতিক, মানবিক সদাচারী, উদার, পরোপকারী, সহনশীল, সংযমী, নির্লোভ ইত্যাদি হতে শিক্ষা দেয়। প্রতিটি জাতকে একটি গুরুত্বপূর্ণ উপদেশ থাকে। জাতকের উপদেশ মানুষকে জীব ও প্রকৃতির প্রতি সদয় আচরণে উদ্বুদ্ধ করে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

আমি প্রশ্নে উল্লিখিত উপদেশপূর্ণ একটি জাতক পাঠ করেছি। এমন একটি জাতকের নাম হলো- গৃধু জাতক। নিচে গৃধু জাতকের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো: অতীতকালে বারাণসীরাজ ব্রহ্মাদত্তের রাজত্বকালে বোধিসত্ত্ব গৃধকূট পর্বতে গৃধুরূপে জন্মগ্রহণ করেন। মাতা-পিতা তাকে পরম আদরে লালন-পালন করে তোলেন। গৃম্ররূপী বোধিসত্ত্ব প্রতিদিন বিভিন্ন স্থান থেকে মাংসাদি এনে বৃদ্ধ মাতা-পিতাকে খাওয়াতেন। এভাবে বোধিসত্ত্ব গৃধু মাতা-পিতার ভরণ-পোষণ করতে থাকেন। একদিন এক শিকারীর নিকট বোধিসত্ত্ব ধৃত হন। তখন তিনি নিজের মুক্তির কথা না ভেবে বৃদ্ধ মাতাপিতার কথা - স্মরণ করে বিলাপ করতে লাগলেন। মাতার-পিতা প্রতি দায়িত্বশীল ও অধিক ভক্তির কারণে শিকারী বোধিসত্ত্বকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে বোধিসত্ত্ব গৃধু মাংসাদি নিয়ে পর্বতগুহায় ফিরে যান এবং পিতা-মাতার ভরণ-পোষণ করতে থাকেন। এই জাতকের মূল উপদেশ হলো, এ মাতাপিতার প্রতি দায়িত্ব পালন করা সকলের উচিত।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

মিত্রামিত্র জাতক থেকে আমি যে শিক্ষা লাভ করেছি তা হলো; মিত্র সব সময় উপকার করে। ভালো কাজের প্রশংসা করে। বিপদ আপদ হতে রক্ষা করে। শত্রু হতে দূরে রাখে এবং সৎ পথে । পরিচালিত করে। অপরদিকে, অমিত্র অপকার করে। সাফল্যে ঈর্ষা করে, ভালো কাজ করলেও নিন্দা করে। বিপদ-আপদ দেখলে দূরে নি সরে থাকে। সর্বোপরি, বিপথে পরিচালিত করে। তাই মিত্র-অমিত্র - লক্ষণ জেনে মিত্রতা করা উচিত।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
13

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews