বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও।

Updated: 1 month ago
উত্তরঃ

বন্দনার নিয়মাবলি: বিহারে বা গৃহে নিয়ম অনুসরণ করে বন্দনা করতে হয়। সাধারণত সকাল ও সন্ধ্যা দু'বেলা বন্দনা করা হয়। বৌদ্ধ বিহারে বা নিজ গৃহে বুদ্ধমূর্তি বা বুদ্ধ প্রতিবিম্বের সামনে বসে বন্দনা করা ভালো। তবে বন্দনা করার পূর্বে মুখ, হাত-পা ধৌত করে পরিষ্কার কাপড় পরিধান করতে হয়। সর্বদা কুশল চিত্তে বন্দনা করা উচিত। বন্দনা করার সময় মনে কোনো প্রকার অকুশল চিন্তা করা যাবে না। হাঁটু ভাঁজ, করজোড়ে বসে বন্দনা নিবেদন করতে হয়। বন্দনা শেষে বয়োজ্যেষ্ঠ ও গুরুজনকে প্রণাম করতে হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

বন্দনা করার অনেক সুফল রয়েছে। নিয়মিত বন্দনা করলে নিম্নোক্ত সুফলগুলো পাওয়া যায়। যেমন-
১. মন প্রসন্ন থাকে।
২. মনে অকুশল চিন্তা উৎপন্ন হয় না।
৩. চরিত্র সুন্দর হয়।
৪. মন্দ কাজ করা থেকে বিরত থেকে ভালো কাজ করার চেতনা জাগ্রত হয়।
৫. ধর্মগুরু, মা-বাবা-ও গুরুজনের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পায়।
৬. পরোপকারের মনোভাব সৃষ্টি হয়।
৭. প্রাণী ও প্রকৃতির প্রতি মমত্ব বাড়ে।
৮. কুশল চিত্তে সকাল, সন্ধ্যা বন্দনা করলে আপদ-বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।
৯. যারা প্রত্যহ বন্দনা করে তাদের সকলে শ্রদ্ধা করে, স্নেহ করে এবং ভালোবাসে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

নিয়মিত বন্দনা করার ফলে আমি মানসিক ও আত্মিক প্রশান্তি পেয়েছি। এছাড়াও যেসব সুফল পেয়েছি সেগুলোর মধ্যে অন্যতম হলো-
১. মন প্রসন্ন ও শান্তিময় থাকে।
২. মনে অশুভ চিন্তা উৎপন্ন হয় না।
৩. ভালো কাজের প্রতি চেতনা জাগ্রত হয়।
৪. গুরুজনের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পায়।
৫. পরোপকারের মনোভাব সৃষ্টি হয়।
৬. প্রাণী ও প্রকৃতির প্রতি মমত্ব বাড়ে।
৭. বিপদ-আপদ থেকে রক্ষা পাওয়া যায়।
৮. সকলের শ্রদ্ধা, স্নেহ ও ভালোবাসা পাওয়া যায় ইত্যাদি।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

আমি প্রত্যহ সকাল-সন্ধ্যা দুবেলা অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সাথে পিতৃ-মাতৃ বন্দনা করে থাকি। মাতৃ বন্দনায় স্নেহ মমতায় লালনপালন করার জন্য মায়ের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আর পিতৃবন্দনায় ভরণ-পোষণ ও সুশিক্ষা দানের জন্য পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। বন্দনা করার পূর্বে প্রথমে মুখ, হাত-পা ধৌত করে পরিষ্কার কাপড় পরিধান করি। কুশল চিত্তে বন্দনা করি। বন্দনা করার সময় মনে কোনো প্রকার অকুশল চিন্তা করি, না। হাঁটু ভাঁজ, করজোড়ে বসে বন্দনা নিবেদন করি। বন্দনা শেষে পিতা-মাতাকে প্রণাম করি। নিচে মাতৃ ও পিতৃবন্দনা এবং বাংলা অনুবাদ তুলে ধরা হলো-মাতৃবন্দনা:
কত্বান কাযে রুধিরং খীরং যা সিনেহ পূরিতা পাযেত্বা মং সংবড়ঢেসি বন্দে তং মম মাতরং।
মাতৃবন্দনার বাংলা অনুবাদ: যে জননী রক্ত-সঞ্জাত স্নেহসিক্ত
"স্তন্যপান করিয়ে আমাকে লালন-পালন করেছেন, সেই মমতাময়ী মাতাকে আমি বন্দনা করছি।

পিতৃবন্দনা :
দযায পরিপুগ্লোব জনকো যো পিতা মম, পোসেসি বুদ্ধিং করোসি বন্দে তং পিতরং মম।
পিতৃবন্দনার বাংলা অনুবাদ: দয়ায় পরিপূর্ণ যে পিতা আমাকে
ভরণ-পোষণ করেছেন এবং আমার জ্ঞান-বুদ্ধি বিকশিত করেছেন সেই পিতাকে আমি বন্দনা করছি।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

আমি চৈতন্য বর্মণ। বর্তমানে তৃতীয় শ্রেণিতে পড়ছি।
নিয়মিত বন্দনা করার ফলে আমার জীবনে যেসব পরিবর্তন এসেছে তা হলো নিয়মিত বন্দনা করার ফলে আমার মনে এক প্রকার শান্তি ও প্রফুল্লতা এসেছে। সবসময় নিজেকে মন্দ কাজ করা থেকে বিরত রাখছি এবং ভালো কাজ করার ইচ্ছাশক্তি কাজ করছে। মনে অকুশল চিন্তা জাগ্রত হচ্ছে না। মা-বাবা, ধর্মগুরু এবং গুরুজনের প্রতি সর্বদা শ্রদ্ধা প্রদর্শন করছি। অন্যের উপকারের চেষ্টা করছি। প্রাণী ও প্রকৃতির প্রতি মায়া ও ভালোবাসা আরও বাড়ছে। কুশল চিত্তে সকাল ও সন্ধ্যা বন্দনা করার ফলে সবকিছু নিয়ম-শৃঙ্খলার মধ্যে করা সম্ভব হচ্ছে।
পরিশেষে প্রত্যহ বন্দনা করার ফলে মা-বাবাসহ সকলে আমাকে পরম মমতা দিয়ে স্নেহ করছে এবং ভালোবাসছে। ফলে আমি সকল ভালো কাজে উৎসাহ পাচ্ছি।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

বুদ্ধ, ধর্ম ও সংঘকে একত্রে ত্রিরত্ন বলে।
ভিক্ষু বন্দনায় কৃত অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করে বন্দনা করা হয়। বন্দনার চারটি সুফল হলো-
১. নিয়মিত বন্দনা করলে মন প্রসন্ন থাকে।
২. চরিত্র সুন্দর হয়।
৩.ধর্মগুরু, মা-বাবা ও গুরুজনের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পায়।
৪.কুশল চিত্তে সকাল-সন্ধ্যা বন্দনা করলে আপদ-বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
30

Related Question

View All
উত্তরঃ

বন্দনা শব্দের অর্থ প্রণতি, প্রণাম ও শ্রদ্ধা নিবেদন ।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
30
উত্তরঃ

পিতৃ বন্দনায় ভরণ-পোষণ ও সুশিক্ষা দানের জন্য শ্রদ্ধা নিবেদন করা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
34
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews