বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও

Updated: 1 month ago
উত্তরঃ

বুদ্ধের সাধারণে সূত্রাকারে দেশিত ধর্মোপদেশগুলো যে পিটকে লিপিবদ্ধ আছে তাকে সূত্র পিটক বলে। সূত্রগুলো পাঠ করে মানবিক গুণাবলি অর্জন করা যায় এবং আদর্শ জীবন গঠন করা যায়। যেমন, সূত্র পিটকের সূত্রগুলো পাঠ করলে অর্জিত হয় নৈতিকতা, মানবিকতা, উদারতা, পরমতসহিষ্ণুতা, সংযম, ধৈর্য, প্রভৃতি গুণাবলি। হিংসা, লোভ, বিদ্বেষ, তৃষ্ণা প্রভৃতি থেকে মুক্ত থাকা যায়। সর্বোপরি, সৌহার্দ, সম্প্রীতি এবং পরোপকারের মনোভাব জাগ্রত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

ভিক্ষু ও ভিক্ষুণী সংঘের সুশৃঙ্খল ও পরিশুদ্ধ জীবন যাপনের জন্য বুদ্ধ অনেকগুলো নিয়ম নির্দেশ করেছেন। সেই নিয়মগুলো যে পিটকে লিপিবদ্ধ আছে তাকে বিনয় পিটক বলে। বৌদ্ধ ভিক্ষু ও ভিক্ষুণী সংঘ বিনয় পিটকে বর্ণিত নিয়ম-নীতি অনুসরণ করে জীবনযাপন করেন। অপরদিকে, বুদ্ধের সাধারণে সূত্রাকারে দেশিত ধর্মোপদেশগুলো যে পিটকে লিপিবদ্ধ আছে তাকে সূত্র পিটক বলে। সূত্রগুলো পাঠ করে মানবিক গুণাবলি অর্জন করা যায় এবং আদর্শ জীবন গঠন করা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

একজন বৌদ্ধ হিসেবে আমি নিয়মিত ত্রিরত্নের শরণ গ্রহণ করি। ত্রিরত্নের শরণসহ ত্রিরত্নের বন্দনা করি। সে সাথে মাতৃ বন্দনা ও পিতৃ বন্দনা করি। ত্রিরত্ন বন্দনায় বুদ্ধ, ধর্ম ও সংঘের গুণাবলি স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। মাতৃ বন্দনায় মায়ের এবং পিতৃ বন্দনায় পিতার অবদান স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অতঃপর আমি নিত্যকর্ম এবং প্রাত্যহিক প্রাতঃকর্ম সুসম্পন্ন করার চেষ্টা করি। আমি বুদ্ধ নির্দেশিত পঞ্চশীল পালনেরও চেষ্টা করি।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

ত্রিপিটকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পিটক বা গ্রন্থ হলো বিনয় পিটক। 'বিনয়' শব্দের অর্থ নিয়ম, নীতি, শৃঙ্খলা, বিধি-বিধান ইত্যাদি। আর 'পিটক' শব্দের অর্থ যে আধার বা পাত্রে সংরক্ষণ করা হয়েছে। বিনয় পিটক হতে আমি যা শিক্ষা লাভকরেছি তা হলো, বৌদ্ধ ধর্মে ভিক্ষু ও ভিক্ষুণীদের জীবনযাপনের জন্য অনুসরণীয় নিয়ম-নীতি সম্পর্কে জানতে পারি। এই পিটকে ভিক্ষু ও ভিক্ষুণী সংঘের সুশৃঙ্খল ও পরিশুদ্ধ জীবন যাপনের জন্য বুদ্ধ অনেকগুলো নিয়ম-নীতি নির্দেশ করেছেন। জীবনকে সুশৃঙ্খল ও পরিশুদ্ধ করার এ মহান শিক্ষা আমি বিনয় পিটকের বিষয়বস্তু হতে লাভ করেছি। ভিক্ষু-ভিক্ষুণীদের জীবনযাপনে নিয়মনীতি লিপিবদ্ধ হয়েছে বলে এই পিটককে বিনয় পিটক বলা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিকট ত্রিপিটক একটি অমূল্য সম্পদ। এই গ্রন্থে গৌতম বুদ্ধ সুদীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধর্মপ্রচারকালে যেসব 'ধর্মোপদেশ' দান করেছেন তা লিপিবদ্ধ আছে। এই ধর্মোপদেশগুলোকে তিনটি পিটকে বিভক্ত করে সংরক্ষণ করা হয়েছে। মানবিক গুণাবলি অর্জন ও আদর্শ জীবন গঠনে ত্রিপিটকের গুরুত্ব অপরিসীম। ত্রিপিটক পাঠে বৌদ্ধধর্মের সমস্ত বিষয় জানা যায়। বৌদ্ধধর্মের মৌলিক বিষয়সমূহ পাঠে ধর্মীয় জ্ঞান বাড়ে। নৈতিক এবং মানবিক গুণাবলি বিকশিত হয়। সৃষ্টি হয় সহনশীলতা, পরমতসহিষ্ণুতা এবং সহযোগিতার মনোভাব। তাই ত্রিপিটক পাঠের গুরুত্ব অপরিসীম।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
23

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews