পৃথিবীর সকল দেশের শিশুদের কতকগুলো অধিকার রয়েছে। শিশুর সুন্দর ও সুস্থভাবে বেড়ে ওঠার জন্য এ অধিকারগুলো পূরণ হওয়া খুবই প্রয়োজন। শিশুদের প্রধান অধিকারগুলো হলো-
নাম পাওয়ার অধিকার।
জন্মনিবন্ধনের অধিকার।
শিক্ষার অধিকার।
স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার।
পুষ্টি ও চিকিৎসার অধিকার।
মেয়ে ও ছেলে শিশুর সমান সুযোগ পাওয়ার অধিকার।
খেলাধুলা, বিনোদন ও বিশ্রামের অধিকার।
নিরাপত্তা লাভের অধিকার।
কথা বলার অধিকার।
শিশুর অধিকার প্রতিষ্ঠায় মা-বাবা ও পরিবারের অন্য সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন-
১. ছেলে ও মেয়ের নাম লেখা।
২. বিদ্যালয়ে ভর্তি করানো।
৩. পুষ্টি, পোশাক ও চিকিৎসার ব্যবস্থা করা।
৪. খেলাধুলা ও বিশ্রামের সুযোগ দেওয়া।
৫. স্নেহ-ভালোবাসা দিয়ে লালন-পালন করা।
৬. মত প্রকাশের সুযোগ দেওয়া।
৭. নিরাপত্তা দিয়ে নিজের কাছে রাখা।
৮. ছেলে ও মেয়েকে সমান সুযোগ-সুবিধা প্রদান করা।
সড়ক দুর্ঘটনা হলে অনেক মানুষ আহত ও নিহত হন। এদের মধ্যে অনেক শিশুও রয়েছে। দুর্ঘটনায় আহত অনেক শিশুকে পঙ্গু হয়ে সারাজীবন কষ্ট ভোগ করতে হয়।
শিশু ও অভিভাবকের সড়ক চলাচলের নিয়ম সম্পর্কে ধারণার অভাব এবং গাড়িচালকের অসচেতনতা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। এছাড়া আরও বিভিন্ন কারণে সড়ক দুর্ঘটনা ঘটে।
ছোটোরা সড়কে বা রাস্তায় বের হলে পিতা-মাতা বা অভিভাবকের হাত ধরে থাকতে হবে। কখনই একা রাস্তায় বের হওয়া যাবে না। যেখানে জেব্রা ক্রসিং বা ফুট ওভারব্রিজ আছে, সেখান দিয়ে রাস্তা পার হতে হবে। আর যেখানে জেব্রা ক্রসিং নেই, সেসব রাস্তায় ডানে ও বামে তাকিয়ে সাবধানে রাস্তা পার
Related Question
View Allশিশুদের সুন্দর ও সুস্থভাবে বেড়ে ওঠার জন্য অধিকারগুলো পূরণ হওয়া খুবই প্রয়োজন।
পরিবার থেকে আমরা সুযোগ সমান সুবিধা পাই।
নিরাপত্তা লাভের অধিকার আমরা পরিবার ও সমাজ থেকে পাই।
পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব হলো শিশুর অধিকারগুলো পূরণ করা।
বিদ্যালয় আমাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ দেয়
শিক্ষার অধিকার আমরা বিদ্যালয় থেকে লাভ করি।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!