বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও

Updated: 1 month ago
উত্তরঃ

শ্রেণিকক্ষে সহপাঠীদের সাথে পরমতসহিষ্ণুতা প্রদর্শনের জন্য আমি তাদের মতামত মনোযোগ দিয়ে শুনব। তাদের মত ভিন্ন হলেও সম্মানের সাথে গ্রহণ করব। কেউ আমার সাথে একমত না হলেও আমি রাগ করব না। বরং শান্তভাবে তার মতের কারণ জানার চেষ্টা করব। সবার সাথে আলোচনার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেবো। এভাবে আমরা একে অপরকে সম্মান করতে শিখব এবং এর মাধ্যমে শ্রেণিকক্ষে একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারব।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

বিদ্যালয়ে শ্রেণিনেতা নির্বাচনের সময় আমি গণতান্ত্রিক আচরণ বজায় রাখব। সবার মতামত মনোযোগ দিয়ে শুনব এবং নিজের বুদ্ধি এবং চিন্তা দিয়ে সিদ্ধান্ত নেবো। কাউকে জোর করে আমার মতো ভোট দিতে বলব না। যে সহপাঠীকের ভালো, পরিশ্রমী এবং দায়িত্বশীল মনে করব, তাকে ভোট দেবো। নির্বাচনের আগে ও পরে সবার সাথে ভদ্রভাবে ব্যবহার করব। ফলাফল যাই হোক, তা খুশি মনে মেনে নেবো। নির্বাচিত শ্রেণিনেতাকে সম্মান করব এবং তার সাথে এক হয়ে শ্রেণির উন্নয়নে কাজ করব। এভাবেই আমি বিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চা করব।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

প্রত্যেকের মতামতের গুরুত্ব আছে। প্রত্যেক মানুষের মতামতকে সম্মান করাই হলো গণতান্ত্রিক আচরণ। এ গুণ মানুষকে গণতান্ত্রিক করে তোলে।
গণতান্ত্রিক আচরণের পূর্বশর্ত হলো পরমতসহিষ্ণুতা। পরমতসহিষ্ণুতা হলো অন্যের মতামতকে সম্মানের সাথে গ্রহণ করা। অন্যের মত নিজের মতের বিপক্ষে গেলেও ধৈর্যসহকারে শুনা।
গণতান্ত্রিক আচরণের উদাহরণ হলো- সকলের মতামতের মাধ্যমে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা। এর মাধ্যমে খুব সহজে সমস্যা সমাধান করা সম্ভব হয়। গণতান্ত্রিক আচরণের কারণে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

গণতান্ত্রিক আচরণ হলো অন্যের মতামতকে সম্মান করা। আর অন্যের মতকে সম্মানের পূর্বশর্ত হলো পরমতসহিষ্ণুতা। পরমতসহিষ্ণুতার মাধ্যমে মানুষ একে অপরকে সম্মান করে। সমাজে পরমতসহিষ্ণুতা আছে বলেই মানুষ মিলেমিশে থাকতে পারে। পরমতসহিষ্ণুতার কারণে সকলের মতামতের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সকলের মতামতকে সম্মান করে তার মাধ্যমে কোনো সিদ্ধান্ত নেওয়াই গণতান্ত্রিক আচরণ। সুতরাং এ থেকে প্রমাণ হয় যে গণতান্ত্রিক আচরণের পূর্বশর্ত হলো পরমতসহিষ্ণুতা।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
16

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews