বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও

Updated: 2 weeks ago
উত্তরঃ

মহৎ ব্যক্তিদের জীবনচরিত পাঠ করলে নিম্নে বর্ণিত গুণাবলি
অর্জন করা যায়-
১. দয়া, উদারতা, ত্যাগ, সংযম ও সৎচরিত্রের অধিকারী হওয়া যায়।
২. সর্বদা মৈত্রীপরায়ণ ও মহানুভবসম্পন্ন হওয়া যায়।
৩. অন্যের উপকার, কল্যাণ ও সুখের জন্য নিজের জীবন উৎসর্গ করা যায়।
৪. সর্বদা পরহিত ও পরকল্যাণে নিবেদিত থাকা যায়।
৫. সততা ও ন্যায়পরায়ণতার অধিকারী হওয়া যায়।
৬. সর্বোপরি, এসব বরেণ্য ব্যক্তিদের জীবনচরিত পাঠে অনেক সুফল পাওয়া যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

বৌদ্ধরা বুদ্ধের পাশাপাশি সীবলী থেরকেও ফুল, ফল, পানীয়, আহার ও দানীয়বস্তু দ্বারা পূজা করে থাকেন। পূজার সময় শ্রদ্ধা সহকারে 'সীবলী পরিত্রাণ সূত্র' পাঠ করা হয়। বর্তমানে বাংলাদেশে অনেক বৌদ্ধ বিহার ও পরিবারে আনুষ্ঠানিকভাবে সীবলী পূজার আয়োজন করা হয়। বৌদ্ধদের বিশ্বাস, সীবলী থেরকে পূজা করলে এবং 'সীবলী পরিত্রাণ সূত্র' পাঠ করলে সকল প্রকার দুঃখ-কষ্ট ও অভাব-অনটন দূর হয়। ধন-সম্পদ লাভ হয়। সংসার জীবন সুখের হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

মিত্রা থেরীর উপদেশ অনুসরণ করলে নিম্নে বর্ণিত উপকার লাভ করা যাবে-
ক. প্রজ্ঞা চক্ষু উৎপন্ন হবে।
খ. জগত সংসারের প্রকৃত অবস্থা উপলব্ধি করা যাবে।
গ. সর্বপ্রাণীর কল্যাণ সাধন করা যাবে।
ঘ. রাগ, ঘৃণা, হিংসা, লোভ পরিহার করা যাবে।
ঙ. সর্বোপরি, মানবজীবনের পরম কাম্য নির্বাণ লাভ করা যাবে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

মহান ব্যক্তিদের জীবনচরিত পাঠে তাঁদের জীবন ও কর্মের নানা দিক সম্পর্কে জানা যায়। দয়া, উদারতা, ত্যাগ, সংযম, সৎচরিত্র মহৎ ব্যক্তিগণের জীবনের অনন্য গুণ। তাঁরা সর্বদা মৈত্রীপরায়ণ, ও মহানুভব সম্পন্ন হন। তাঁরা অন্যের উপকার, কল্যাণ এবং সুখের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। তাঁরা সকল প্রাণীর সুখের জন্য কুশল কর্ম করেন। তাঁরা সর্বদা পরহিত ও পরিকল্যাণে নিবেদিত। এসব বরেণ্য ব্যক্তিদের জীবনচরিত পাঠ করলে অনেক সুফল পাওয়া যায়। আদর্শ জীবনচরিত পাঠ করে আমি মহান ব্যক্তিদের বর্ণিত এসব গুণাবলি অর্জন করেছি।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

আদর্শ জীবনচরিত পাঠ করে আমি মহৎ ব্যক্তিদের গুণাবলি অনুসরণ করবো। মহান ব্যক্তিদের জীবনচরিত পাঠে তাঁদের জীবন ও 'কর্মের নানা দিক সম্পর্কে জানা যায়। দয়া, উদারতা, ত্যাগ, সংযম, সৎচরিত্র মহৎ ব্যক্তিগণের জীবনের অনন্য গুণ। তাঁরা সর্বদা মৈত্রীপরায়ণ ও মহানুভব সম্পন্ন হন। তাঁরা অন্যের উপকার, কল্যাণ এবং সুখের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। তাঁরা সকল প্রাণীর সুখের জন্য কুশল কর্ম করেন। পালি সাহিত্যে সীবলী থের, মিত্রা থেরী এবং সুজাতার মতো আরো অনেক মহৎ ব্যক্তির আদর্শ জীবনচরিত পাওয়া যায়। তাঁরা সকল মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি, সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দের জন্য আত্মত্যাগ করেছেন। কর্মগুণে তাঁরা হয়েছেন স্মরণীয় ও সম্মানিত। এসব বরেণ্য ব্যক্তিদের জীবনচরিত পাঠ করলে অনেক সুফল পাওয়া যায়। তাঁদের জীবনচরিত পাঠ করে আদর্শবান হওয়া যায়। তাই আমাদের আদর্শ জীবনচরিত পাঠ করা এবং মহৎ ব্যক্তিদের শিক্ষা ও আদর্শ অনুশীলন করা উচিত।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

মহৎ ব্যক্তিদের জীবনচরিত পাঠে তাদের জীবন ও কর্মের নানা দিক সম্পর্কে জানা যায়। দয়া, উদারতা, ত্যাগ, সংযম, সৎচরিত্র মহৎ ব্যক্তিগণের জীবনের অনন্য গুণ। তারা সর্বদা মৈত্রীপরায়ণ ও মহানুভব সম্পন্ন হয়। তারা অন্যের উপকার, কল্যাণ এবং সুখের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। তারা সকল মানুষের সুখ, শান্তি সমৃদ্ধি, সম্প্রীতি ঐক্য ও সৌহার্দের জন্য আত্মত্যাগ করেছেন। কর্মগুণে তারা হয়েছেন স্মরণীয় ও সম্মানিত। তাদের জীবনচরিত পাঠ করে আদর্শবান হওয়া যায়। সৎ ও ন্যায় পরায়ণ হওয়া যায়। সহনশীল, উদার ও পরোপকারের মনোভাব, সৃষ্টি হয়। নৈতিক ও মানবিক গুণাবলি বিকশিত হয়। তাই আমাদের আদর্শ জীবনচরিত পাঠ করা এবং মহৎ ব্যক্তিদের শিক্ষা ও আদর্শ, অনুশীলন করা উচিত।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
13

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews