আমরা দৈনন্দিন জীবনে নানা ধরনের পণ্য ব্যবহার করি। এর মধ্যে কিছু পণ্য কৃষি থেকে ও কিছু পণ্য শিল্প থেকে পেয়ে থাকি। কৃষি থেকে যে সমস্ত পণ্য পাওয়া যায় তাই কৃষিজাত পণ্য। বাংলাদেশের প্রধান কৃষিজাত পণ্য হলো- ধান, পাট, আখ ও চা। দেশের সব অঞ্চলেই ধান জন্মে। পাট ও চা অর্থকরী ফসল। এগুলো বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। এছাড়া আমাদের দেশে গম, ভুট্টা, সরিষা, ডাল, তামাক, তুলা, শাকসবজি, মসলা, ফল ইত্যাদি উৎপন্ন হয়। মাছ, হাঁস-মুরগি ও গবাদি পশু-আমাদের অন্যতম কৃষিজাত পণ্য।
বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লক্ষ। অধিক জনসংখ্যা কোনো কোনো দেশের জন্য ভালো, আবার
কোনো কোনো দেশের জন্য বোঝা। একটি দেশের আয়তন, প্রাকৃতিক সম্পদ ও দক্ষ মানবসম্পদের ওপর জনসংখ্যা কম হলে ভালো, না বেশি হলে ভালো তা নির্ভর করে। কিন্তু আমাদের দেশের জন্য অতিরিক্ত জনসংখ্যা একটি বোঝা। কেননা আমাদের দেশে আয়তন কম, প্রাকৃতিক সম্পদ কম ও দক্ষ জনশক্তির অভাব রয়েছে। ফলে কম জনসংখ্যা হলে ভালো
উন্নত মানবসম্পদ যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করে। মূলত মানুষ নিজে সম্পদ হয়ে উঠতে পারে। কারণ তার কাজ করার দক্ষতা ও মেধা রয়েছে। একজন দক্ষ কর্মী একজন অদক্ষ কর্মীর চেয়ে অনেক ভালোভাবে কোনো কাজ করতে পারে। আর শিক্ষিত ও দক্ষ মানুষ হচ্ছে মানবসম্পদ। তাই যে দেশে মানবসম্পদ যত উন্নত, সে দেশের কাজ তত ভালোভাবে হবে। ফলে দেশ তত উন্নত হবে। এ কারণে বলা যায়, যে দেশের মানবসম্পদ যত উন্নত সে দেশ তত উন্নত।
কৃষি থেকে যে সমস্ত পণ্য পাওয়া যায় তাকে কৃষিজাত পণ্য বলে। প্রশ্নে উল্লেখকৃত কৃষিজাত পণ্যগুলোকে খাদ্যশস্য, শাকসবজি ও প্রাণিজাত শিরোনামে পৃথক করে নিচে একটি তালিকা তৈরি করা হলো-
খাদ্যশস্য: ধান, ডাল, গম, ভুট্টা, সরিষা।
শাকসবজি: শসা, লালশাক, গাজর, শিম, পালংশাক, ঢেঁড়শ।
খাশিত: ডিম মাখন, মাংস।
Related Question
View Allমানচিত্রের চারটি দিক থাকে।
মানচিত্রে কোনো এলাকার অবস্থান খুঁজে বের করতে দিক জানা থাকা প্রয়োজন।
বাংলাদেশের ৮টি বিভাগের অধীনে ৬৪টি জেলা রয়েছে।
প্রতিটি জেলারই নির্দিষ্ট সীমানা আছে
আমরা দৈনন্দিন জীবনে নানা ধরন্দ্রে পণ্য ব্যবহার করি
কৃষি থেকে যে সমস্ত পণ্য পাওয়া যায় তাই কৃষিজাত পণ্য ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!