বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও

Updated: 1 month ago
উত্তরঃ

বাংলাদেশের বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা আমাদের জীবনযাত্রাকে সহজ করে।

  • সড়কপথে বাস, ট্রাক ও প্রাইভেট কারের মাধ্যমে খুব সহজে দূর-দূরান্তে যাতায়াত করতে পারি। এছাড়া দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসসমূহ এক শহরে থেকে অন্য শহরে নেওয়া যায়।
  • রেলপথে ট্রেনের মাধ্যমে নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণ সম্ভব হয়।
  • নৌপথের কারণে খুব সহজে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র আনা-নেওয়া সম্ভব হয়।
  • বিমানপথের মাধ্যমে দূরের দেশ বা শহরে দ্রুত যাওয়া যায়।
    তাই বলা যায়, বাংলাদেশের বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম।
Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

জিপিএস হলো এমন একটি প্রযুক্তি, যা দিয়ে আমরা ঠিক কোথায় আছি তা জানা যায়। অনেক কাজে জিপিএস ব্যবহার করা হয়। নিচে সেগুলোর বর্ণনা করা হলো-

  • এটি রাস্তা ও পথ দেখায় এবং কোন দিকে যেতে হবে তা তীর চিহ্ন দিয়ে নির্দেশ করে।
  • এটির মাধ্যমে আশপাশে থাকা পেট্রোল পাম্প, পুলিশ স্টেশন, হোটেল, রেস্টুরেন্ট, দোকান, পর্যটন স্থান সহজে খুঁজে পাওয়া যায়।
  • এটির মাধ্যমে কোনো স্থানে যেতে গাড়িতে, মোটরসাইকেলে বা হেঁটে সম্ভাব্য কত সময় লাগবে তা জানা যায়।
  • এর মাধ্যমে কোথাও যাওয়ার সহজ রাস্তা জানা যায়।
  • বড়ো শহরে গাড়ি চলাচল ও ট্রাফিক নিয়ন্ত্রণে জিপিএস (GPS) ব্যবহার করা হয়।
Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

বাংলাদেশের পরিবহণ ব্যবস্থায় চারটি প্রধান পথ রয়েছে।
এগুলো হলো সড়কপথ, রেলপথ, নৌপথ এবং বিমানপথ। বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত পথ হলো সড়কপথ। সড়কপথে বাস, ট্রাক, লরি, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় পথ হলো রেলপথ। রেলপথে যাত্রাবাহী এবং মালবাহী ট্রেন চলে। নৌপথে যাতায়াত ও পণ্য পরিবহণ ব্যয় অনেক কম। নৌপথে নদীপথ ও সমুদ্রপথ ব্যবহার করা হয়। বিমানপথে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ধরনের যাত্রা করা যায়। এই পরিবহণ পথগুলো দেশের মানুষ এবং পণ্যকে এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত ও নিরাপদে পৌঁছাতে সাহায্য করে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

বাংলাদেশে দুই ধরনের বিমানবন্দর আছে। যথা-
১. অভ্যন্তরীণ বিমানবন্দর এবং ২. আন্তর্জাতিক বিমানবন্দর।

আন্তর্জাতিক বিমানবন্দর তিনটি। সেগুলো হলো- ১. শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা; ২. শাহ আমানত বিমাবন্দর, চট্টগ্রাম; এবং ৩. ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট। এছাড়া যশোর, রাজশাহী, সৈয়দপুর, বরিশাল ও কক্সবাজার হলো অভ্যন্তরীণ বিমাবন্দর। বিমানপথ দেশের মানুষের দ্রুত যাতায়াত নিশ্চিত করে ব্যবসা-বাণিজ্যে সহায়তা করে.।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
উত্তরঃ

গুগল ম্যাপ GPS প্রযুক্তির সাহায্যে কাজ করে। গুগল ম্যাপের মাধ্যমে পৃথিবীর যেকোনো স্থানের অবস্থান খুব সহজে জানা যায়। গুগল ম্যাপের কাজগুলো নিচে দেওয়া হলো-
১. গুগল ম্যাপে রাস্তাঘাট, পেট্রোল পাম্প, পুলিশ স্টেশন, হোটেল, রেস্টুরেন্ট, পর্যটন ইত্যাদির অবস্থান দেখা যায়।
২. নির্দিষ্ট স্থান নির্বাচন করলে ঐ স্থানে যাওয়ার রাস্তা তীর চিহ্ন দিয়ে নিদের্শ করে।
৩. তীর চিহ্ন বরাবর রাস্তা দিয়ে এগিয়ে গেলে প্রত্যাশিত স্থানে পৌছা যায়।
৪. হেঁটে, গাড়িতে, বাস বা মোটরসাইকেলে গেলে কত সময় লাগবে তা জানা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
15

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews