ভালো হওয়া ও ভালো কাজ করার জন্য আমাদের সকলের পরস্পরের প্রতি ভালো আচরণ করা এবং ভালো সম্পর্ক গড়ে তোলা উচিত। এ ভালো আচরণ করাই হলো নৈতিক গুণ। তাই আমাদের সবারই নৈতিক গুণের অধিকারী হতে হবে। তাছাড়া এক্ষেত্রে মূল্যবোধ জাগ্রত করতে হবে। কেননা এ মূল্যবোধের গুণেই আমরা সততা, ন্যায়নিষ্ঠা, নম্রতা ইত্যাদি গুণের অধিকারী হতে পারি। এছাড়া মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা এবং কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা এসব ভালো আচরণের মাধ্যমে আমরা একটি সুষ্ঠু ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারি।
ভালো আচরণ হলো নৈতিক গুণ। সাতটি ভালো আচরণের উদাহরণ হলো-
১.. ছোটদের দেখাশোনা করা,
২. বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়া,.
৩. প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা,
৪. কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা,
৫. শিক্ষকদের কথা মেনে চলা,
৬. মা-বাবার আদেশ-নির্দেশ মেনে চলা ও
৭. কারও প্রতি অন্যায় হলে তার প্রতিবাদ করা।
মূল্যবোধ হলো আমাদের ভিতরের নৈতিক গুণাবলি। আমরা যে ধরনের আচরণ করে থাকি, তা আমাদের নৈতিক গুণাবলি বা মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়।
ছয়টি মূল্যবোধের ফলাফল হলো-
১. সততাঃ সততা আমাদের সৎপথে পরিচালিত করে।
২. ন্যায়নিষ্ঠাঃ ন্যায়নিষ্ঠা আমাদের মন্দ কাজ থেকে বিরত রাখে।
৩. শিষ্টাচারঃ শিষ্টাচারের কারণে আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি।
৪. শৃঙ্খলাঃ শৃঙ্খলার কারণে আমাদের জীবন সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়।
৫. সহমর্মিতাঃ সহমর্মিতার মাধ্যমে সমাজের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত হয়।
৬. নম্রতাঃ নম্রতার কারণে অন্যরা আমাদের শ্রদ্ধা করে।
Related Question
View Allআমাদের সকলের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তোলা উচিত।
ভালো আচরণ করা হলো নৈতিক গুণ।
আমাদের সবারই নৈতিক গুণের অধিকারী হতে হবে।
মূল্যবোধ হলো আমাদের ভিতরের নৈতিক গুণাবলি।
আমরা যে ধরনের আচরণ করে থাকি তা আমাদের নৈতিক গুণাবলি বা মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়।
আমরা সকল বন্ধুর প্রতি ন্যায়সংগত আচরণ করব।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!