বর্ণনামূলক প্রশ্ন ও সমাধান।

Updated: 6 months ago
উত্তরঃ

আমরা রাষ্ট্রের কাছ থেকে তিন ধরনের অধিকার ভোগ করি। দেশের নাগরিক হিসেবে সুষ্ঠু ও সুন্দরভাবে সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার ভোগ করার জন্য নাগরিক অধিকার প্রয়োজন।
নিচে নাগরিক অধিকারগুলো বর্ণনা করা হলো-

১. সামাজিক অধিকার সমাজে সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য যেসব অধিকার। অপরিহার্য সেসব অধিকারকে সামাজিক অধিকার বলে। যেমন- বেঁচে থাকার অধিকার, ধর্ম পালনের অধিকার, শিক্ষার অধিকার ইত্যাদি।

২. রাজনৈতিক অধিকার: ভোটদান, রাষ্ট্র পরিচালনা এবং শাসনকার্যে নাগরিকদের অংশগ্রহণ করার অধিকারকে রাজনৈতিক অধিকার বলে। যেমন- নির্বাচনের অধিকার, মত প্রকাশের অধিকার এবং আইনের চোখে সবার সমান অধিকার ইত্যাদি।

৩. অর্থনৈতিক অধিকার: জীবনধারণের জন্য কোনো কাজ
করে আয়-রোজগার করার অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে। যেমন- ন্যায্য মজুরি লাভের অধিকার, সম্পত্তির অধিকার, অবকাশ ছুটি লাভের অধিকার ইত্যাদি।

Jubair Hasan
Jubair Hasan
8 months ago
উত্তরঃ

কয়েকটি সামাজিক অধিকারের বর্ণনা নিচে দেওয়া হলো-

১ . বেঁচে থাকার অধিকার জীবন রক্ষার অধিকার সকল অধিকারের মধ্যে অন্যতম। আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ইত্যাদিসহ জীবনের নিরাপত্তা।

২. ধর্ম পালনের অধিকার এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান প্রত্যেকেরই নিজ ধর্ম ও ধর্মীয় উৎসব পালনের অধিকার আছে। কারও তাদের উৎসব পালনে বাধা দেওয়ার অধিকার নেই।

৩. শিক্ষার অধিকার শিক্ষালাভের অধিকার প্রত্যেক নাগরিকের একটি অন্যতম অধিকার। রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রত্যেক নাগরিকের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। নারী ও ভিন্ন জাতি-ধর্মের মানুষের শিক্ষা গ্রহণের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না।

৪. ভাষা ও সংস্কৃতির অধিকার নিজ মাতৃভাষায় কথা বলা নাগরিকের মৌলিক অধিকার। একইভাবে নিজ নিজ সংস্কৃতি চর্চা করা ও উৎসব পালন করাও এই অধিকারের অন্তর্ভুক্ত।

Jubair Hasan
Jubair Hasan
8 months ago
উত্তরঃ

আমরা বাংলাদেশের নাগরিক। সমাজে সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য সামাজিক অধিকার প্রয়োজন।
ছয়টি সামাজিক অধিকারের নাম হলো-
১. বেঁচে থাকার বা জীবন রক্ষার অধিকার।
২. ধর্ম পালনের অধিকার।
৩. শিক্ষালাভের অধিকার।
৪. ভাষা ও সংস্কৃতির অধিকার।
৫. স্বাধীনভাবে চলাফেরার অধিকার।
৬. পরিবার গঠনের অধিকার।

Jubair Hasan
Jubair Hasan
8 months ago
উত্তরঃ

আমার এ মত প্রকাশ নাগরিকের রাজনৈতিক অধিকারের মধ্যে পড়ে।

রাজনৈতিক অধিকারের আরও সাতটি উদাহরণ নিচে উল্লেখ করা হলো-
১. নির্বাচনের অধিকার।
২. আইনের চোখে সবার সমান অধিকার।
৩. নিরাপত্তা লাভের অধিকার।
৪. ব্যক্তিস্বাধীনতা রক্ষার অধিকার।
৫. ভোট দেওয়ার অধিকার।
৬. মত প্রকাশের অধিকার।
৭. নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার।

Jubair Hasan
Jubair Hasan
8 months ago
উত্তরঃ

জীবনধারণের জন্য কোনো কাজ করে আয়-রোজগার করার অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে। সুষ্ঠুভাবে জীবিকা নির্বাহের জন্য-এ অধিকারগুলো প্রয়োজন।

ছয়টি অর্থনৈতিক অধিকার হলো-

১. আয়-রোজগার করার অধিকার।
২. ন্যায্য মজুরি লাভের অধিকার।
৩. সম্পত্তি অর্জন ও ভোগ করার অধিকার।
৪. অবকাশ ছুটি লাভের অধিকার।
৫. শ্রমিক সংঘ গঠনের অধিকার।
৬. সামাজিক নিরাপত্তা লাভের অধিকার।

Jubair Hasan
Jubair Hasan
8 months ago
49

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews