আমাদের চারপাশের সবকিছু মিলে যা তৈরি হয় তাই পরিবেশ।
দুই ধরনের পরিবেশের নাম হলো- ১. প্রাকৃতিক পরিবেশ ও ২. মানুষের তৈরি পরিবেশ।
প্রাণী হিসেবে বেঁচে থাকার জন্য নিচের উপাদানগুলো প্রয়োজন-
১. বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন।
২. প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও শক্তির জন্য খাদ্য প্রয়োজন।
৩. জন্মানো, বসবাস এবং নিরাপত্তার জন্য আবাসস্থল ,বাসস্থান প্রয়োজন।
৪. বিশুদ্ধ বায়ুর প্রয়োজন
উত্তর: উদ্ভিদ যে জায়গায় জন্মে এবং প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাই তার আবাসস্থল।
বসবাসের জন্য নিরাপদ স্থান নিশ্চিত করা এবং আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণীর আশ্রয়স্থল দরকার হয়।
প্রাণীর চারটি ভিন্ন আশ্রয়স্থল হলো-
১. মানুষের আশ্রয়স্থল ঘর-বাড়ি।
২. পাখির আশ্রয়স্থল গাছে তৈরি বাসা।
৩. মাছের আশ্রয়স্থল পানি।
৪. ইঁদুরের আশ্রয়স্থল গর্ত।
আশ্রয়স্থল হলো প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান, যা তাকে আক্রমণকারী প্রাণী বা বিরূপ আবহাওয়া যেমন- ঝড়-বাদল থেকে রক্ষা করে।
পাখির আশ্রয়স্থল হলো গাছে তৈরি বাসা।
জীবের বেঁচে থাকার জন্য পানির পাঁচটি ব্যবহার হলো-
১. উদ্ভিদের খাদ্য তৈরিতে পানি ব্যবহৃত হয়।
২. পানি জীবকে সজীব ও সতেজ রাখে।
৩. প্রাণী তার খাদ্য পরিপাকের জন্য পানি পান করে।
৪. পানি অনেক উদ্ভিদ ও প্রাণীর বাসস্থান।
৫. পানি দেহকে শীতল রাখে।
আমাদের চারপাশের সবকিছু মিলে যা তৈরি হয় তাই পরিবেশ।
তিনটি প্রাকৃতিক দুর্যোগের নাম হলো- খরা, বন্যা ও ভূমিকম্প।
প্রাকৃতিক দুর্যোগের তিনটি প্রভাব হলো-
১. মানুষ ও অন্যান্য জীবের মৃত্যু ঘটে।
২. বাসস্থানের মারাত্মক ক্ষতি সাধান হয়।
৩. ফসলের ক্ষতি হয়।
পরিবেশ পরিবর্তনের দুটি কারণ হলো-
১. বৃক্ষ নিধন ও
২. প্রাকৃতিক দুর্যোগ।
ン
পরিবেশ পরিবর্তনের পাঁচটি প্রভাব হলো-
১. বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বা কমবে,
২. তাপমাত্রার পরিবর্তন ঘটবে,
৩. বন্যার প্রাদুর্ভাব ঘটবে,
৪. খরা দেখা দিবে,
৫. ভূমিধ্বসের ঘটনা ঘটবে।
উদ্ভিদের খাদ্য মূলত শর্করা।
অধিকাংশ উদ্ভিদের খাদ্য তৈরি হয় পাতায়। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, পানি এবং বায়ুর কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয়। উদ্ভিদ মূল দিয়ে প্রয়োজনীয় পানি শোষণ করে। অন্যদিকে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এরপর সূর্যের আলোর উপস্থিতিতে পানি ও কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে প্রয়োজনীয় খাদ্য তৈরি করে।
শক্তির প্রধান উৎস সূর্য। সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরির সময় সূর্যের এই শক্তি উদ্ভিদদেহে প্রবাহিত হয়। এরপর প্রাণী উদ্ভিদ বা উদ্ভিজ্জ উপাদান খাদ্য হিসেবে গ্রহণ করলে শক্তি প্রাণিদেহে পরিবাহিত ও সঞ্চিত হয়। এভাবেই সূর্য থেকে জীবে শক্তির প্রবাহ ঘটে।
Related Question
View Allআশ্রয়স্থল হলো এমন একটি জায়গা যেখানে প্রাণী নিরাপদে থাকে।
জীব তার প্রয়োজনীয় সকল বস্তু পরিবেশ থেকে পেয়ে থাকে।
উদ্ভিদের খাদ্য তৈরিতে সূর্যের আলো পানি এবং বায়ু প্রয়োজন।
মানুষ প্রাকৃতিক সম্পদ।আহরণ করতে পরিবেশের পরিবর্তন করছে।
প্রাণী যে বিশেষ জায়গায় বাস করে তাই তার আবাসস্থল।
আশ্রয়ের জন্য পাখি গাছে বাসা তৈরি করে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!