যার ওজন আছে এবং যা স্থান দখল করে তাই পদার্থ। পানিপূর্ণ বালতিতে হাত ঢুকিয়ে দিলে বালতির ভিতরে হাতের আয়তনের সমান জায়গার প্রয়োজন হয়। এ কারণে হাতের আয়তনের সমপরিমাণ পানি বালতির বাইরে পড়ে যায়। বায়ুকে আমরা পদার্থ বলব কারণ বায়ুর ওজন আছে, বায়ু জায়গা দখল করে এবং বায়ু বল প্রয়োগে বাধা দেয়।
কোনো বস্তুকে পৃথিবীর তার নিজের দিকে যে বলে আকর্ষণ করে তাকে সেই বস্তুর ওজন বলে।
পৃথিবী পদার্থকে তার কেন্দ্রের দিকে টানছে।
আমরা যখন দাঁড়িপাল্লার একপ্রান্তে কোনো বস্তু রাখি, তখন বস্তুটি যত ছোটই হোক না কেন দাঁড়িপাল্লাটি বস্তুটির দিকে হেলে পড়বে এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি বস্তুর ওজন আছে ।
বায়ু একটি পদার্থ।
বায়ুর দুইটি বৈশিষ্ট্য হলো- ১. বায়ু জায়গা দখল করে,
২. বায়ুর ওজন আছে।
দাঁড়িপাল্লার দুই প্রান্তে দুটি বায়ুপূর্ণ বেলুন ঝুলাই। এবার একটি - বেলুনকে আলপিন দিয়ে আলতো করে ফুটো করে দিই। তখন দাঁড়িপাল্লাটি ফোলানো বেলুনটির দিকে হেলে পড়ে। এর কারণ হলো ফোলানো বেলুনটির মধ্যে তখনও বায়ু আছে এবং সেটি অন্যটির থেকে ভারী। এই পরীক্ষা থেকে প্রমাণ হয় যে বায়ুর ওজন আছে।
দুইটি পদার্থের নাম হলো- ১. চেয়ার ও ২. টেবিল।
কঠিন পদার্থের আয়তন পরিমাপের একক ঘনমিটার বা ঘনসেন্টিমিটার। তরল পদার্থের আয়তন পরিমাপের একক লিটার বা মিলিলিটার।
আমাদের চারপাশে বায়ু আছে তা আমরা যেভাবে বুঝতে পারি তা নিচে দুইটি বাক্যে উল্লেখ করা হলো-
১. বায়ু যখন প্রবাহিত হয় তখন আমরা তা অনুভব করতে পারি।
২. গাছের ডালপালা ও পাতার নড়াচড়া দেখে আমরা বুঝতে পারি।
কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাই হলো বস্তুর ওজন।
বল পরিমাপের একক নিউটন।
বায়ু যে বল প্রয়োগে বাধা দেয় তার তিনটি উদাহরণ হলো-
১. বায়ুপূর্ণ বলকে আমরা যখন আঘাত করি বা চাপ দেই তখন বলের দিক থেকেও একটি বিপরীতমুখী চাপ অনুভব করি।
২. বায়ুপূর্ণ বলকে যখন মেঝেতে ছুড়ে মারি তখন 'বলটি লাফিয়ে উঠে আসে।
৩. বায়ুপূর্ণ বেলুনকে আমরা চাপ দিয়ে সহজে ফাটাতে পারি না কারণ বেলুনের ভেতরের বায়ু বিপরীতমুখী চাপ প্রয়োগ করে।
ভর পরিমাপের একক গ্রাম বা কিলোগ্রাম। আমরা দাঁড়িপাল্লা বা নিক্তি ব্যবহার করে বস্তুর ওজন পরিমাপ করতে পারি।
কোনো বস্তু তা যত ছোটই হোকনা কেন তার ওজন আছে। পৃথিবীর ওজন উপরের দিকে ঢিল মারা বস্তুর ওজনের তুলনায় বেশি। যার ফলে পৃথিবী প্রতিটি বস্তুকে তার কেন্দ্রের দিকে টানছে। এ কারণে কোনো বস্তুকে উপরের দিকে ঢিল মারলে তা আবার মাটিতে ফিরে আসে।
যার ওজন আছে এবং স্থান দখল করে তাই পদার্থ।
পদার্থের তিনটি বৈশিষ্ট্য নিম্নরূপ "
১. পদার্থ জায়গা দখল করে।
২. পদার্থের ওজন আছে।
৩. পদার্থ চাপ প্রয়োগে বাধার সৃষ্টি করে।
পদার্থ জায়গা দখল করে এর প্রমাণ পরীক্ষা: একটি অর্ধপূর্ণ
গ্লাসের পানিতে একটি পাথরের টুকরা ফেলে দিই। পাথরের টুকরাটি গ্লাসের পানির নিচে অবস্থান করে। লক্ষ্য করি গ্লাসের পানির উপরিতল আগের অবস্থান থেকে আরও উপরে উঠে এসেছে। আবার পাথরের টুকরাটি সরিয়ে দিই। এবার দেখা গেল, পানির উপরিতল পূর্বের চিহ্নিত স্থানে ফিরে এসেছে। এই পরীক্ষা থেকে সিদ্ধান্তে আসতে পারি যে, পাথরের টুকরা পানির মধ্যে নিজের জায়গা দখল করেছে। সুতরাং পদার্থ জায়গা দখল করে।
পদার্থ যে জায়গা দখল করে, তাকে ঐ পদার্থের আয়তন বলে।
| ভর | ওজন |
| ১. একটি বস্তুর ভিতরের মোট পদার্থের পরিমাণকে 'বলে ঐ বস্তুর ভর। | ১. কোনো বস্তু বা তার ভরকে পৃথিবী যে বলে তার নিজের দিকে আকর্ষণ করে তাকে বলে ঐ বস্তুর ওজন। |
| ২. ভরের একক গ্রাম বা কিলোগ্রাম। | ২.. ওজনের একক নিউটন। |
বায়ুপ্রবাহের তিনটি প্রভাব নিম্নরূপ :
১. গাছের ডালপালা বা পাতা নড়াচড়া করে।
২. ভেজা-কাপড় দ্রুত শুকায়।
৩. ঘুড়ি বা বেলুন আকাশে উড়ে।
Related Question
View Allতরল পদার্থের আয়তন পরিমাপের একক হলো মিলিলিটার।
একটি বই টেবিলের উপর রাখলে জায়গা দখল করে।
আমরা নিক্তি ব্যবহার করে বস্তুর ওজন পরিমাপ করতে পারি।
পদার্থ যত ক্ষুদ্রই হোক না কেন তার ওজন আছে।
বায়ুপূর্ণ ফুটবলের ভিতরের বায়ু বলটিকে চুপসে যেতে বাধা দেয়।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!