প্রাচীন যুগের তিনজন রাজা হলেন- ১. রাজা শশাংক, ২. রাজা গোপাল ও ৩. রাজা লক্ষ্মণ সেন। প্রাচীন যুগে সমাজজীবনের মূলভিত্তি ছিল গ্রাম। তখন মানুষ সনাতন পেশায় নিয়োজিত ছিলেন। যেমন- কৃষক, নাপিত, কামার, কুমার, ধোপা, মুচি ইত্যাদি। সে সময় হিন্দু ও বৌদ্ধ ছিল দুটি প্রধান ধর্ম। নৌকা, গরুর গাড়ি ও পালকি ছিল প্রধান যানবাহন। ভাত ছিল বাঙালির প্রধান খাদ্য। শাকসবজি, ডাল, মাছ ইত্যাদিও খাওয়া হতো। বিনোদনের প্রধান উপাদান ছিল গান, নাচ, পাশা, দাবা, মল্লযুদ্ধ ও কুস্তি খেলা ইত্যাদি।
রাজা শশাংকের পর বাংলায় প্রায় ১০০ বছর অস্থির অবস্থা বিরাজ করেছিল। পাল বংশের প্রতিষ্ঠাতা রাজা গোপাল। গোপালের শাসনামল হলো-
১. গোপাল পাল বংশের প্রথম শাসক।
২. তিনি অষ্টম শতকে বাংলায় ক্ষমতা গ্রহণ করেন।
৩. গোপাল প্রাচীন বাংলার একজন বিখ্যাত শাসক ছিলেন।
৪. তার প্রতিষ্ঠিত পাল বংশ-৪০০ বছর শাসন করে।
সেন বংশের চতুর্থ রাজা ছিলেন লক্ষ্মণ সেন। সেন রাজাদের সময় সর্বপ্রথম পুরো বাংলায় একক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। সেন বংশের চতুর্থ রাজা লক্ষ্মণ সেন সম্পর্কে বলা যায়-
১. লক্ষ্মণ সেন দ্বাদশ শতকে বাংলায় রাজত্ব করেন।
২. সেন রাজবংশের লক্ষ্মণ সেন ছিলেন একজন সুপণ্ডিত ও কবি।
৩. তাঁর রাজসভায় অনেক বিখ্যাত কবি ছিলেন।
৪. ১২০৪ খ্রিস্টাব্দে লক্ষ্মণ সেনকে পরাজিত করে বখতিয়ার খিলজী বাংলায় মুসলিম শাসনের সূচনা করেছিলেন।
মুসলিম যুগে বাংলার অর্থনৈতিক অবস্থা অত্যন্ত সমৃদ্ধ ছিল। মুসলিম যুগে বাংলার অর্থনৈতিক অবস্থা-
১. মুসলিম যুগের অর্থনীতি ছিল কৃষিনির্ভর।
২. মুসলিম যুগে সুতার তৈরি মসলিন ও রেশমের কাপড় অনেক প্রসিদ্ধ ছিল।
৩. মুসলিম যুগে আমদানি ও রপ্তানি বাণিজ্যের প্রসার ঘটেছিল।
৪. আমদানি থেকে রপ্তানি বাণিজ্য এ সময় বেশি ছিল।
৫. মুসলিম যুগে চাল, চিনি, আদা ও মসলিন কাপড় অন্য দেশে রপ্তানি করা হতো।
৬. মুসলিম যুগে চট্টগ্রাম বাণিজ্য কেন্দ্র হিসেবে সুপরিচিত ছিল।
Related Question
View Allসপ্তম শতকে বাংলায় শশাংক নামে একজন প্রভাবশালী রাজা ছিলেন।
কর্ণসুবর্ণ ছিল শশাংকের রাজধানী।
রাজা শশাংকের পর প্রায় একশ বছর ধরে বাংলায় ভীষণ অস্থির অবস্থা বিরাজ করছিল।
রাজা গোপাল পাল রাজবংশের প্রতিষ্ঠাতা।
পাল রাজবংশ বাংলায় প্রায় ৪০০ বছর রাজত্ব করেছিল।
রাজা লক্ষ্মণ সেন দ্বাদশ শতকে বাংলায় রাজত্ব করেন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!