দেশপ্রেম জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একই চেতনায় একপ্রাণ হয়ে কাজ করতে উদ্বুদ্ধ করে। সকলকে দেশের কল্যাণে আত্মনিবেদন করতে উদ্বুদ্ধ করে।
একজন দেশপ্রেমিক দেশের জন্য যা যা করেন তা নিচে তুলে ধরা হলো-
'১. দেশের মঙ্গলের জন্য কঠোর পরিশ্রম ও আত্মত্যাগ করেন।
২. দেশ শত্রুর দ্বারা আক্রান্ত হলে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।
৩. যুদ্ধ করে দেশের স্বাধীনতাকে রক্ষা করেন।
৪. দেশের উন্নতির জন্য কাজ করেন।
৫. দেশের জন্য হাসিমুখে জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারেন।
৬. দেশপ্রেমিক দেশকে মায়ের মতো ভালোবাসেন।
দেশের প্রতি ভালোবাসা ও মমত্ববোধই দেশপ্রেম। দেশপ্রেম বলতে কোথায় নিজের দেশকে ভালোবাসা। দেশপ্রেমের গুরুত্ব অপরিসীম। যেমন-
১. দেশপ্রেম মানুষের মধ্যে আবেগ, উদ্যম ও কর্মচাঞ্চল্য সৃষ্টি করে।
২.. দেশ ও জাতির অগ্রগতির লক্ষ্যে প্রেরণাময় চালিকা শক্তি হিসাবে কাজ করে।
৩. নিজের দেশকে জানতে শেখায় দেশকে ভালোবাসতে
৪. দেশপ্রেম মানুষের জীবনের অন্যতম মহৎ গুণ।
আমি দেশকে ভালোবাসবো তার কারণ হলো-
১. দেশ আমাদের জন্মভূমি।
২. দেশের আলো-বাতাস, অন্ন-জলে লালিত-পালিত হয়ে আমরা বেড়ে উঠেছি।
৩. দেশের ভাষা, সাহিত্য এবং ঐতিহ্যের সঙ্গে গড়ে ওঠে আমাদের নাড়ির সম্পর্ক।
রানি বিদুলার কাহিনি মহাভারতের অন্তর্গত। এ কাহিনি থেকে আমরা যা শিক্ষা পাই তা নিচে পাঁচটি বাক্যে দেওয়া হলো-
১. দেশের স্বাধীনতা চির আকাঙ্ক্ষিত।
২. স্বাধীনতার জন্য মৃত্যু বীরের মৃত্যুর সমতুল্য।
৩. পুত্রকে মাতৃস্নেহে আগলে রাখার চেয়ে দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধে প্রেরণ করা শ্রেয়।
৪. দেশের প্রতি কর্তব্য পালন করা সর্বাগ্রে প্রয়োজন।
৫. দেশের স্বাধীনতা অর্জনের জন্য আত্মত্যাগ করা প্রশংসনীয়।
৬. দেশকে মায়ের মতো ভালোবাসতে হবে।
৭. দেশপ্রেম ধর্মের অঙ্গ।
Related Question
View Allমানুষ জন্মগ্রহণ করে পৃথিবীর নির্দিষ্ট কোনো ভূখন্ডে।
দেশের প্রতি ভালোবাসাকে বলে দেশপ্রেম।
দেশপ্রেমিক যুদ্ধ করে দেশের স্বাধীনতাকে রক্ষা করেন।
দেশপ্রেমিক হাসিমুখে জীবন উৎসর্গ করেন।
দেশপ্রেমের গৌরবে বিদুলা স্মরণীয় হয়ে রইলেন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!