যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় কাজ সম্পাদন করাই হচ্ছে প্রযুক্তি।
প্রযুক্তির সাহায্যে আমরা দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন কাজ সহজেই সম্পাদন করি। তাই প্রযুক্তি আমাদের জীবনকে আরও-উন্নত, সহজ ও আরামদায়ক করে।
রান্না ঘরে ব্যবহৃত হয় এমন চারটি প্রযুক্তির নাম হলো-
১. গ্যাসের চুলা,
৩. রাইস কুকার ও
২. রেফ্রিজারেটর,
৪. মাইক্রোওয়েভ ওভেন।
খেলাধুলায় ব্যবহৃত হয় এমন চারটি প্রযুক্তির নাম হলো-`
১. ফুটবল, ২. টেনিস র্যাকেট, ৩. ক্রিকেট ব্যাট ও ৪. ভিডিও
ক্যামেরা।
কৃষি প্রযুক্তি ব্যবহারের চারটি সুবিধা হলো-
১ অধিক ফসল উৎপাদন করা যায়।
২. স্বল্পসময়ে ফসল প্রক্রিয়াকরণ করা যায়।
৩. রোগ ও কীটপতঙ্গ প্রতিরোধ করা যায়।
৪. নতুন উদ্ভিদের জাত সৃষ্টি করা যায়।
যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় কাজ সম্পাদন করাই হচ্ছে প্রযুক্তি।
দুইটি সাধারণ চিকিৎসা প্রযুক্তির নাম হলো-
১. থার্মোমিটার ও ২. স্টেথোস্কোপ।
চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিচে তা চারটি বাক্যে ব্যাখ্যা করা হলো-
১. উন্নত চিকিৎসা প্রযুক্তির সাহায্যে সহজেই রোগ নির্ণয় করা যাচ্ছে।
২. রোগীকে উন্নত চিকিৎসা প্রদান সম্ভব হচ্ছে।
৩. সহজেই শরীরের ভিতরের অঙ্গসমূহ পরীক্ষা করা সম্ভব হচ্ছে।
৪. উন্নত চিকিৎসা যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যাচ্ছে।
শিশুদের জন্য বিনোদন কেন্দ্রে ব্যবহৃত চারটি প্রযুক্তির
নাম হলো-
১. নাগরদোলা,
২. রোলার, কোস্টার,
৩. বিভিন্ন খেলনা ও
৪. ছবি আঁকার উপকরণ।
এক্স-রে মেশিন একটি চিকিৎসা প্রযুক্তি। এর সাহায্যে শরীরের ভেতরের অঙ্গসমূহ বিশেষ করে হাড়ের ফাটল, হাড় ভাঙা ইত্যাদি পরীক্ষা করা হয়। অন্যদিকে, যান্ত্রিক করাত হলো একটি কৃষি প্রযুক্তি। যান্ত্রিক করাতের সাহায্যে সহজেই গাছ কেটে কাঠ সংগ্রহ করা যায়।
সঙ্গীতক্ষেত্রে ব্যবহৃত হয় এমন চারটি বিনোদন প্রযুক্তির নাম হলো-
১. হারমোনিয়াম, ২. গিটার, ৩. বেহালা ও ৪. ড্রামস।
দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন বিনোদন প্রযুক্তির মধ্যে কম্পিউটার অন্যতম। কম্পিউটারের সাহায্যে বিভিন্ন কাজ করা যায় যেগুলো আমাদের বিনোদন দেয়। যেমন- বিভিন্ন ধরনের গেইম খেলা যায়, সিনেমা বা নাটক দেখা যায়, গান শোনা যায়,' ছবি আঁকা যায় ইত্যাদি। এছাড়া কম্পিউটারের সাহায্যে ইন্টারনেটের মাধ্যমে বন্ধুদের সাথে কথা বলা, গল্প করা যায় যা আমাদের আনন্দ দেয়। সুতরাং, বিনোদন প্রযুক্তি হিসেবে কম্পিউটার খুবই গুরুত্বপূর্ণ।
কৃষিকাজে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ও উন্নত কৌশল ব্যবহার করে কৃষির উন্নয়ন ঘটানোই হলো কৃষি প্রযুক্তি। উদ্ভিদ প্রজনন প্রযুক্তির দুইটি বৈশিষ্ট্য হলো-
১. বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন নতুন উদ্ভিদ সৃষ্টি।
২. একই উদ্ভিদে বিভিন্ন বৈশিষ্ট্যের/রঙের ফুল উৎপাদন।
অধিক ফসল উৎপাদন ও প্রক্রিয়াকরণে সাহায্যকারী চারটি কৃষি
যন্ত্রপাতি হলো-
১. ট্রাক্টর,
২.নিড়ানি যন্ত্র,
৩. সেচ পাম্প ও
৪. ফসল কাটার যন্ত্র।
চারটি চিকিৎসা প্রযুক্তির নাম হলো-
১. থার্মোমিটার,
২. স্টেথোস্কোপ,
৩. এক্স-রে মেশিন ও
৪. আলট্রাসনোগ্রাফি।
চিকিৎসা প্রযুক্তির চারটি সুবিধা হলো-
১. সহজে রোগ নির্ণয় করা যায়।
২. উন্নত চিকিৎসা সেবা প্রদান করা যায়।
৩. শরীরের ভিতরের অঙ্গসমূহ পরীক্ষা করা যায়।
৪. মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখে।
কৃষিকাজে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ও উন্নত কৌশল ব্যবহার করে কৃষির উন্নয়ন ঘটানোই হলো কৃষি প্রযুক্তি।
কৃষিকাজে ব্যবহৃত দুইটি প্রযুক্তির নাম হলো-
১. ট্র্যাক্টর ও
২. সেচ পাম্প।
অধিক ফসল উৎপাদনে কৃষি প্রযুক্তির ভূমিকা চারটি বাক্যে নিচে
উল্লেখ করা হলো-
১. কৃষি প্রযুক্তির সহায়তায় অল্প সময়ে অধিক ফসল উৎপাদন করা যায়।
২. কৃষি প্রযুক্তি ফসলের' রোগ ও কীটপতঙ্গ প্রতিরোধে সহায়তা করে।
৩. কৃষি প্রযুক্তির সাহায্যে একই গাছে বিভিন্ন রঙের ফুল উৎপন্ন করা যায়।
৪. কৃষি প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ফলনশীল ধান, গম ও আলু উৎপাদন করা হয়েছে।
Related Question
View Allপ্রযুক্তি আমাদের জীবনকে উন্নত, সহজ ও আরামদায়ক করে।
আমরা দৈনন্দিন জীবনে নানাভাবে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি।
টেলিভিশন, মোবাইল ফোন ব্যবহৃত হয় বাসস্থানে ।
রোগ নির্ণয়ে ব্যবহৃত হয় চিকিৎসা প্রযুক্তি।
জমি চাষ করতে ব্যবহৃত হয় ট্রাক্টর।
চিকিৎসা প্রযুক্তি মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!