জনসংখ্যা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক অগ্রগতি।
ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য প্রয়োজনীয় খাদ্য ও বাসস্থান প্রয়োজন।
জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের যেসব চাহিদা বাড়ে তা পাঁচটি
বাক্যে উল্লেখ করা হলো-
১. জনসংখ্যা বৃদ্ধির ফলে খাবারের চাহিদা বাড়তে থাকে।
২. বাড়তি বাসস্থানের জন্য অধিক জায়গার চাহিদা বাড়তে থাকে।
৩. রাস্তাঘাট নির্মাণের চাহিদা বাড়তে থাকে।
৪. শক্তি এবং অন্যান্য সম্পদের চাহিদা বাড়তে থাকে।
৫. কর্মসংস্থানের চাহিদা বাড়তে থাকে।
পৃথিবীতে প্রাকৃতিক সম্পদের পরিমাণ সীমিত।
চিকিৎসা প্রযুক্তির উন্নয়নের দুটি সুবিধা হলো-
১. মানুষ বিভিন্ন রোগ ও দুর্ঘটনা থেকে সহজেই বাঁচতে পারছে।
২. মানুষ দীর্ঘায়ু লাভ করছে
প্রাকৃতিক পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব পাঁচটি
বাক্যে নিচে লেখা হলো-
১. জনসংখ্যা বৃদ্ধির ফলে অতিরিক্ত প্রাকৃতিক সম্পদ আহরণ করা হচ্ছে।
২. চাষাবাদ করার জন্য গাছপালা কেটে জমি তৈরি করা হচ্ছে।
৩. বাসস্থান, রাস্তাঘাট নির্মাণের জন্য বনভূমি ধ্বংস করা হচ্ছে।
৪. প্রয়োজনীয় খাদ্যের চাহিদা মেটাতে বনজ সম্পদ ও পশু-পাখির বিলুপ্তি ঘটছে।
৫. জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাপমাত্রা, বৃষ্টিপাত তথা জলবায়ুর ওপর প্রভাব পড়ছে।
যথেষ্ট পরিমাণ খাদ্য উৎপাদনের কারণ হলো বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি।
চাষের জমি, গোখাদ্য, বাসস্থান ও রাস্তাঘাট তৈরি করার জন্য মানুষ বনভূমি ধ্বংস করছে।
বনভূমি ধ্বংসের চারটি ক্ষতিকর দিক হলো-
১. বিভিন্ন গাছপালা ও পশুপাখির আবাসস্থল নষ্ট হচ্ছে।
২. ভূমিক্ষয় ও ভূমিধস হচ্ছে।
৩. বন্যা, খরা ও ঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হচ্ছে।
৪. প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ও ধ্বংস হচ্ছে।
বাড়তি মানুষের জন্য প্রয়োজন এমন চারটি বিষয় হলো-
১. খাদ্য,
২. বাসস্থান
৩. চিকিৎসা ও
৪. সম্পদ।
ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির চারটি ক্ষতিকর দিক হলো-
১. প্রাকৃতিক সম্পদের ধ্বংস সাধন।
২. খাদ্য ও বাসস্থানের সংকট।
৩. প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন।
৪. প্রয়োজনীয় শক্তি ও সম্পদের অভাব।
বনভূমি ধ্বংস হয় এরকম চারটি কাজ হলো-
১. চাষের জমি তৈরি,
২. গো-খাদ্য আহরণ,
৩. রাস্তা-ঘাট তৈরি ও
৪.. বাসস্থান তৈরি।
প্রাকৃতিক পরিবেশ পরিবর্তনের চারটি কারণ হলো-
১. অতিরিক্ত সম্পদ আহরণ,
২. বনভূমি ধ্বংস,
৩. বন্যা, খরা ও ঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও
৪. তাপমাত্রা, বৃষ্টিপাতের ধরন ও জলবায়ু পরিবর্তন
Related Question
View Allচিকিৎসা প্রযুক্তির উন্নতির ফলে মানুষ দীর্ঘায়ু লাভ করছে।
মানুষ প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে।
অতিরিক্ত সম্পদ আহরণ করতে পরিবেশ ধ্বংস করছে
প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন বৃষ্টিপাত ও তাপমাত্রার উপর প্রভাব ফেলছে।
বেঁচে থাকার জন্য মানুষের প্রয়োজন প্রাকৃতিক সম্পদ।
খাদ্য উৎপাদন বৃদ্ধির কারণ বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!