বশিষ্ঠ ছিলেন একজন ব্রহ্মর্ষি। তার ছিল অনেক সুখ্যাতি।
এজন্য সবাই তাকে শ্রদ্ধা করে, ভক্তি করে। তাঁর সব কথা সবাই সম্মানের সঙ্গে মান্য করে। যেসব গুণের কারণে একজন লোককে আমি অহিংস গুণের অধিকারী বলতে পারি-
১. অহিংস ব্যক্তিরা অন্যের সুখে ঈর্ষা করেন না; বরং সুখ পান।
২. অহিংস ব্যক্তিরা কারো অকল্যাণ কামনা করেন না; বরং কেউ অকল্যাণ করলেও তাঁর কল্যাণ করেন।
৩. অন্যের উন্নতিতে আনন্দ পান এবং কাউকে পীড়ন করেন না।
৪. অহিংস ব্যক্তিরা অন্যেরা যাতে সুখে থাকে তার উপদেশ দেন।
৫. অহিংস ব্যক্তিরা নিজের ক্ষতি হলেও কারো অমঙ্গল কামনা করেন না।
৬. অহিংস ব্যক্তিরা হিংসা করেন না।
পরের উপকার করাকেই পরোপকার বলে। পরোপকার ধর্মের একটি অঙ্গ। একজন পরোপকারী ব্যক্তির যেসব গুণ থাকা উচিত সেগুলো নিচে তুলে ধরা হলো-
১. তাকে সবসময় পরের মঙ্গলের কথা ভাবতে হবে।
২. অপরের প্রতি সহানুভূতির মনোভাব বজায় রাখতে হবে।
৩. অপরকে ভালোবাসতে হবে।
৪. বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।
৫. নিজের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে অপরের স্বার্থের কথা চিন্তা করতে হবে।
৬. সবসময় পরের কথা ভাবতে হবে কিন্তু বিনিময়ে কিছু প্রত্যাশা. করা যাবে না।
৭,পরোপকারী ব্যক্তিকে মহৎ হতে হবে।
অন্যের মঙ্গল বা উপকার করা মানুষের একটি মহৎ ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটি মানবতার মূল ভিত্তি এবং সমাজের শান্তি ও সমৃদ্ধির একটি প্রধান উপাদান। পরোপকারের মাধ্যমে ব্যক্তির মধ্যে উদারতা, সহানুভূতি এবং মমত্ববোধ প্রকাশ পায়। পরোপকার শুধু অন্যের উপকারেই সীমাবদ্ধ নয়, এটি পরোক্ষভাবে নিজের মন এবং আত্মার শান্তি অর্জনের পথও তৈরি করে। গরিব-দুঃখীদের সাহায্য করা, অসুস্থদের সেবা করা বা দুর্বলদের পাশে দাঁড়ানো মানবিক গুণের উৎকৃষ্ট উদাহরণ। তাই বলা যায়, পরোপকার এক মহৎ মানবিক গুণ, যা মানুষকে প্রকৃত অর্থে মানবিক করে তোলে।
এ পৃথিবীতে কিছু কিছু মানুষ আছেন, যাঁরা অন্যের সুখে ঈর্ষা করেন না বরং সুখ পান। কারো অকল্যাণ কামনা করেন না। কেউ অকল্যাণ করলেও তাঁর কল্যাণ করেন। কখনই কাউকে হিংসা করেন না। নিজের ক্ষতি হলেও কারো অমঙ্গল কামনা করেন না। এ মনোভাব ও আচরণ একটি মহৎ গুণ। এ নৈতিক গুণটির নাম অহিংসা।
নিচে পরোপকারের গুরুত্ব সম্পর্কে পাঁচটি বাক্য লেখা হলো-
১. সকল জীবের মধ্যেই ঈশ্বর আছেন। তাই জীবের উপকার করা মানেই ঈশ্বরের সেবা করা।
২. জীবের সেবা করলে ঈশ্বর সন্তুষ্ট হন।
৩. পরের উপকার করার মধ্য দিয়ে এক পরম আনন্দ পাওয়া এতে মনের প্রসারতা বাড়ে।
৪. পরোপকারের মাধ্যমে সমাজে শান্তি বিরাজ
Related Question
View Allঅহিংস ব্যক্তি সবসময় সকলের মঙ্গল কামনা করেন।
বশিষ্ঠের আশ্রমে ছিল একটি কামধেনু।
বশিষ্ঠের আশীর্বাদে বিশ্বামিত্র ব্রহ্মর্ষি হয়েছিলেন।
পাণ্ডবেরা ব্রাহ্মণবেশে একচক্রা নগরে বাস করতেন।
পাণ্ডবদের মধ্যে ভীম ছিলেন খুব শক্তিশালী।
বিশ্বামিত্র সাধনা করে রাজর্ষি হয়েছিলেন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!