প্রতি রাতেই চাঁদের আকার ও আকৃতি কিছুটা ভিন্ন হয়। কখনো চাঁদকে বড় ও গোলাকার দেখায়, আবার কখনো তা ছোট ও অর্ধ-গোলাকার দেখায়। চাঁদের উজ্জ্বল অংশের এই পরিবর্তনশীল আকৃতি হচ্ছে চাঁদের দশা।
চাঁদের মোট আটটি দশা বা পর্যায় আছে। দশাগুলোর নাম হলো-১. অমাবস্যা, ২. ক্রমশ বৃদ্ধি পাওয়া ক্রিসেন্ট, ৩. প্রথম চতুর্থাংশ, ৪. ক্রমশ বৃদ্ধি পাওয়া অর্ধেকের বেশি চাঁদ, ৫. পূর্ণিমা, ৬. ক্রমশ হ্রাস পাওয়া অর্ধেকের বেশি চাঁদ, ৭. শেষ চতুর্থাংশ ও ৮. ক্রমশ হ্রাস পাওয়া ক্রিসেন্ট।
রাতের আকাশে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর ন্যায় বিশেষ আকৃতিসম্পন্ন নক্ষত্র জোটই হলো নক্ষত্রমণ্ডল।
চাঁদের চারটি বৈশিষ্ট্য হলো-
১. নিজস্ব কোনো আলো নেই।
২. শিলা দ্বারা গঠিত।
৩. কখনো গোলাকার আবার কখনো অর্ধ-গোলাকার দেখায়।
৪. পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে।
প্রায় সাড়ে ২৯ দিন পর চাঁদ তার পূর্বের দশা বা অবস্থায় ফিরে যায়।
গ্রহের চারদিকে ঘূর্ণায়মান বস্তুগুলোই হলো উপগ্রহ।
মহাবিশ্বে অসংখ্য নক্ষত্র রয়েছে। নক্ষত্রগুলো জোট বেঁধে অবস্থান করে। রাতের আকাশে নক্ষত্রের এই জোট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর ন্যায় বিশেষ আকৃতির সৃষ্টি করে। বিশেষ আকৃতিসম্পন্ন এই জোটকে নক্ষত্রমণ্ডল বলে। যেমন- কালপুরুষ। ধারণা করা হয়, মহাবিশ্বের আকার অনেক বড়। ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি এই সবকিছু নিয়ে গঠিত হয়েছে মহাবিশ্ব। মহাবিশ্বে প্রায় লক্ষ কোটি ছায়াপথ রয়েছে। মহাবিশ্ব সময়ের সাথে সাথে চারদিকে ক্রমশ বড় হচ্ছে।
সূর্য ও সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ও অন্যান্য গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, গ্রহাণু, উল্কা ও অন্যান্য নানা বস্তু নিয়ে যে পরিবার তাকে আমরা সৌরজগৎ বলি। সৌরজগতে মোট ৮টি গ্রহ রয়েছে। গ্রহগুলোর নাম-
১. বুধ, ২. শুক্র, ৩. পৃথিবী, ৪. মঙ্গল, ৫. বৃহস্পতি, ৬. শনি,
৭. ইউরেনাস ও ৮. নেপচুন।
সূর্যের চারটি বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হলো-
১. সূর্য সৌরজগতের কেন্দ্রবিন্দু।
২. এটি জ্বলন্ত গ্যাসের এক বিশাল কুণ্ডলী।
৩. এর নিজস্ব আলো আছে।
৪. সূর্যের কেন্দ্রে তাপমাত্রা প্রচণ্ড।
মহাবিশ্বের যে বিশালাকার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে তাই গ্রহ। আমাদের পৃথিবী পৌরজগতের একটি গ্রহ।
গ্রহ ও নক্ষত্রের মধ্যে তিনটি পার্থক্য নিচে উল্লেখ করা হলো-
| গ্রহ | নক্ষত্র |
| ১। গ্রহের নিজস্ব কোনো আলো ও-তাপ নেই। | ১। নক্ষত্রের নিজস্ব আলো ও তাপ আছে। |
| ২। গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে। | ২। নক্ষত্রসমূহ স্থির থাকে। |
| ৩। গ্রহ শীতল। | ৩। নক্ষত্র উত্তপ্ত। |
গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। অন্যান্য নক্ষত্র সূর্য থেকে ছোট দেখায় কারণ এগুলো অনেক দূরে অবস্থিত।
প্রতি রাতেই চাঁদের আকার ও আকৃতি কিছুটা ভিন্ন হয়। কখনো চাঁদকে বড় ও গোলাকার দেখায় আবার কখনো তা ছোট ও অর্ধ-গোলাকার দেখায়। চাঁদের উজ্জ্বল অংশের এই পরিবর্তনশীল আকৃতি হচ্ছে চাঁদের দশা। চাঁদের আটটি দশা বা পর্যায় রয়েছে। প্রায় সাড়ে ২৯ দিন পর চাঁদ তার পূর্বের অবস্থায় ফিরে আসে।
চাঁদ হলো শিলা দিয়ে গঠিত একটি বিশাল গোলাকার বস্তু, যা পৃথিবীর চারপাশে ঘোরে। এটি পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ।
চাঁদের তিনটি বৈশিষ্ট্য হলো-
১. শিলা দিয়ে গঠিত।
২. দেখতে কখনো গোলাকার আবার কখনো অর্ধগোলাকার।
৩. চাঁদের নিজস্ব কোনো আলো নেই।
চাঁদের দশা সম্পর্কে তিনটি বাক্য হলো-
১. চাঁদের উজ্জ্বল অংশের আকৃতি পরিবর্তনই চাঁদের দশা।
২. চাঁদের আটটি দশা বা পর্যায় আছে।
৩. প্রায় সাড়ে ২৯ দিন পর চাঁদ তার পূর্বের অবস্থায় ফিরে যায়।
Related Question
View Allচাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ।
সূর্যের আলো চাঁদের উপর পড়লেই কেবল আমরা চাঁদ দেখতে পাই।
মিল্কিওয়ে দেখতে সর্পিলাকার ।
সূর্য এবং গ্রহগুলো সৌরজগতের অংশ।
চাঁদের আটটি দশা বা পর্যায় রয়েছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!