বর্ণনামূলক- প্রশ্ন গুলো উত্তর দাও

Updated: 2 weeks ago
উত্তরঃ

পৃথিবী সূর্যের চারদিকে একটি নির্দিষ্ট কক্ষ পথে ঘুরে। সূর্যের চারদিকে ঘুরার সাথে সাথে পৃথিবী নিজ অক্ষের চারদিকে লাটিমের মতো ঘুরতে থাকে। নিজ অক্ষের চারদিকে পৃথিবীর এই ঘূর্ণনকে আহ্নিক গতি বলে। এই আহ্নিক গতির কারণে পৃথিবীর একদিকে সূর্যের আলো পড়ে অন্যদিক অন্ধকার থাকে। যেদিকে সূর্যের আলো পড়ে সেদিকে দিন হয় এবং তার উল্টোদিকে রাত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

পৃথিবীর বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়।
কারণ ব্যাখ্যা: পৃথিবী যখন সূর্যের চারদিকে একবার ঘুরে আসে তখন তাকে পৃথিবীর বার্ষিক গতি বলে। সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৬ ঘণ্টা। সূর্যের চারদিকে ঘুরার সময় অক্ষরেখাটি একটু হেলানো অবস্থায় থাকে। এতে কখনো পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে। আবার কখনো দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে। এর ফলে বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন অনঞ্চলের তাপমাত্রা কম বেশি হয়ে থাকে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

বিভিন্ন খঋতুতে প্রকৃতি ভিন্ন ভিন্ন আচরণ করে। প্রকৃতির এই
ভিন্ন ভিন্ন আচরণের সাথে খাপ খাওয়ানোর জন্য আমাদের ভিন্ন ভিন্ন কৌশল গ্রহণ করা প্রয়োজন হয়। গ্রীষ্মকালে প্রকৃতির তাপমাত্রা বেশি থাকে এবং প্রচুর গরম অনুভূত হয়। এই সময়ে পাতলা: ও' হালকা রঙের কাপড় পরতে হয়। শীতকালে প্রকৃতির তাপমাত্রা কম এবং প্রচুর ঠান্ডা অনুভূত হয়। এই সময়ে মোটা ও উষ্ণ কাপড় পরতে হয়। আবার বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। এ সময়ে রেইনকোট বা ছাতা নিয়ে বাইরে যেতে হয়। এভাবে ঋতু পরিবর্তনের সাথে মানিয়ে নিয়ে আমরা নিরাপদ জীবনযাপন করি।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

আহ্নিক গতির কারণে পৃথিবীতে দিন ও রাত হয়।
সূর্যের আলো পৃথিবীতে কখনো খাড়াভাবে ও কখনো তির্যকভাবে পড়ে।
আহ্নিক গতির কারণে পৃথিবীর সব জায়গায় একই সঙ্গে আলো পড়ে না। পৃথিবীর আকৃতি মোটামুটি গোলাকার। সূর্যকে কেন্দ্র করে। পৃথিবী তার নিজ অক্ষে লাটিমের মতো ঘুরে। ঘুরতে ঘুরতে পৃথিবীর যে অংশ সূর্যের সামনে থাকে সে অংশে আলো পড়ে। তখন পৃথিবীর সে অংশে দিন হয়। অন্য দিকে বিপরীত অংশে সূর্যের আলো পড়ে না, অন্ধকার থাকে। তখন পৃথিবীর সে অংশে রাত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

পৃথিবীর গতি দুই প্রকার। যথা- ১. আহ্নিক গতি ও ২. বার্ষিক গতি।
বার্ষিক গতির কারণে পৃথিবীতে ঋতু পরিবর্তন ঘটে। পৃথিবী যখন সূর্যের চারদিকে একবার ঘুরে আসে তখন তাকে পৃথিবীর বার্ষিক গতি বলে। সূর্যের চারদিকে পৃথিবীর ঘুরার সময় অক্ষরেখাটি একটু হেলানো অবস্থায় থাকে। এতে কখনো পৃথিবী উত্তর গোলার্ধে হেলে থাকে। আবার কখনো দক্ষিণ গোলার্ধে হেলে থাকে। এর ফলে সূর্যের আলো কখনো তির্যকভাবে আবার কখনো খাড়াভাবে আসে। এভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার পার্থক্য হয় এবং ঋতু পরিবর্তিত হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

বার্ষিক গতির কারণে সূর্যের আলো পৃথিবীতে কখনো তির্যকভাবে আবার কখনো খাড়াভাবে পড়ে। এর ফলে কখনো শীত, কখনো গ্রীষ্ম, আবার কখনো বর্ষার প্রাদুর্ভাব দেখা যায়। এটাই হলো ঋতু পরিবর্তন। পৃথিবীর আহ্নিক গতির কারণে দিন ও রাত হয়। দিন ও রাত হওয়ার কারণে পৃথিবীর সকল অংশে কম বেশি সূর্যের আলো পড়ে। সূর্য থেকে আমরা তাপ ও আলো পাই। সূর্যের আলো ব্যবহার করে আমরা দিনের বেলায় প্রয়োজনীয় কাজ করে নিতে পারি। আলো থাকার কারণে গাছপালা জন্মে। মাঠে ফসল ফলে। আমরা তা খেয়ে জীবন বাঁচাতে পারি। সারা দিন কাজ করে রাতের বেলা বিশ্রাম নিই। আবার সকাল থেকে কাজ করতে পারি।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

পৃথিবীর উত্তর মেরু, দক্ষিণ মেরু এবং পৃথিবীর কেন্দ্রের মধ্যে কাল্পনিক সংযোজক সরলরেখাই পৃথিবীর অক্ষরেখা। এই অক্ষরেখাকে কেন্দ্র করে পৃথিবী নিজ অক্ষে লাটিমের ন্যায় ঘুরে। আহ্নিক গতি ও বার্ষিক গতির মধ্যে দুটি পার্থক্য হলো-

আহ্নিক গতিবার্ষিক গতি
১. আহ্নিক গতি হলো পৃথিবীর নিজ অক্ষের উপর ঘূর্ণন।১. বার্ষিক গতি হলো সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণন।
২. আহ্নিক গতির কারণে দিন ও রাত হয়।২. বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন হয়।

জুন, ডিসেম্বর, মার্চ ও সেপ্টেম্বর মাসে বাংলাদেশে নিম্নরূপে সূর্যের আলো পড়ে।

মাসসূর্যের আলো যেভাবে পড়ে
জুন মাসখাড়াভাবে
ডিসেম্বর মাসতির্যকভাবে
মার্চ মাসখাড়াভাবে
সেপ্টেম্বর মাসখাড়াভাবে
Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

বাংলাদেশে ছয়টি ঋতু দেখা যায়। যথা- ১. গ্রীষ্ম, ২. বর্ষা, ৩. শরৎ, ৪. হেমন্ত, ৫. শীত ও ৬. বসন্ত।

নিচে গ্রীষ্ম ঋতুর বর্ণনা দেওয়া হলো- বাংলা বছরে বৈশাখ-জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল। এ সময় পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে। গ্রীষ্মকালে দিনের দৈর্ঘ্য বড়ো হয় এবং সূর্য খাড়াভাবে পৃথিবীকে কিরণ দেয়। এতে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে এবং তীব্র গরম অনুভূত হয়। এই সময়ে বাতাস শুষ্ক থাকে এবং খাল-বিল শুকিয়ে যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

বাংলাদেশে গ্রীষ্মকালের পরেই আসে বর্ষাকাল। বাংলা বছরের আষাঢ়-শ্রাবণ-এই দুই মাস বর্ষাকাল।
বর্ষাকালে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে। এই সময়ে বাতাস দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয়। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর থাকায় বাতাসের সাথে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প থাকে। ফলে এই সময়ে প্রচুর বৃষ্টিপাত' হয়। বর্ষাকালে তাপমাত্রা তুলনামূলকভাবে কমতে থাকে। এই সময়ে খাল-বিল, নদী-নালা পানিতে ভরপুর থাকে। অতিরিক্ত বৃষ্টির ফলে অনেক সময় বন্যার সৃষ্টি হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

বাংলাদেশে শীতকালে সূর্য তির্যকভাবে কিরণ দেয়। এই সময়ে বাতাস উত্তর দিক হতে দক্ষিণ দিকে প্রবাহিত হয়। বাতাস শুষ্ক থাকে।

শীতকালে প্রচুর ঠান্ডা অনুভূত হয়। এ কারণে এই সময়ে মোটা ও উষ্ণ কাপড় বিশেষ করে উলের কাপড় পরতে হয়। শীতের ঠান্ডার মধ্যে হালকা গরম পানি পান করা স্বাস্থ্যের জন্য ভালো। শীতকালে ত্বকের পরিচর্যা করতে হয়। এই সময়ে শিশুদের ঠান্ডাজনিত রোগ বেশি হয় বলে ছোট শিশুদের প্রতি বিশেষ যত্নশীল থাকতে হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

গ্রীষ্মকাল ও শীতকালের মধ্যে দুটি পার্থক্য হলো-

গ্রীষ্মকালশীতকাল
১. দিনের দৈর্ঘ্য বড়ো হয়।১. দিনের দৈর্ঘ্য ছোটো হয়।
২. তাপমাত্রা বেশি থাকে।২. তাপমাত্রা কম থাকে।

বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় নদ-নদী, খাল-বিল পানিতে ভরা থাকে। তাই আমাদের সাঁতার শেখা প্রয়োজন। এই সময়ে বাইরে বের হওয়ার সময় ছাতা বা রেইনকোট সাথে রাখা দরকার। বৃষ্টির কারণে এই সময়ে চলাচলের রাস্তা। পিচ্ছিল থাকে। তাই হাঁটার সময়ে সতর্ক থাকা প্রয়োজন। বর্ষাকালে সংক্রামক রোগ প্রতিরোধ করার জন্য নিয়মিত হাত ধোয়া প্রয়োজন। এ সময়ে মশার প্রকোপ বাড়ে, তাই মশার কামড় থেকে নিজেকে রক্ষা করতে হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
উত্তরঃ

গ্রীষ্মকালে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে। এ সময়ে সূর্য উত্তর গোলার্ধে খাড়াভাবে কিরণ দেয়। ফলে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং দিনের সময়কাল দীর্ঘ হয়। আহ্নিক গতি ও বার্ষিক গতির মধ্যে ৪টি পার্থক্য নিচের উল্লেখ করা হলো:

আহ্নিক গতিবার্ষিক গতি
১. নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণায়মান গতি।১. সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তন।
২. সময়কাল ২৪ ঘণ্টা বা ১ দিন।২. সময়কাল ৩৬৫ দিন ৬ ঘণ্টা বা এক বছর।
৩. দৈনিক গতির পরিবর্তন।৩. বাৎসরিক গতির পরিবর্তন।
৪. আহ্নিক গতির কারণে দিন-রাতের পরিবর্তন হয়।৪. বার্ষিক গতির কারণে ঋতু পরিবর্তন ঘটে।
Md Durjoy islam
Md Durjoy islam
2 weeks ago
21

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews