উত্তরঃ

জলবায়ু পরিবর্তনের ফলে আমার এলাকায় কোনো ঋতুতেই প্রকৃতির কাছ থেকে স্বাভাবিক আচরণ পাচ্ছি না। বৃষ্টির সময়ে অনাবৃষ্টি, খরার সময়ে অতিবৃষ্টি, গরমের সময়ে উত্তরে হাওয়া, 'শীতের সময়ে তপ্ত হাওয়া লক্ষ করা যায়।
সমুদ্রপৃষ্ঠ ফুলে উঠে আবহাওয়ার প্রকৃতিই বদলে দিচ্ছে। সময়ে অসময়ে জলোচ্ছ্বাসের শিকার হয়ে ফসল ডুবে যাচ্ছে। দূষিত হচ্ছে সুপেয় পানি এবং লোনা পানি প্রবেশ করছে। বনাঞ্চল ধ্বংস হচ্ছে, - বন্য জীবজন্তুর সংখ্যা হ্রাস পাচ্ছে এবং এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের জলবায়ু শরণার্থী হচ্ছে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

পৃথিবীতে মানুষের বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ড দ্বারা উষ্ণতা বাড়ছে ও বদলে যাচ্ছে জলবায়ু। আর তাতে মানুষের জীবন হুমকির মুখে পড়ছে। মানুষের এরূপ অপরিকল্পিত অর্থনৈতিক কর্মকাণ্ড চলতে থাকলে এই পৃথিবীর তাপমাত্রা এতটাই বেড়ে যাবে যে, এক সময় মানুষের টিকে থাকাই কঠিন হয়ে পড়বে। একদিকে বাড়বে খরা, অন্যদিকে বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে। তাতে তলিয়ে যাবে বহু নিচু এলাকা। এতে পৃথিবীর সকল প্রাণের জন্যই বিপর্যয় নেমে আসবে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

আবহাওয়ার গড় অবস্থার পরিবর্তন হলে জলবায়ুর পরিবর্তন দেখা দেয়। জলবায়ুর এ পরিবর্তন এড়াতে হলে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির গতি কমিয়ে আনতে হবে। বর্তমানে মানুষ জলবায়ুতে যে পরিবর্তন দেখতে পাচ্ছে তার অন্যতম কারণগুলো হলো-

১. জীবাশ্ম জ্বালানির ব্যবহার,
২. অপরিকল্পিত শিল্পায়ন,
৩. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি,
৪. গাছ কেটে বন উজাড় করা,
৫. গ্রিনহাউস গ্যাস এবং
৬. বাতাসে কার্বনডাই-অক্সাইড গ্যাস বেড়ে যাওয়া।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। ফলে সমগ্র বিশ্বের প্রাকৃতিক পরিবেশের ওপর মারাত্মক প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। এই পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং আবহাওয়ার মৌসুমি ধারাবাহিকতা বিঘ্নিত হচ্ছে। তবে জলবায়ুর যে পরিবর্তন ইতোমধ্যে সাধিত হয়েছে, তার সঙ্গে আমাদের খাপখাওয়াতে হবে।
জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যা রোধে এবং পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকতে আমাদের কিছু ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। যেমন- বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, সচেতনতা বৃদ্ধি, নিয়মিত আবহাওয়া বার্তা শোনা, কার্বন নিঃসরণ কমানো, উপকূলীয় ও সামাজিক বনায়ন ইত্যাদি।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

নোহর ঘটনা থেকে আমি বা আমরা গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা পেলাম। যেমন-
১. প্রতিকূল পরিস্থিতিতে নোহ কখনও ঈশ্বরের প্রতি আস্থা হারাননি। এটি আমাদের শেখায় যে, কঠিন সময়েও ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে।
২. নোহ দীর্ঘ ৯৫০ বছর ধরে মানুষকে সত্যের পথে আহ্বান করেছেন, তবুও ধৈর্য হারাননি। এটি শেখায় সফলতার জন্য ধৈর্য অপরিহার্য।
৩. নোহ ঈশ্বরের নির্দেশ সঠিকভাবে পালন করে জাহাজ নির্মাণ করেছিলেন। এটি আমাদের শেখায় যে, দায়িত্ব পালনে সততা-ও নিষ্ঠা থাকা আবশ্যক।
৪. যারা নোহর কথা অমান্য করেছিল, তারা প্লাবনে ধ্বংস হয়েছিলুন এটি আমাদের সতর্ক করে যে, অবাধ্যতা ও পাপাচারের পরিণতি ভয়াবহ।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

জলবায়ু পরিবর্তনের কারণে অর্থনীতি ও সমাজের স্বাভাবিক প্রবাহে বিঘ্ন ঘটছে। নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো-
অর্থনীতির ওপর বিরূপ প্রভাব অতিরিক্ত তাপমাত্রা, বন্যা এবং খরা
ফসলের ব্যাপক ক্ষতি করছে। চরম আবহাওয়ার কারণে রাস্তা, ভবন এবং অন্যান্য অবকাঠামোর ক্ষতি হচ্ছে। আবহাওয়ার চরম ভাব, যেমন: বন্যা ও ঝড়, পণ্য পরিবহনকে বাধাগ্রস্ত করে এবং সরবরাহ শৃঙ্খলের কার্যকারিতা ব্যাহত করে। জলবায়ু পরিবর্তনের কারণে, আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রে ঝুঁকি তৈরি করে।
সমাজের ওপর বিরূপ প্রভাব: বায়ু দূষণ, রোগ-জীবাণুর বিস্তার, চরম
আবহাওয়ার ঘটনা 'এবং মানসিক চাপ মানুষের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। কৃষি খাতের ক্ষতি এবং খাদ্য সরবরাহে বিঘ্ন ঘটার কারণে অপুষ্টি এবং খাদ্য সংকট দেখা দিচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা এবং খরা অনেক মানুষকে তাদের ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব সাধারণত সমাজের দুর্বল ও দরিদ্র অংশের ওপর সবচেয়ে বেশি পড়ে, যা সমাজের শ্রেণি বৈষম্যকে আরও বাড়িয়ে তোলে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

জলবায়ু পরিবর্তন যেভাবে মানবজীবন ও স্বাস্থ্যকে প্রভাবিত করছে তা ব্যাখ্যা করা হলো-
মানবজীবনের ওপর প্রভাব বন্যা, খরা, ঘূর্ণিঝড় এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। কৃষি, মৎস্য এবং বনজ সম্পদ হুমকির মুখে পড়ছে। অপ্রত্যাশিত বৃষ্টিপাত এবং খরা খাদ্য উৎপাদনকে কঠিন করে তোলে, যার ফলে খাদ্যের দাম বৃদ্ধি পায় এবং খাদ্য নিরাপত্তা কমে যায়। বিশুদ্ধ পানির অভাবও দেখা দিতে পারে। প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষ তাদের বাসস্থান ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে।
স্বাস্থ্যের ওপর প্রভাব: ক্রমবর্ধমান তাপমাত্রা হিটস্ট্রোক, ডিহাইড্রেশন এবং অন্যান্য তাপ-সম্পর্কিত অসুস্থতার ঝুঁকি বাড়ায়। ডেঙ্গু, ম্যালেরিয়া এবং অন্যান্য রোগের বিস্তার বাড়ে। বায়ু দূষণ বৃদ্ধি এবং হাঁপানি ও অ্যালার্জির মতো শ্বাসকষ্টজনিত রোগ বৃদি। পায়। খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ায় অপুষ্টি এবং খাদ্যের অভাব দেখা দেয়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট অনিশ্চয়তা মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

খাদ্য, বস্ত্র, বাসস্থান, ওষুধ, আসবাবপত্র, জ্বালানি, বিশুদ্ধ বায়ু এবং স্বাস্থ্যকর পরিবেশের জন্য আমরা গাছপালার নির্ভরশীল।
পরিবেশ রক্ষায় গাছপালার ভূমিকা ব্যাপক। গাছপালা যাতাসে গ্যাসের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। বাতাস থেকে কার্বনডাই-অক্সাইড শোষণ করে গ্রিনহাউস এফেক্টের মাত্রা কমাতে সাহায্য করে। অপরদিকে বাতাসে অক্সিজেন যোগ করে বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের অনুপাত বজায় রাখতে সাহায্য করে। এভাবে উদ্ভিদ বায়ুদূষণের মাত্রা কমিয়ে বাতাসকে বিশুদ্ধ রাখে। গাছপালা বৃষ্টিপাত ঘটাতে, ভূমিক্ষয় রোধে এবং জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখে। গাছপালা পরিবেশ দূষণ কমিয়ে এবং পরিবেশ সৌন্দর্য বৃদ্ধি করে মানুষের শারীরিক স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য উভয়ের উন্নতিতে সবচেয়ে সহায়ক ভূমিকা পালন করে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

ঈশ্বর মানুষকে পৃথিবীর তত্ত্বাবধায়ক হিসেবে সৃষ্টি করেছেন এবং পৃথিবীর অন্য সব সৃষ্টির যত্ন নেওয়া মানুষের দায়িত্ব। বাইবেলের শিক্ষা হলো মানুষ ঈশ্বরের তৈরি প্রকৃতির প্রতি যত্নশীল হবে। কারণ এই পৃথিবী এবং এর সকল জীর ঈশ্বরেরই সৃষ্টি। তাই পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণ করা মানুষের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।
পবিত্র বাইবেলে নানাভাবে বীজ বপন, চারাগাছ, লতা, বড় বৃক্ষ ও আবাদের কথা বলা হয়েছে। এতে খুব সহজেই বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষার বিষয়টি উপলব্ধি করা যায়। প্রভু ঈশ্বর পুব দিকে এদেন নামে একটি স্থানে গাছপালা পুঁতে একটি উদ্যান তৈরি করেন। সেই উদ্যানের মাটি থেকে এমন সব গাছের জন্ম ঘটালেন, যেসব গাছ দেখতে চমৎকার, যেগুলোর ফল খাদ্য হিসেবে ভালো। উদ্যানটির মাঝে তখন বেড়ে উঠল জীবনবৃক্ষ। আর সেই সঙ্গে ভালোমন্দ জ্ঞানের বৃক্ষ।
বাইবেলের শিক্ষা হলো একটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ পরিবেশ বজায় রাখা মানুষের দায়িত্ব এবং বৃক্ষরোপণ এই ভারসাম্য রক্ষায় সাহায্য করে। বাইবেল মানুষকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পৃথিবীর যত্ন নিতে উৎসাহিত করে, যাতে তারাও ঈশ্বরের সৃষ্টির সৌন্দর্য উপভোগ-করতে পারে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

পবিত্র বাইবেলের আলোকে পরিবেশ রক্ষায় আমি যেভাবে
যত্নশীল হবো-
১.কর্তৃত্বের সঠিক ধারণা বাইবেল অনুযায়ী, ঈশ্বরের দেওয়াসৃষ্টির ওপর কর্তৃত্বের অর্থ হলো সেগুলোকে ধ্বংস করা নয়; বরং তাদের রক্ষা ও পরিচর্যা করা।
২.সৃষ্টির প্রতি ভালোবাসা আমরা সৃষ্টিকে ভালোবাসার মাধ্যমে সৃষ্টিকর্তা ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করতে পারি।
৩. সম্মান প্রদর্শন: ঈশ্বরের সমস্ত সৃষ্টির প্রতি সম্মান প্রদর্শন করা উচিত।
৪. বিজ্ঞান ও পর্যবেক্ষণ ব্যবহার: বিজ্ঞান ও পর্যবেক্ষণের মাধ্যমে আমরা ঈশ্বরের সৃষ্টি বিশ্বকে আরও ভালোভাবে জানতে পারি এবং এর বিস্ময়করতা বুঝতে পারি, যা আমাদের আরও, যত্নশীল হতে অনুপ্রাণিত করে।
৫. নৈতিকতা ও সেবা সৎপথে চলার মাধ্যমে আমরা ঈশ্বরের মষ্টিকে সেবা করি এবং এর প্রতি সম্মান জানাই

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
উত্তরঃ

জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদের পরিবেশ ও মানুষের জীবনে অনেকভাবে দেখা যায়। পৃথিবীর তাপমাত্রা ক্রমেই বাড়ছে। ফলে গ্রীষ্ম আরও গরম এবং শীত অনিয়মিত হচ্ছে। বরফ গলে যাওয়ায় সমুদ্রের পানি বৃদ্ধি পাচ্ছে। এতে উপকূলীয় এলাকা ও ছোটো দ্বীপগুলো বন্যার ঝুঁকিতে পড়ছে। ঝড়, ঘূর্ণিঝড়, বন্যা এবং খরার মতো চরম আবহাওয়ার বিপর্যয়ের ঘটনা আগের তুলনায় বেশি হচ্ছে।" এই পরিবর্তনের কারণে ফসলের উৎপাদন কমে যাচ্ছে এবং খাদ্য সংকট দেখা দিচ্ছে। অনেক প্রাণী ও গাছপালা তাদের 'স্বাভাবিক বাসস্থান হারাচ্ছে এবং কিছু প্রজাতি বিলুপ্তির পথে। তাপপ্রবাহ ও দূষণ স্বাস্থ্য সমস্যাও বাড়ছে। বরফ গলায় নদীতে পানির প্রবাহ বাড়ছে এবং দূষণমুক্ত পানির সরবরাহ সীমিত হচ্ছে। সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধি ও বন্যার কারণে মানুষের মধ্যে অনেকেই বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে। সব মিলিয়ে জলবায়ু পরিবর্তন প্রকৃতি এবং মানুষের, জীবনকে কঠিন ও বিপজ্জনক করে তুলেছে।

Md Durjoy islam
Md Durjoy islam
2 months ago
33
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews