বর্ণনামূলক প্র্রশ্ন ও সমাধান

Updated: 6 months ago
উত্তরঃ

পানি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ।
চারটি খনিজ সম্পদের নাম হলো- ১. তেল, ২. কয়লা, ৩.
প্রাকৃতিক গ্যাস ও ৪. লোহা।
পানি সম্পদ সম্পর্কে তিনটি বাক্য হলো-
১. পানির স্রোত থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
২. বিভিন্ন কাজে, পানি ব্যবহার করা হয়। যেমন- পান করা, ধোয়া-মোছা, রান্না করা, ফসল ফলানো প্রভৃতি।
৩. বৃষ্টিপাত, পুকুর, নদী, সাগর ইত্যাদি থেকে আমরা পানি পেয়ে থাকি।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

কোনো কিছু করার সামর্থ্য হচ্ছে শক্তি।
মানুষ শক্তি উৎপাদনের জন্য যা কিছু ব্যবহার করে তাই শক্তির উৎস। যেমন- সূর্যের আলো, বায়ুপ্রবাহ, পানির স্রোত ইত্যাদি।.
শক্তি উৎপাদনে প্রাকৃতিক সম্পদের পাঁচটি ব্যবহার হলো-
১. সৌর প্যানেল সূর্যের আলোকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে।
২. বায়ুপ্রবাহ উইন্ডমিলের চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে।
৩. পানির স্রোত জেনারেটরের সাথে যুক্ত টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে।
৪. জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে রান্না করা হয়।
৫. জীবাশ্ম জ্বালানির সাহায্যে যানবাহন চালনা করা হয়।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

যেসব প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করলে নিঃশেষ হয়ে যায় এবং হাজার বছরেও তা ফিরে পাওয়া যায় না সেগুলোই অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ।
তিনটি অনবায়নযোগ্য সম্পদের নাম হলো-
১. প্রাকৃতিক গ্যাস,
২. তেল ও
৩. কয়লা।

জীবাশ্ম জ্বালানির তিনটি ব্যবহার হলো-
১. পলিথিন ও প্লাস্টিকসামগ্রী তৈরিতে জীবাশ্ম জ্বালানি ব্যবহৃত হয়।
২. ইউরিয়া সার উৎপাদনে জীবাশ্ম জ্বালানি ব্যবহৃত হয়।
৩. তাপ ও বিদ্যুৎ উৎপাদনে জীবাশ্ম জ্বালানি ব্যবহৃত হয়।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় শক্তি আমরা প্রাকৃতিক সম্পদ থেকে পাই।
শক্তির দুটি উৎসের নাম হলো- ১. সূর্যের আলো ও ২. বায়ুপ্রবাহ।
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের পাঁচটি উপায় হলো-
১. সম্পদের ব্যবহার কমানো,
২. সম্পদের পুনঃব্যবহার,
৩. সম্পদের রিসাইকেল করা,
৪. নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও
৫. অভ্যাসের পরিবর্তন।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

প্রকৃতিতে পাওয়া যা কিছু আমাদের কাজে লাগে তাকে প্রাকৃতিক সম্পদ বলে। আমাদের প্রয়োজনীয় সবকিছুই প্রাকৃতিক সম্পদ থেকে আসে। আমরা বিভিন্ন কাজে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি।
প্রাকৃতিক সম্পদ দুই প্রকার। যথা-
১. নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ. ও
২. অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ।
নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ- ১. সূর্যের আলো, ২. পানি।
অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ- ১. প্রাকৃতিক গ্যাস, ২. কয়লা।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

সৌর প্যানেল হলো এক ধরনের যন্ত্র। এটির কাজ হলো সূর্যের আলোকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা।
আমরা সাধারণত বাড়ির ছাদে সৌর প্যানেল দেখে থাকি। এছাড়াও কিছু ক্যালকুলেটরেও সৌর প্যানেল দেখা যায়।

সূর্যের আলোর চারটি ব্যবহার নিম্নরূপ-
১. সূর্যের আলো দিনের বেলা আমাদের চারপাশকে আলোকিত করে।
২. শস্য উৎপাদনের জন্য সূর্যের আলোর প্রয়োজন হয়।
৩. উদ্ভিদ নিজের খাদ্য তৈরিতে সূর্যের আলো ব্যবহার করে।
৪. সূর্যের আলো ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

শক্তি হচ্ছে কোনো কিছু করার সামর্থ্য।
রিসাইকেলের সুবিধা হলো এর মাধ্যমে পুরনো বস্তুকে নতুন বস্তুতে পরিণত করা যায়। এতে করে প্রাকৃতিক সম্পদের ওপর চাপ. কম পড়ে।
জীবাশ্ম জ্বালানি পোড়ালে তাপ উৎপন্ন হয়।
তিনটি জীবাশ্ম জ্বালানির নাম হলো-
১. তেল, ২. কয়লা ও ৩. প্রাকৃতিক গ্যাস।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

পুরনো বস্তুকে নতুন বস্তুতে পরিণত করার পদ্ধতিকে রিসাইকেল বলে। জিনিসপত্র রিসাইকেল করলে প্রাকৃতিক সম্পদের উপর চাপ কমে।

বিদ্যুৎ শক্তির তিনটি উৎস হলো- ১. সূর্যের আলো; ২. বায়ুপ্রবাহ ও ৩. পানির স্রোত।
অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের
তিনটি উপায় নিম্নরূপ-
১. অপ্রয়োজনে বাতি জ্বালিয়ে না রাখা।
২. কাগজের উভয় পৃষ্ঠায় লেখা।
৩. ব্যবহৃত কৌটা বা পুরাতন অ্যালুমিনিয়ামের জিনিসপত্র রিসাইকেল করে নতুন জিনিসপত্র তৈরি করা

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
উত্তরঃ

প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং পরিকল্পিত ব্যবহারই হচ্ছে সংরক্ষণ।
যেসব প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না, প্রকৃতি থেকে পুনরায় পাওয়া যায় এবং ব্যবহার করা যায় তাকে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে। সূর্যের আলো, বায়ু, পানি এবং উদ্ভিদ হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ।
মানুষ প্রধানত অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যেমন- তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস ব্যবহার করেই শক্তি উৎপাদন করে।
এগুলো একবার ব্যবহারেই নিঃশেষ হয়ে যায়। তাই আমাদের নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ যেমন- সূর্যের আলো, বায়ুপ্রবাহ এবং পানির স্রোত ব্যবহার করে শক্তি উৎপাদন করা উচিত। এগুলো একবার ব্যবহারে নিঃশেষ হয়ে যায় না।

Rakibul Islam
Rakibul Islam
8 months ago
49

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews