বর্তনী দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক তুলনামূলক আলোচনা করে মতামত দাও। (উচ্চতর দক্ষতা)

Updated: 9 months ago
উত্তরঃ

হক সাহেব বাল্ব দুটি শ্রেণিতে এবং ফ্যান ও টেলিভিশন সমান্তরালে সংযুক্ত করে বর্তনীতে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করেছেন। অর্থাৎ উদ্দীপকে শ্রেণি সংযোগ এবং সমান্তরাল সংযোগ এই দুই ধরনের বর্তনীর কথা বলা হয়েছে।

শ্রেণি সংযোগে একই বিদ্যুৎ প্রবাহ সকল বৈদ্যুতিক সরঞ্জামগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হয়। একটি বাল্ব যত উজ্জ্বলভাবে জ্বলত শ্রেণি সংযোজনের ফলে তার চেয়ে কম উজ্জ্বলভাবে জ্বলবে বা একটি ফ্যান যত জোরে ঘুরত এক্ষেত্রে তার চেয়ে কম জোরে ঘুরবে। আবার কোনো একটি বৈদ্যুতিক সরঞ্জাম যেমন- বাল্ব, ফ্যান বা টেলিভিশনের কোনো একটি যদি নষ্ট হয়ে যায় তবে সমস্ত বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে অপর বৈদ্যুতিক সরঞ্জামগুলোও চলবে না।

অন্যদিকে সমান্তরাল সংযোগের ফলে প্রত্যেকটি বাল্ব, ফ্যান বা টেলিভিশনের মধ্য দিয়ে ভিন্ন ভিন্ন পথে তড়িৎ প্রবাহিত হয়। তাই যেকোনো একটি সরঞ্জাম নষ্ট হলেও অপরগুলো চলতে কোনো সমস্যা হয় না। প্রতিটি সরঞ্জামই পৃথক পৃথকভাবে চালানো বা বন্ধ করা যাবে। প্রতিটি বৈদ্যুতিক সরঞ্জামের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য একই থাকবে। অর্থাৎ প্রতিটি বৈদ্যুতিক সরঞ্জাম তড়িৎ কোষের পূর্ণ বিদ্যুচ্চালক শক্তি পাবে। ফলে সকল বৈদ্যুতিক সরঞ্জামই সমানভাবে কাজ করবে।
সুতরাং উপরোক্ত আলোচনায় বলা যায়, বর্তনী দুটির মধ্যে সমান্তরাল বর্তনীই বেশি সুবিধাজনক।

Md Durjoy islam
Md Durjoy islam
8 months ago
106

বিদ্যুৎ প্রবাহ হলো মূলত ইলেকট্রনের প্রবাহ। এ প্রবাহ আবার দু'রকম- এসি এবং ডিসি প্রবাহ। কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের জন্য দরকার এর দু'প্রান্তের বিভব পার্থক্য। এই বর্তনীতে তড়িত্যন্ত্র ও উপকরণসমূহকে শ্রেণি ও সমান্তরাল সংযোগ যুক্ত করা যায়। এছাড়া বর্তনীতে তড়িৎ প্রবাহ মাপার জন্য অ্যামিটার বা যেকোনো দু'প্রান্তের বিভব পার্থক্য মাপার জন্য দরকার ভোল্টমিটার।

এই অধ্যায় পাঠ শেষে আমরা-

   • এসি এবং ডিসি প্রবাহের ধারণা ব্যাখ্যা করতে পারব;
   • তড়িৎ বর্তনীতে রোধ, ফিউজ এবং চাবির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব;
   • তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের মধ্যকার সম্পর্ক লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারব,
   • শ্রেণি ও সমান্তরাল বর্তনীতে তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্যের ভিন্নতা প্রদর্শন করত পারব;
   • তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য পরিমাপে অ্যামিটার ও ভোল্টমিটারের সঠিক ব্যবহার করতে পারব;
   • তড়িতের কার্যকর ব্যবহার এবং অপচয় রোধে নিজে সচেতন হব এবং অন্যদের সচেতন করব।

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews