'বলিহারি যাই টিউলিপের রং দেখে।'- মন্তব্যটি ব্যাখ্যা করো।

Updated: 5 months ago
উত্তরঃ

ইংল্যান্ডে টিউলিপ ফুলের বাহারি রঙে মুগ্ধ হয়ে লেখক প্রশ্নোক্ত মন্তব্যটি করেছেন। টিউলিপের বৈচিত্র্যময় রং ও সৌন্দর্যে অভিভূত হয়ে লেখক যেন ভাষা হারিয়ে ফেলেন।

'বিলাতের প্রকৃতি' ভ্রমণকাহিনিতে ইংল্যান্ডের বৈচিত্র্যপূর্ণ প্রকৃতির বর্ণনা দেওয়া হয়েছে। লন্ডনে মে মাসজুড়ে টিউলিপ ফোটে। এ ফুল অনেকটা আমাদের দেশের ধুতুরা ফুলের মতো। লন্ডনে বিভিন্ন রঙের টিউলিপ ফুল দেখা যায়। এর মধ্যে রয়েছে সাদা, লাল, বেগুনি, জাফরানি, ধুপছায়া, দুধে-আলতা, হলুদসহ বাহারি রঙের টিউলিপ। এসব রঙের সমারোহে সজ্জিত টিউলিপময় ইংল্যান্ড দেখে লেখকের যেন ভাষা হারিয়ে যায়।

অর্থাৎ, বিচিত্র রঙের টিউলিপ ফুলের সৌন্দর্য দেখে লেখকের মনের অনুভূতি প্রকাশ পেয়েছে উক্ত মন্তব্যটির মাধ্যমে।

116

Related Question

View All
উত্তরঃ

'বিলাতের প্রকৃতি' ভ্রমণকাহিনিতে লেখক মুহম্মদ আবদুল হাই বসন্তকালে ইংল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যকে নান্দনিকভাবে উপস্থাপন করেছেন। তিনি স্বদেশ ছেড়ে আট হাজার মাইল দূরে লন্ডনের একটি ছোট্ট ঘরে বসে কিছুটা বিষাদগ্রস্ত থাকলেও সেখানের বসন্ত-প্রকৃতির সৌন্দর্য অবলোকন করে মোহিত হয়ে যান। ইংল্যান্ডের বিচিত্র বসন্ত-প্রকৃতি তার অপরূপ শোভার মাধ্যমে লেখককে মুগ্ধতায় আচ্ছন্ন করে তোলে।

ইংল্যান্ডের বসন্তকাল একটু ভিন্ন ধরনের। বসন্তকালে ইংল্যান্ডের প্রকৃতিকে লেখক বলেছেন 'সুন্দরের আগুন'। বসন্তকালে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের কারণে লেখক বারবার মুগ্ধ হয়েছেন। ইংল্যান্ডে মার্চ মাস শেষ হতে না হতেই তরুলতায় পাতার মুকুল দেখা যায়। ছোটো ছোটো গাছে পাতা থাকে না, শুধু ফল থাকে। বসন্তকালে চরিদিকের সারি সারি সাজানো ফুলের গাছ ফুলে ফুলে ছেয়ে যায়। প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে লন্ডনের সেরা পার্ক হলো রিজেন্ট পার্ক। বসন্তকালে এখানে নানা রঙের এত গোলাপ একসঙ্গে পাশাপাশি ফোটে যে, তা দেখলে নিতান্ত বেরসিকের প্রাণও রসে ভরে উঠবে।

ছুটির দিনগুলোতে রিজেন্ট পার্ক ও কিউ গার্ডেনের মালিদের হাতে-গড়া গোলাপবাগের জান্নাতি পরিবেশ দেখে লেখকের মন জুড়িয়ে যায়। ফুলের মনোরম স্নিগ্ধ গন্ধে তাঁর কাছে বাতাসকেও মোহকর বলে মনে হয়। বসন্ত-প্রকৃতি দেখে লেখকের মন ভরে, চোখ জুড়ায়। ইংল্যান্ডের বসন্তকাল লেখককে স্বদেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথাও স্মরণ করিয়ে দেয়।

সুতরাং, বলা যায় যে, ইংল্যান্ডের বসন্ত-প্রকৃতির অপার সৌন্দর্যের কারণেই লেখক মুগ্ধ হন এবং বসন্তকালের প্রাকৃতিক বৈচিত্র্য তাকে মোহিত করে তোলে।

152
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews