কোনো নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করলে তাকে বসতি বলে।
মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ জীবনের একান্ত প্রয়োজন থেকে বসতির সূচনা। প্রকৃতির অনুকূল অবস্থাকে আজে লাগিয়ে প্রতিকূল পরিস্থিতি (রোদ, ঘড়-বৃষ্টি ইত্যাদি) থেকে রক্ষা পাওয়ার জন্যে মানুষ বসতি স্থাপন করে। এককথায় আছরক্ষা ও নিরাপদ আশ্রয়ের জন্যই মানুষ বসতি গড়ে তোলে।
Related Question
View Allমুসলিম সভ্যতায় (অষ্টম শতাব্দী থেকে) নগরায়ণের প্রসার ঘটে।
মাটির উর্বরাশক্তির ওপর নির্ভর করে বসতি স্থাপন করা হয়।
উর্বর মাটিতে পুঞ্জীভূত বসতি গড়ে ওঠে। মানুষ কৃষিজমির পাশে বসতি গড়ে তোলে যাতে করে সহজে ও কম খরচে ফসল ফলাতে পারে এবং খাদ্যের চাহিদা মেটাতে পারে। যেমন- যমুনা নদীর তীরবর্তী অঞ্চল। কিন্তু মাটি অনুর্বর বা অসমতল হলে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে। যেমন- চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!