ইপিজেড হলো রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা। ইংরেজিতে EPZ এর পূর্ণরূপ Export Processing Zone, বাংলাদেশে প্রথম ইপিজেড স্থাপিত হয় চট্টগ্রামে ১৯৮৩ সালে। এরপর বাংলাদেশে গত তিন দশকে ইপিজেড ৮টি হয়েছে। সর্ববৃহৎ ইপিজেড চট্টগ্রাম ৷ সর্বশেষ ইপিজেড কর্ণফুলী ইপিজেড। দেশের ইপিজেড গুলো ব্যবস্থাপনা কারী কর্তৃপক্ষ হলো বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)। এটি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন। ইপিজেড প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮০ সালে বেপজা গঠন করা হয়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারি ও বেসরকারি ইপিজেড গুলোর ভূমিকা অপরিসীম। ইপিজেডের কারণে রপ্তানি সম্প্রসারিত হচ্ছে এবং বৈদেশিক মুদ্রা উপার্জিত হচ্ছে এবং দেশের জনশক্তির জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। ইপিজেডগুলোতে মোট বিনিয়োগের পরিমাণ ২৭৯ কোটি মার্কিন ডলার। আর ত্রিশ বছরে রপ্তানির পরিমাণ ৩৪৫০ কোটি ডলার। আট ইপিজেডে উৎপাদনে থাকা ৪১৯টি প্রতিষ্ঠান পৌনে চার লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে ৬৪% নারী। দেশের অর্থনীতিতে অন্য শিল্প প্রতিষ্ঠানের তুলনায় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল ভিত্তিক শিল্প প্রতিষ্ঠানের অবদান বেড়ে চলছে । বাড়ছে বিদেশী বিনিয়োগ, তৈরি হচ্ছে ব্যাপক কর্মসংস্থান। দেশের অর্থনীতিতে প্রাণসঞ্চারে ইপিজেড গুলোর ভূমিকা অপরিসীম। সরকারের বিনিয়োগ মুখী নীতি ও কৌশল গ্রহণের ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ মানচিত্রে ক্রমেই মোট বিনিয়োগের সঙ্গে রীতিমত প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। এসব প্রতিষ্ঠানে দিন দিন বাড়ছে বিদেশি বিনিয়োগের পরিমাণ। তৈরি হচ্ছে প্রচুর কর্মসংস্থান।
Related Question
View Allরাঙ্গুনিয়া ইপিজেড, কোরিয়ান ইপিজেড
দেশের নবম ইপিজেড পটুয়াখালী স্থাপিত হবে
EPZ-এর পূর্ণরূপ হলো Export Processing Zone (এক্সপোর্ট প্রসেসিং জোন)
EPZ এর পূর্ণরূপ Export Processing Zone
উত্তরা ইপিজেডটি নীলফামারীতে অবস্থিত। বাংলাদেশের কৃষিভিত্তিক ইপিজেড হলো উত্তরা ইপিজেড।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!