বাংলাদেশে ছয়টি ঋতু। বাংলাদেশের জলবায়ুকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। নিচে প্রতিটি ভাগ সম্পর্কে সংক্ষেপে লেখা হলো-
গ্রীষ্মকালঃ মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল। এ সময় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। বছরের সবচেয়ে উষ্ণ মাস এপ্রিল। এপ্রিল বা মে মাসে 'কালবৈশাখী' ঝড় হয়।
বর্ষাকালঃ জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল। এ সময় প্রচুর বৃষ্টিপাত হয়। এই ঋতুতে দেশে গড়ে ২০৩ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়।
শীতকালঃ নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশে শীতকাল। দেশের উত্তর অঞ্চলে বেশি শীত পড়ে এবং এ সময় গড়ে তাপমাত্রা থাকে ১৮ ডিগ্রি সেলসিয়াস।
Related Question
View Allআমাদের দেশের বেশির ভাগ স্থান সমতল ভূমি দ্বারা গঠিত
বাংলাদেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর পূর্বদিকে কিছু পাহাড় আছে।
বাংলাদেশের দক্ষিণ-পূর্বদিকের পাহাড়গুলো রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় অবস্থিত।
বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম তাজিনডং।
তাজিনডং এর উচ্চতা প্রায় ১২৮০ মিটার।
বাংলাদেশের তৃতীয় উঁচু পাহাড়ের নাম কেওক্রাডং।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!