বাংলাদেশের এক ধরনের উদ্ভিদ, যার কোরালয়েড মূল আছে এবং পামফার্ন নামে পরিচিত। অন্য আরেকটি উদ্ভিদ যার পরাগধানী এক প্রোকোষ্ঠী ও বৃক্কাকার ।

Updated: 10 months ago
137

বীজ উৎপাদনকারী ভাস্কুলার উদ্ভিদ 'গোষ্ঠীকে বলা হয় সবীজ উদ্ভিদ বা স্পার্মাটোফাইটা (Spermatophyta)) এ গোষ্ঠীটি দুটি উপগোষ্ঠীতে বিভক্ত, যথা- 

১. ব্যক্তবীজী বা নগ্নবীজী উদ্ভিদ (Gymnosperms) এবং 

২. গুপ্তবীজী উদ্ভিদ (Angiosperms)। 

Related Question

View All
উত্তরঃ

Cycas উদ্ভিদের মাইক্রোস্পোরোফিল বা পুংরেণুপত্রের শীর্ষে একটি ত্রিভুজাকার বন্ধ্যা অংশ থাকে তাই অ্যাপোফাইসিস।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
41
উত্তরঃ

Cycas এর প্রধান মূল ক্ষণস্থায়ী। প্রধানমূল বিনষ্ট হওয়ার পর সেখান থেকে অস্থানিক মূল উৎপন্ন হয়। এসব অস্থানিক মূল খাড়াভাবে বর্ধিত ছোট ছোট মূল উপরের দিকে উঠে আসে এবং ক্রমাগত দ্ব্যগ্র শাখান্বিত হতে থাকে। মাটির উপরিতলে মূলগুলো ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় এবং এদের শীর্ষে স্ফীত হয়। এসময় Nostoc, Anabaena নামক নীলাভ সবুজ শৈবাল মূলে প্রবেশ করে। যার ফলে মূলের আকৃতি পরিবর্তিত হয়ে প্রবাল বা কোরালের রূপ ধারণ করে। আকৃতিগত কারণে Cycas এর এ মূলকে কোরালয়েড মূল বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
38
উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত গোত্র A দ্বারা Poaceae গোেত্র নির্দেশ করা হয়েছে। Poaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা
হলো-

১. কান্ড সাধারণত নলাকার এবং মধ্যপর্ব ফাঁপা।
২. পাতা সরল, একান্তর, পত্রমূল কাণ্ডবেষ্টক এবং লিগিউলবিশিষ্ট।
৩. পুষ্পবিন্যাস (মঞ্জরি) স্পাইকলেট।
৪. পুষ্পপুট লোডিকিউলে রূপান্তরিত।
৫. পরাগধানী সর্বমুখ।
৬. গর্ভমুণ্ড পক্ষল (পালকের ন্যায় লোমশ)।
৭. অমরাবিন্যাস মূলীয়।
৮. গর্ভাশয় এক প্রকোষ্ঠবিশিষ্ট।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
28
উত্তরঃ

উদ্দীপকের দ্বিতীয় গোত্রটি হলো Poaceae গোত্র। নিচে Poaceae গোত্রের উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব উল্লেখ করা হলো-

ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য হিসেবে পরিচিত। খড় উচ্চমানের গোখাদ্য। ধানের কুঁড়া থেকে ভোজ্য তেল ও হাঁস-মুরগির খাদ্য তৈরি করা হয়। গম খাদ্যশস্য হিসেবে সমাদৃত। রুটি, পরোটা, বিস্কুট, পাউরুটি প্রভৃতি তৈরিতে গম ব্যবহার করা হয়। গমের খড় গোখাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ভুট্টারীজ থেকে আটা, কর্নফ্লেক্স প্রভৃতি তৈরি হয়। বিভিন্ন উপাদেয় খাবার তৈরির উপকরণ হিসেবে ভূট্টা ব্যবহৃত হয়। আখের রস থেকে গুড় ও চিনি তৈরি করা হয়। মোলাসেস থেকে ফারমেন্টেশন প্রক্রিয়ায় অ্যালকোহল, ভিনেগার তৈরি হয়। উলুখড় কুঁড়েঘরের ছাউনি তৈরি বা কাগজের উপাদান হিসেবে ব্যবহৃত হয়। বাঁশ গৃহ নির্মাণ ও কাগজ তৈরিতে ব্যবহার করা হয়। কুটির শিল্পে বাঁশ বিভিন্ন প্রকার আসবাবপত্র ও গৃহসজ্জার উপকরণ তৈরিতে ব্যবহার করা হয়। দুর্বাঘাস উপাদেয় পশুখাদ্য। রক্তপাত বন্ধ ও ক্ষত নিরাময়ে ভেষজ হিসেবে ব্যবহার করা হয়। লেবু ঘাস সুগন্ধী তেল ও প্রসাধনী শিল্পে ব্যবহার করা হয়। খাদ্যদ্রব্য তৈরিতে লেবু ঘাস সুগন্ধী হিসেবে ব্যবহার করা হয়। যবের ছাতু উপাদেয় সহজপাচ্য ও স্বাস্থ্যপ্রদ খাদ্য। বাণিজ্যিকভাবে হরলিক্স, কমপ্ল্যান জাতীয় খাদ্যদ্রব্যের উপাদান হিসেবে ব্যবহার করা হয়। জোয়ার খাদ্যশস্য হিসেবে ব্যবহার করা হয়।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
28
উত্তরঃ

শঙ্কপত্র বিশেষ ধরনের অসবুজ পাতা, যা উদ্ভিদের কান্ডের পর্ব থেকে পাতলা আঁশের মতো পর্দার ন্যায় বের হয়। এ ধরনের গঠনকে শঙ্কপত্র বলে।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
42
উত্তরঃ

মুকুলাবস্থায় পুষ্পের বৃত্যাংশগুলো অথবা পাপড়িগুলো পরস্পরের সাথে যেভাবে বিন্যস্ত থাকে তাই হলো পুষ্পপত্রবিন্যাস। আর স্পাইকলেট পুষ্পপত্র বিন্যাস হলো এক বিশেষ ধরনের পুষ্পপত্রের সজ্জারীতি। এক্ষেত্রে মঞ্জরীদণ্ড সংক্ষিপ্ত হয় এবং গোড়ার দিকে দুটি বর্মাকার অপুষ্পক গুলা, উপরে একটি সপুষ্পক গুলা বা লেমা থাকে এবং এর উপরে বিপরীত টিকে অবস্থান করে একটি প্যালিয়া। ধান, গম, ভুট্টা প্রভৃতিতে স্পাইকলেট পুষ্পপত্র বিন্যাস দেখা যায়।

Md Durjoy islam
Md Durjoy islam
1 month ago
45
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews