বাংলাদেশের জনজীবনে রয়েছে নানা বৈচিত্র্য। এখানে বাঙালি ছাড়াও বাস করে অন্যান্য জাতিসত্তার মানুষ। তারা নিজ নিজ ভাষায় কথা বলে। এদেশে রয়েছে নানা পেশার মানুষ। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস-আদালতে। এদেশে হিন্দু, ইসলাম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ নানা ধর্মের মানুষ বাস করে। প্রত্যেকের ধর্মীয় উৎসবে রয়েছে ভিন্নতা।
Related Question
View Allবাংলাদেশে বাঙালি ছাড়া বেশ কয়েকটি জাতিসত্তার মানুষ বাস করে। এদের মধ্যে রয়েছে- চাকমা, মারমা, মুরং, সাঁওতাল, তঞ্চঙ্গাসহ অন্যান্য জাতিসত্তার মানুষ।
বাংলাদেশে বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম হলো-
মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা।
হিন্দুদের ধর্মীয় উৎসব : দুর্গাপূজা।
বৌদ্ধদের ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা ও প্রবারণা পূর্ণিমা।
খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে ও বড় দিন।
মা যেমন স্নেহ-মমতা দিয়ে সন্তানকে আগলে রাখেন, দেশও তেমনি আলো, বাতাস, সম্পদ দিয়ে আমাদের আগলে রাখে। এ কারণে দেশকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে।
জেলেদের পেশা হলো মাছ ধরে তা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করা।
জেলেরা যদি কাজ না করে তাহলে আমাদের শরীরের আমিষের চাহিদা মিটবে না। এছাড়া মাছ ও ভাত বাঙালির প্রধান খাদ্য। তারা মাছ না ধরলে আমরা আমাদের প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব।
বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সব মানুষ মিলেমিশে বাস করে। প্রতিটি ধর্মের মানুষের রয়েছে আলাদা উৎসব। যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষ এদেশে একত্রে বসবাস করে আসছে। এক ধর্মের মানুষ অন্য ধর্মের উৎসবে আনন্দের সাথে অংশগ্রহণ করে। উৎসব পালনে আমরা একে অপরকে সহযোগিতা করি, প্রশ্নোক্ত উক্তিটিতে এ কথাই বোঝানো হয়েছে।
দেশ আমাদের মায়ের মতো। মা যেমন স্নেহ-মমতা দিয়ে সন্তানকে আগলে রাখেন, দেশও তেমনি আলো, বাতাস, সম্পদ দিয়ে আমাদের আগলে রাখে। তাই মায়ের মতো এই দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসলেই জীবন সার্থক হবে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!