বাংলাদেশের মান যাচাই ও মানের সনদ প্রদানের প্রতিষ্ঠানের নাম হলো 'বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এবং টেস্টিং ইনস্টিটিউশন (BSTI)
পানিতে ক্ষতিকর উপাদান মিশ্রিত হয়ে পানি ব্যবহার অনুপযোগী ও ক্ষতিকর হওয়াকে পানি দূষণ বলে।
পানি দূষণ দূর করার জন্য খাল, বিল, পুকুর, নদীনালা, হ্রদ ও সমুদ্রের পানিতে কলকারখানার বর্জ্য ফেলা বন্ধ করতে হবে। বর্জ্য পানি শোধনের ব্যবস্থা এবং পানিতে সার ও কীটনাশক ব্যবহারের বিষয়ে সতর্ক থাকতে হবে। সমুদ্রের পানিতে যাতে খনিজ তেল ছড়াতে না পারে সে ব্যবস্থা করতে হবে। সাথে সাথে পানি দূষণ নিয়ন্ত্রণ আইনের সুষ্ঠু ব্যবহার করতে হবে।
উদ্দীপকের গ্রামীণফোন লি. ও প্রথমা প্রকাশনীর মধ্যে সম্পাদিত চুক্তির নাম কপিরাইট চুক্তি।
যখন কোনো পুস্তকের লেখক এবং প্রকাশকের মধ্যে পুস্তকটি মুদ্রণ ও বাজারজাতকরণের জন্য নির্দিষ্ট সময়ের জন্য চুক্তি হয়, তখন একে কপিরাইট চুক্তি বলে।
উদ্দীপকে গ্রামীণফোন লি. ও প্রথমা প্রকাশনের মধ্যে কপিরাইট চুক্তি সম্পাদিত হয়েছে। কপিরাইট চুক্তি সম্পাদিত হয় প্রকাশক ও লেখকের মধ্যে। এখানে গ্রামীণফোন একাত্তরের চিঠিসমূহ সংগ্রহ করে লেখকের ভূমিকা পালন করেছে। অন্যদিকে, প্রথমা প্রকাশনী একাত্তরের চিঠি মুদ্রণ ও বাজারজাতকরণের মাধ্যমে প্রকাশকের ভূমিকা পালন করেছে। গ্রামীণফোন লি. চুক্তি করে নির্দিষ্ট সময়ের জন্য প্রথমা প্রকাশনীকে একাত্তরের চিঠি মুদ্রণ ও বাজারজাতকরণের অধিকার প্রদান করে। বিনিময়ে প্রথমা প্রকাশনী গ্রামীণফোন লি. কে. রয়্যালটি প্রদান করবে।
সুতরাং গ্রামীণফোন লি. ও প্রথমা প্রকাশনীর মধ্যে আইনগতভাবে সম্পাদিত চুক্তিটি একটি কপিরাইট চুক্তি।
গ্রামীণফোন লি. কপিরাইট চুক্তিপত্রটি রেজিস্ট্রেশন করে বেশ উপকৃত হবে বলে আমি মনে করি।
কপিরাইট হলো একপ্রকার বুদ্ধিবৃত্তিক বা মেধাসম্পদ যা রক্ষা করার ব্যবস্থা না করলে স্বত্বাধিকারী বা মালিক ক্ষতিগ্রস্ত হয়। এজন্যই কপিরাইট চুক্তি সম্পাদন করা হয়।
উদ্দীপকে গ্রামীণফোন লি. প্রথমা প্রকাশনীর সাথে কপিরাইট চুক্তি সম্পাদন করেছে। চুক্তিটি রেজিস্ট্রেশনের মাধ্যমে গ্রামীণফোন লি. আইনগত অধিকার ও সুরক্ষা লাভ করবে। গ্রামীণফোন লি. 'একাত্তরের চিঠি' বইটি কপিরাইট আইনে সংরক্ষিত করেছে। ফলে প্রথমা প্রকাশনী ছাড়া অন্য কেউ একাত্তরের চিঠি বইটি মুদ্রণ ও প্রকাশ করতে পারবে না। এতে করে বইটি নকল হলে আইনগত প্রতিকার লাভের সুযোগ পাবে। প্রথমা প্রকাশনীর সাথে কপিরাইট চুক্তিবলে গ্রামীণফোন প্রতিটি বই বিক্রির ওপর রয়্যালটি পাবে যা গ্রামীণফোনের মুনাফা বৃদ্ধি করবে। অপরদিকে, বইটির নকল কপি না থাকায় বইটির চাহিদা বৃদ্ধি পেয়ে বিক্রয়ও বৃদ্ধি পায়। কোনো প্রকাশক যদি আইন ভেঙে বইটি প্রকাশ করে তাহলে গ্রামীণফোন লি. তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
সুতরাং কপিরাইট রেজিস্ট্রেশনের মাধ্যমে গ্রামীণফোন লি. তাদের বইয়ের নকল ঠেকিয়ে মুনাফা অর্জন করতে সমর্থ হবে বলে আমি মনে করি।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!