বাংলাদেশের জনসংখ্যার বৃহত্তর অংশ হলো বাঙালি। বাঙালি ছাড়া আরও কিছু জনগোষ্ঠী বা জাতি আছে, যারা ভাষা, সামাজিক রীতিনীতি প্রভৃতির দিক থেকে বাঙালিদের মতো নয়। এ সকল জাতিসত্তার এক-একটিকে বলা হয়েছে ক্ষুদ্র জাতিসত্তা। বাংলাদেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিসত্তার জীবন ও সংস্কৃতি আমাদের জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে- বর্ণিল ও বৈচিত্র্যপূর্ণ করেছে। দেশের সামগ্রিক উন্নয়নেও রয়েছে তাদের বিরাট অবদান। তারা আজ জাতীয় মূলধারারই অংশ। 

অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও: 

ক. বাংলাদেশের অধিকাংশ মানুষ কোন জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত? 

খ. ক্ষুদ্র জাতিসত্তা বলতে কী বোঝো? 

গ. 'সংস্কৃতি' শব্দটির সন্ধিবিচ্ছেদ করে দেখাও। 

ঘ. উদ্দীপকের 'বৃহত্তর' শব্দটি কখন 'বৃহত্তম' হতো? 

ঙ. ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর অবস্থান বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কেন?

Updated: 11 months ago
উত্তরঃ

ক. বাংলাদেশের অধিকাংশ মানুষ 'বাঙালি' জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত।

খ. একটি দেশে মূল জনগোষ্ঠীর বাইরেও ভিন্ন ভিন্ন সংস্কৃতির এক বা একাধিক ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বসবাস থাকতে পারে। এই জাতিগোষ্ঠীগুলোই এক-একটি ক্ষুদ্র জাতিসত্তা হিসেবে পরিচিত।

গ. 'সংস্কৃতি' শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো- 'সম্ + কৃতি'।

ঘ. বহুর সঙ্গে তুলনা করা হলে 'বৃহত্তম' হতো।

ঙ. সাংস্কৃতিক বৈচিত্র্য ও দেশের সামগ্রিক উন্নয়ন বিবেচনায় ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর অবস্থান বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

365
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews