পায়রা সমুদ্র বন্দর পটুয়াখালী জেলায় অবস্থিত বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর। এটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রামনাবাদ চ্যানেল সংলগ্ন আন্ধারমানিক নদীর তীরে অবস্থিত। ৫ নভেম্বর, ২০১৩ সালে জাতীয় সংসদে পায়রা বন্দর কর্তৃপক্ষ আইন পাস করা হয় ।
Related Question
View Allস্বাধীন বাংলাদেশে নির্মিত দেশের প্রথম সমুদ্র বন্দরের নাম পায়রা সমুদ্র বন্দর। এটি পটুয়াখালী জেলায় অবস্থিত এবং দেশের তৃতীয় সমুদ্র বন্দর। পায়রা সমুদ্র বন্দর ২০১৬ সালের ১৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
স্বধীন বাংলাদেশে নির্মিত প্রথম সমুদ্রবন্দর হলো ‘পায়রা সমুদ্র বন্দর' যা পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অবস্থিত। এটি চালু হয় ১৩ আগস্ট, ২০১৬ সালে। উল্লেখ্য, চট্টগ্রাম সমুদ্র বন্দর প্রতিষ্ঠিত হয় ২৫ এপ্রিল, ১৮৮৭ সালে এবং মংলা সমুদ্র বন্দর চালু হয় ১৯৫০ সালে।
পায়রা সমুদ্র বন্দর রামনাবাদ চ্যানেলের তীরে (পটুয়াখালী) অবস্থিত। বাগেরহাটের মংলা সমুদ্র বন্দর পশুর নদীর তীরে অবস্থিত।
পায়রা সমুদ্র বন্দর রামনাবাদ চ্যানেল নদীর তীরে অবস্থিত । পায়রা সমুদ্র বন্দর পটুয়াখালী কলাপাড়া উপজেলায় রামনাবাদ চ্যানেল সংলগ্ন আন্ধারমানিক নদীর পাড়ের টিয়াখালী ইউনিয়ানের ইটবাড়িয়ায় অবস্থিত । এটি দেশের তৃতীয় নির্মানাধীন সমুদ্রবন্দর ।
কক্সবাজার জেলার মহেশখালীর মাতারবাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর রয়েছে।
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র হলো বাংলাদেশ-এর পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পায়রায় নির্মিত একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রটি যৌথ ভাবে চীনের চায়না মেশিনারিজ কোম্পানি এবং বাংলাদেশের নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নির্মাণ করছে। ধানখালী গ্রামের ১,০০০ একর জমির উপর নির্মিত হয়েছে বিদ্যুৎ কেন্দ্রটি।
পায়রা বন্দর রামনাবাদ চ্যানেল নদীর তীরে অবস্থিত
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!