বাংলাদেশের নারী আজ জেগে উঠেছে। সর্বত্র স্বমহিমায় তারা আজ সুপ্রতিষ্ঠিত। সমাজ ও অগ্রগতির ধারায় পদার্পণ করছে। অথচ একটি মহলের কাছ থেকে আবার নারীকে অবরুদ্ধ করার নগ্ন পদধ্বনি শোনা যায়। তারা ভুলে গেছে যুগের ধর্ম এই-

পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই।

Updated: 7 months ago
উত্তরঃ

মায়েরা হৃদয় উপাড়ি দিল।

উত্তরঃ

উক্তিটিতে মায়ের আত্মবিসর্জন ফুটে উঠেছে।

যুগে যুগে কত বীর দেশের জন্য প্রাণ দিয়েছেন তার সীমা নেই। আর এসব বীরের মায়েরা তাদের সন্তান উৎসর্গ করেছেন দেশের জন্য। বীরের খ্যাতি সব জায়গায় লেখা থাকলেও তাদের মায়েদের হৃদয়ের ধন উৎসর্গ করতে তাদের কষ্ট সহ্য করতে হয়, তা কোথাও লেখা থাকে না। নিজের সন্তানকে বলি দিতে মায়ের হৃদয়ের যে রক্তক্ষরণ হয়, তা কেউ দেখে না। সন্তানহারা মায়ের হৃদয়ের আর্তনাদ ও মায়ের আত্মবিসর্জন কোথাও লেখা থাকে না, কেউ মনে রাখে না। মায়ের হৃদয়ের এই দুঃখের কথাই উক্তিতে প্রকাশ পেয়েছে।

উত্তরঃ

নারীর জাগরণ বাংলাদেশের সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।

সভ্যতা নির্মাণে পুরুষের পাশাপাশি নারীর অবদান অসামান্য। তাই নারী আর পুরুষকে আলাদা সত্তা হিসেবে কল্পনা করলে সমাজে বৈষম্য, বিশৃঙ্খলা দেখা দেয়। তাই এই ভেদাভেদ ভুলে সম্মিলিতভাবে কাজ করা উচিত।

উদ্দীপকে বলা হয়েছে বাংলাদেশের নারী সমাজ আজ জেগে উঠেছে। কাজের সকল ক্ষেত্রে তারা স্বমহিমায় সুপ্রতিষ্ঠিত। সমাজ ও অগ্রগতির ধারায় তারা আজ পদার্পণ করছে। অর্থনীতির চাকা সচল রাখছে। 'নারী' কবিতায়ও সমাজে নারীর অবদানের দিকটি কবি তুলে ধরেছেন। কবির মতে পৃথিবীতে মানবসভ্যতা নির্মাণে নারী ও পুরুষের অবদান সমান। তারা শুধু প্রেরণা ও উৎসাহ দিয়ে পুরুষের পাশেই থাকে না, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করে। বর্তমানে নারীকে অবহেলা করার যুগের অবসান ঘটেছে। নারীদের জাগরণ ঘটেছে। তারা আর বন্দি নয়। সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়।

উত্তরঃ

"যুগের ধর্ম এই- পীড়ন করিলে সে-পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই"- মন্তব্যটি যথার্থ।

পৃথিবীর প্রতিটি কর্মকাণ্ডে নারীর অবদান সমান। তা সত্ত্বেও নারীর অবদান উল্লেখ করা হয় না। নারীর অবদানের কথা উল্লেখ না করে তাদের অবদমিত করা হয়।

'নারী' কবিতাই কবি সভ্যতার বিনির্মাণে নারী-পুরুষের সমান অবদানের কথা বলেছেন। সমাজ পুরুষের অবদানকে যতটা গ্রহণ করে নারীর অবদান ততটা স্বীকার করে না। কিন্তু কবির মতে এখন যুগ পাল্টে গেছে। এই যুগ সাম্যের যুগ। এখানে কেউ কারও বন্দি নয়। তাই এখন আর নারীকে অবদমিত করে রাখা যাবে না। তাহলে নারীকে যে পীড়া দেওয়া হবে তা পীড়নকারীকেও সহ্য করতে হবে। উদ্দীপকেও এই বিষয়টির প্রতিফলন লক্ষ করা যায়। সেখানেও বলা হয়েছে যে সমাজ ও অগ্রগতির ধারায় নারী পদার্পণ করেছে। কিন্তু এক শ্রেণি নারীদের অবরুদ্ধ করে রাখতে চায়। অথচ তারা ভুলে যায় বর্তমান যুগ সাম্যের যুগ। এখানে নারীকে পীড়ন করলে পীড়নকারীও পীড়া পাবে।

'নারী' কবিতায় কবি সমাজের পীড়নকারীদের যে বার্তা দিতে চেয়েছেন উদ্দীপকেও সেই বিষয়টি প্রকাশ পেয়েছে। উভয় জায়গায় নারী পীড়নকারীকে সতর্ক করা হয়েছে। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

63

                                              সাম্যের গান গাই—

আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই।

বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর

অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।

বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি

অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।

জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান

মাতা ভগ্নি ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান।

কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে,

কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে।

কত মাতা দিল হৃদয় উপাড়ি কত বোন দিল সেবা,

বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা?

কোনো কালে একা হয় নি কো জয়ী পুরুষের তরবারি,

প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্মী নারী।

 

                                            সে-যুগ হয়েছে বাসি,

যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা আছিল দাসী।

বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি,

কেহ রহিবে না বন্দী কাহারও, উঠিছে ডঙ্কা বাজি৷

নর যদি রাখে নারীরে বন্দী, তবে এর পর যুগে

আপনারি রচা ঐ কারাগারে পুরুষ মরিবে ভুগে

                                             যুগের ধর্ম এই—

পীড়ন করিলে সে-পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই।

                                                              [সংক্ষেপিত]

Related Question

View All
উত্তরঃ

'নারী' কবিতাটি কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী' কাব্যগ্রন্থ থেকে সংকলিত।

180
উত্তরঃ

মানবসভ্যতার অগ্রগতি সাধনে পুরুষের পাশাপাশি নারীদের যথার্থ মূল্যায়ন করা হয়নি বলে কবি বর্তমান সময়কে 'বেদনার যুগ' বলেছেন।

এক সময় নারীরা ছিল অবরোধবাসিনী। নারীদের সঙ্গে দাসীর মতো আচরণ করা হতো। অনেক দিন আগে সে যুগ শেষ হয়েছে। বর্তমানে সভ্যতার অনেক অগ্রগতি সাধিত হয়েছে। এর পেছনে পুরুষের পাশাপাশি নারীদের অবদান কম নয়। শিক্ষা ও সচেতনতায় যুগেরও পরিবর্তন হয়েছে। কিন্তু তবুও নারীসমাজের যথার্থ মূল্যায়ন হয়নি। বর্তমান সময়কে 'বেদনার যুগ' বলতে কবি এ কথাই বুঝিয়েছেন।

360
উত্তরঃ

আনোয়ারার কার্যক্রমে 'নারী' কবিতায় বর্ণিত নারী-পুরুষের পাশাপাশি অবস্থান ও অবদানের দিকটি ফুটে উঠেছে।

পৃথিবীতে মানবসভ্যতা নির্মাণে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে। পুরুষের পাশাপাশি বর্তমানে নারীরা বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে।

উদ্দীপকের আনোয়ারা জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচন সংক্রান্ত কাজে অংশগ্রহণ করেছেন এবং সম্প্রতি সিটি কর্পোরেশন নির্বাচনের মতো বিশাল কর্মযজ্ঞ কৃতিত্বের সাথে শেষ করেছেন। রিটার্নিং অফিসার হিসেবে সহযোগিতাও পেয়েছেন পুরুষ সহকর্মীদের কাছ থেকে। নারী বলে কোথাও তাকে সমস্যায় পড়তে হয়নি। 'নারী' কবিতায় কবি এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন। কবি নারী-পুরুষের সম অধিকারে বিশ্বাসী। পুরুষের অবদানের পেছনে থাকে নারীর ত্যাগ। মানুষ যেন ত্যাগকে সম্মান করে তাই তিনি চান। কারণ কবি মনে করেন নারীকে যে পুরুষ ঠকাবে সেই একদিন ঠকবে। তাই বলা যায় যে, আনোয়ারার কার্যক্রমে 'নারী' কবিতায় বর্ণিত নারী-পুরুষের পাশাপাশি অবস্থান ও অবদানের দিকটি ফুটে উঠেছে।

131
উত্তরঃ

"উদ্দীপকে কবি কাজী নজরুল ইসলামের অনুভূতির প্রতিফলন ঘটলেও 'নারী' কবিতায় কবি আরও বাত্ময়।"- মন্তব্যটি যথার্থ।

সাম্যের দৃষ্টি দিয়ে দেখলে নারী আর পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। নারী ও পুরুষের সম্মিলিত প্রয়াসেই মানবসভ্যতার অগ্রগতি সাধিত হয়েছে।

উদ্দীপকে আনোয়ারা নামে একজন নারীর কৃতিত্বের কথা বলা হয়েছে। তিনি নারী হয়েও জাতিসংঘসহ বিশ্বের নানা দেশে নির্বাচন সংক্রান্ত কাজ করেছেন। রিটার্নিং অফিসার হিসেবে তিনি অন্য পুরুষ সহকর্মীদের কাছ থেকে যথাযথ সাহায্য-সহযোগিতা পেয়েছেন। অন্যদিকে 'নারী' কবিতার কবি জগতে নর ও নারীর সাম্য বা সমান অধিকারে আস্থাবান। তাঁর মতে, বিশ্বে মানুষের শাশ্বত কল্যাণে যা কিছু সৃষ্টি হয়েছে, তার অর্ধেক করেছে নারী আর অর্ধেক করেছে পুরুষ। আবার বিশ্বে যত পাপ-তাপ ও বেদনার অশ্রুবারি এসেছে, তাতেও নারী-পুরুষের সমান ভাগ রয়েছে।

উদ্দীপকে নারীর মর্যাদা ও পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথা প্রকাশ পেয়েছে। এই বিষয়টি আলোচ্য কবিতার কবি প্রত্যাশা করেন। তার প্রত্যাশার প্রতিফলন উদ্দীপকে ঘটলেও নারী কবিতায় আরও বেশি বাঙ্ঘয়। কারণ সেখানে তিনি শুধু নারীর অধিকার নয়, তার অবদান ও সভ্যতায় দৃঢ় অবস্থার কথাও প্রকাশ করেছেন। তাই বলা যায় যে, উদ্দীপকে কবি কাজী নজরুল ইসলামের অনুভূতির প্রতিফলন ঘটলেও 'নারী' কবিতায় কবি আরও বেশি বাঙ্ময়। সুতরাং মন্তব্যটি যথার্থ।

132
উত্তরঃ

"বিজয়-লক্ষ্মী নারী' অর্থ হচ্ছে জয়ের নিয়ন্তা যে নারী বা দেবী।

268
উত্তরঃ

'নারী' কবিতায় কবি সাম্যের গান বলতে মানুষ হিসেবে নারী-পুরুষের সম-অধিকার ও সম-মর্যাদাকে বুঝিয়েছেন।

পৃথিবীতে সভ্যতার যে বিকাশ ঘটেছে তার নেপথ্যে নারী ও পুরুষ উভয়েরই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কবি এ বিষয়টি উদাহরণসহ 'নারী' কবিতায় তুলে ধরেছেন। তিনি বলেছেন যে, সমাজের মানুষ নারীদের অবদানকে অস্বীকার করতে চায়। তাদের যোগ্য মর্যাদা না দিয়ে অবহেলা করে। প্রকৃতপক্ষে তা করা অন্যায়। কারণ, পৃথিবীর শুরু থেকেই নারী নানাভাবে পুরুষকে সহযোগিতা ও অনুপ্রেরণা জুগিয়ে এসেছে। সমাজ, সভ্যতার জন্য ত্যাগ স্বীকার করেছে। এসব দিক বিচারে কবির কাছে তাই নারী এবং পুরুষের কর্ম, মূল্য ও মর্যাদার মধ্যে কোনো বিভেদ বা পার্থক্য নেই। তারা মানুষ হিসেবে অভিন্ন মর্যাদার অধিকারী। কবি সমঅধিকারের চেতনাকেই এখানে সাম্যের গান হিসেবে আখ্যায়িত করেছেন।

227
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews