কোন নির্দিষ্ট অঞ্চলের এলাকার বা দেশের ব্যবসায়ীরা বা শিল্পপতিগণ নিজেদের স্বার্থ রক্ষা ও উন্নয়নের জন্য যৌথ প্রচেষ্টায় যে সংগঠন গঠন করে তাকে বণিক সমিতি বলে।
কোন নির্দিষ্ট অঞ্চলের এলাকার বা দেশের ব্যবসায়ীরা বা শিল্পপতিগণ নিজেদের স্বার্থ রক্ষা ও উন্নয়নের জন্য যৌথ প্রচেষ্টায় যে সংগঠন গঠন করে তাকে বণিক সমিতি বলে।
BSTI হলো Bangladesh Standards and Testing Institution.
BSTI-এর কাজ হলো পণ্যের মান সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করা। প্রতিটি পণ্যের মান পরীক্ষা করে। এই রাষ্ট্রীয় সংস্থা অনুমোদন দেয়। পণ্যের মান নির্ধারণ, পরীক্ষা ও নিশ্চিত করার জন্য এই সরকারি প্রতিষ্ঠান। নিয়োজিত রয়েছে। বি.এস.টি.আই এর উদ্দেশ্য হলো শিল্প, খাদ্য ও রাসায়নিক পণ্যের ক্ষেত্রে আঞ্চলিক ও আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের জন্য একটি জাতীয় মান তৈরি করা এবং ঐ মান নিশ্চিত করার ব্যবস্থা করা।
উদ্দীপকের উল্লিখিত মোটেলগুলো বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনে নিয়ন্ত্রিত হয়।
১৯৭৩ সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ১ জন চেয়ারম্যান ও ৩ জন সার্বক্ষণিক পরিচালক নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এ সংস্থা দেশের পর্যটন শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দেশের সকল পর্যটন এলাকায় নিজস্ব হোটেল ও মোটেল পরিচালনা ও নিয়ন্ত্রণ করে। পর্যটন খাতকে এগিয়ে নিতে এ সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্দীপকে বাংলাদেশের পর্যটন শহর কক্সবাজার। এখানে সরকারি ও বেসরকারি উদ্যোগে বেশকিছু হোটেল ও মোটেল গড়ে উঠেছে। আমাদের দেশে অনেক পর্যটক আসে বেড়াতে। পর্যটকদের সুযোগ- সুবিধা প্রদানের জন্য এখানে অবস্থিত মোটেলগুলো পরিচালিত হয় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনে। এই সংস্থা এসব মোটেল নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। তাই বলা যায়, উদ্দীপকের উল্লিখিত মোটেলগুলো বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধীনে নিয়ন্ত্রিত হয়।
উদ্দীপকে উল্লিখিত যাতায়াত সুবিধা সম্প্রসারণের জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ বিমান ও বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পর্যটন কার্যক্রমকে সুন্দর ও সাবলীল করতে বাংলাদেশে বিভিন্ন ধরনের সরকারি শিল্প সংস্থা যেমন- বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ বিমান ও বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা গড়ে ওঠেছে।
উদ্দীপকে পর্যটকদের কক্সবাজার যাওয়ার জন্য যোগাযোগ ব্যবস্থার সুযোগ সীমিত। পর্যটকরা রেলপথে ভ্রমণ করতে চাইলেও চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল যোগাযোগ সুবিধা নেই। তাই দেশিবিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য এসব যোগাযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে।
বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা সড়ক পথে বিআরটিসি বাস চালু করে স্বল্প খরচে আরামদায়ক ভ্রমণের সুবিধা দিতে পারে। চট্টগ্রাম থেকে যদি কক্সবাজার পর্যন্ত রেলপথ করা হয় তাহলে পর্যটকরা স্বল্প খরচে কক্সবাজার ভ্রমণে যেতে পারবে। বাংলাদেশ বিমান সংস্থার মাধ্যমে দেশিবিদেশি পর্যটকরা আরামদায়ক ও স্বল্প সময়ে ভ্রমণ করতে পারবে। তাই বলা যায়, এ সংস্থাগুলো পর্যটকদের আকৃষ্ট করার জন্য যাতায়াত সুবিধা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!