১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর এর আয়তন বিভিন্ন সময় বেড়েছে। যেমন বাংলাদেশের উপকূল অঞ্চলে গত ২০ বছরে অস্বাভাবিকভাবে প্রায় পঞ্চাশোর্ধ দ্বীপ জাগে, বিভিন্ন জরিপে দেখা যায় তার মোট সম্ভাব্য আয়তন প্রায় ১,৬০০ বর্গকিলোমিটার । এদিকে ছিটমহল সহ ১,৪৭,৬১০ এর সাথে এই আয়তন অর্থ্যাৎ ১,৬০০ বর্গকিলোমিটার যুক্ত করলে বাংলাদেশের আয়তন দাঁড়ায় ১,৪৯,২১০ বর্গকিলোমিটার (প্রায়)। তবে এই দুটি ক্ষেত্র থেকে বাংলাদেশের আয়তনে খুব একটা ফারাক না হলেও বর্তমান আয়তনে সবচেয়ে বড় পার্থক্য গড়ে দিয়েছে বাংলাদেশের সমুদ্রজয়। বেশ ক'বছর আগে ভারত থেকে পাওয়া প্রায় ২৮ হাজার ৪শত ৬৭ বর্গকিলোমিটার ও অন্যদিকে মায়ানমারের কাছ থেকে প্রায় ৭০ হাজার বর্গকিলোমিটার সমুদ্র সীমা জয় করার সুবাদে বাংলাদেশের মোট আয়তন হতে পারে ২,৪৭,৬৭৭ বর্গকিলোমিটার প্রায় । যা পূর্বের আয়তনের চেয়ে প্রায় ১ লাখ বর্গকিলোমিটার বেশি।
Related Question
View Allবাংলাদেশ এবং ভারত একটা ৪,১৫৬ কিমি (২,৫৮২ মাইল) লম্বা আন্তর্জাতিক সীমানা অংশ ভাগ করে, এটা বিশ্বের পঞ্চম দীর্ঘতম ভূমি সীমানা, যার মধ্যে আছে আসাম ২৬২ কিমি (১৬৩ মাইল), ত্রিপুরা ৮৫৬ কিমি (২৭৫ মাইল), মিজোরাম ১৮০ কিমি (১১০ মাইল), মেঘালয় ৪৪৩ কিমি (২৭৫ মাইল) এবং পশ্চিমবঙ্গ ২,২১৭ কিমি (১,৩৭৮ মাইল)।
বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য ৫১৩৮ কিলোমিটার। তার মধ্যে ভারতের সাথে সীমানা ৪১৫৬ কিলোমিটার, মায়ানমারের সাথে ২৭১ কিলোমিটার, সমুদ্র উপকূলের দৈর্ঘ্য ৭১১ কিলোমিটার।
মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য প্রায় ২৮৩ কিলোমিটার।
মায়ানমারের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা ২৮৩ কি.মি
বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কি.মি ।
বাংলাদেশ এশিয়ার দক্ষিণ অঞ্চলে অবস্থিত। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান: ২০°৩৪′ থেকে ২৬°৩৮′ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১ থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশ। উত্তর ও পশ্চিমে ভারত, পূর্বে ভারত ও মায়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর।
বাংলাদেশের সাথে দুটি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। দেশ দুটি হলো - ভারত ও মিয়ানমার।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!