বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (GDP) এ অর্থনৈতিক খাতসমূহের অবদানের কাঠামোগত পরিবর্তন ও ধারা নিম্নরূপ:

খাতসমূহ                                    অবদান (শতকরা হার)
১৯৯০-৯১২০০০-০১২০১৩-১৪
কৃষি২৯.২৩২৫.০৩১৬.৫০
শিল্প২১.০৪২৬.২০২৯.৫৫
সেবা৪৯.৭৩৪৮.৭৭৫৩.৯৫

সূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা- ১৯৯৭, ২০১৫

Updated: 4 months ago
উত্তরঃ

পরিবেশের যেসব উপাদান মানুষের সৃষ্টি নয়, সেসব উপাদানের সমন্বয়ে গঠিত পরিবেশ হলো প্রাকৃতিক পরিবেশ।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

বাংলাদেশে উন্নয়নশীল দেশের অনেক বৈশিষ্ট্য লক্ষ করা যায়। এদেশে মাথাপিছু আয়ের স্বল্পতা থাকলেও ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনাও রয়েছে। এখানে বিভিন্ন খাতের উন্নয়ন ধীরগতিতে হলেও অনেক সমস্যার তীব্রতা, যেমন: দারিদ্র্য হার হ্রাস, মাথাপিছু আয় বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস, জন্মহার ও মৃত্যুহার হ্রাস ইত্যাদি কমেছে। অনুন্নত দেশের প্রধান দুটি লক্ষণ স্থবিরতা ও অনগ্রসরতা এ দেশের অর্থনীতিতে নেই বললেই চলে। তাই বলা যায়, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

উদ্দীপকের আলোকে ২০১৩-১৪ সালের অর্থনৈতিক খাতসমূহের অবদান দণ্ডচিত্রের মাধ্যমে দেখানো হলো-

উপরের দণ্ডচিত্র থেকে প্রতীয়মান হয় যে, ২০১৩-১৪ অর্থবছরে সেবা খাতের অবদান সবচেয়ে বেশি।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
উত্তরঃ

বাংলাদেশের অর্থনীতি এখন কৃষিনির্ভর নয়।"- উদ্দীপকের ভিত্তিতে বক্তব্যটির যৌক্তিকতা নিচে বিশ্লেষণ করা হলো-

বাংলাদেশের অর্থনীতিতে বিভিন্ন খাত-উপখাতের অবদানের মাধ্যমে এর ভিত্তি গড়ে উঠেছে। এসব খাত ও উপখাতের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির কাঠামো নির্দেশিত হয়।
অতীতে বাংলাদেশের অর্থনীতি কৃষির উপর নির্ভর হলেও বর্তমানের অর্থনীতি কৃষিনির্ভর নয়। কৃষিখাতের পাশাপাশি শিল্পখাত ও সেবাখাত মোট দেশজ উৎপাদনে অবদান রাখছে। এর ফলে বাংলাদেশের অর্থনীতির ক্রমোন্নতি হচ্ছে। উদ্দীপকে আমরা দেখতে পাই, ১৯৯০-৯১ অর্থবছরে কৃষিখাতের অবদান ছিল ২৯.২৩, পাশাপাশি শিল্প ও সেবাখাতের অবদান ছিল যথাক্রমে ২১.০৪ ও ৪৯.৭৩; আবার ২০০০-০১ অর্থবছরে কৃষিখাতের অবদান ২৫.০৩, পাশাপাশি শিল্প ও সেবাখাতের অবদান ছিল যথাক্রমে ২৬.২০ ও ৪৮.৭৭। ২০১৩-১৪ অর্থবছরে কৃষিখাতের অবদান ছিল ১৬.৫০, পাশাপাশি শিল্প ও সেবাখাতের অবদান ছিল যথাক্রমে ২৯.৫৫ ও ৫৩.৯৫। এখানে দেখা যাচ্ছে যে, কৃষিখাতের অবদান দিন দিন কমলেও শিল্প ও সেবাখাতের অবদান উল্লেখযোগ্য হারে বাড়ছে। ফলে বাংলাদেশের অর্থনীতিতে কৃষিখাতের অবদান হ্রাস খুব একটা প্রভাব ফেলছে না। তাছাড়া শিল্প ও সেবাখাতের অবদানের ক্রমোন্নতির ফলে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে ও পাশাপাশি দেশ অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।
পরিশেষে আমরা বলতে পারি, বাংলাদেশের অর্থনীতির ভিত্তি কৃষি হলেও এদেশ এখন আর কৃষির উপর নির্ভর করে না।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
50
**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View All
উত্তরঃ

দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন দেশ হলো বাংলাদেশ। ২০°৩৪′ উত্তর অক্ষাংশ থেকে ২৬°৩৮′ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১′ পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বাংলাদেশের। অবস্থান বিস্তৃত। এ দেশের মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। সাগরের অবস্থান বাংলাদেশের দক্ষিণে হওয়ার কারণে এ দেশের অবস্থান প্রান্তীয়। বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম, পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মিয়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর ও পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
115
উত্তরঃ

উদ্দীপকে দারিদ্র্যের দুষ্টচক্র বিষয়টি উপস্থাপিত হয়েছে। নিচে দারিদ্র্যের দুষ্টচক্রের প্রকৃতি তুলে ধরা হলো-

দারিদ্র্য যেকোনো দেশের জন্যই অভিশাপ। সাধারণত স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলো দারিদ্র্যের দুষ্টচক্রে আবদ্ধ থাকে। সেই দেশগুলোর জনগণের আয় অনেক কম থাকার কারণে সেসব দেশে সঞ্চয়ের পরিমাণও কম হয়। একটি দেশে যখন সঞ্চয়ের পরিমাণ কম হয়, তখন স্বাভাবিকভাবেই সেই দেশে বিনিয়োগ কম হবে। বিনিয়োগ যখন কম হয়, তখন সেই দেশের জনগণ বেকার থাকে। তাদের কর্মসংস্থানের অভাব দেখা দেয়, ফলে নিয়োগ কম হয়। একটি দেশে নিয়োগ, কর্মসংস্থান কম থাকার অর্থ সে দেশের উৎপাদন প্রতিষ্ঠানগুলো অচল থাকে অথবা উৎপাদন প্রতিষ্ঠানগুলো বন্ধও থাকতে পারে। ফলে উৎপাদন কম হয়। একটি দেশের উৎপাদন কম হলে আয় কম হবে, এটাই স্বাভাবিক। এভাবেই একটি দেশ দারিদ্র্যের দুষ্টচক্রে আবদ্ধ থাকে।
অতএব বলা যায়, একটি দেশের উন্নয়নের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো দারিদ্র্যের দুষ্টচক্র।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
89
উত্তরঃ

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। অধিক জনসংখ্যা এ দেশের প্রধান বৈশিষ্ট্য। অর্থনৈতিক সমীক্ষা-২০১৭ অনুযায়ী বাংলাদেশের প্রায় ২৩.৫ ভাগ লোক বর্তমানে দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে।

এ দেশেও তাই দারিদ্র্যের দুষ্টচক্র বিদ্যমান রয়েছে। এ দেশে অধিক জনসংখ্যার কারণে শ্রম সস্তা। এই সস্তা শ্রমের কারণে জনগণের আয় কম। আয় কম হওয়ার কারণে সঞ্চয় কম। ফলে বিনিয়োগ কম। তবে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ রয়েছে, যার ফলে দেশের অধিক জনসংখ্যার কিছু অংশের কর্মসংস্থান রয়েছে। তার পরও প্রায় ৩ কোটির উপরে বেকার জনগোষ্ঠী এ দেশে রয়েছে। ফলে এই নিয়োগ কম হওয়ায় আশানুরূপ উৎপাদন হচ্ছে না। আশানুরূপ উৎপাদন না হওয়ার কারণে জনগণের আয়ও কম হচ্ছে। এভাবেই দারিদ্র্যের দুষ্টচক্র বাংলাদেশকে ঘিরে রয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে দারিদ্র্যের দুষ্টচক্র বিরূপ প্রভাব সৃষ্টি করছে। দারিদ্র্যের দুষ্টচক্র যত দিন বাংলাদেশ থেকে দূর না হবে, তত দিন বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হবে না।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
85
উত্তরঃ

বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় ১৭৫২ মার্কিন ডলার।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
94
উত্তরঃ

বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কৃষি। এদেশের মোট শ্রম শক্তির ৪৫.১% কৃষির উপর নির্ভরশীল এবং প্রায় ৭৫% মানুষ কৃষির উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। ২০১৬-১৭অর্থবছরে দেশের জিডিপির ১৪.৭৯% আসে কৃষি থেকে। বাংলাদেশের শিল্পের কাঁচামালের বেশিরভাগই আসে কৃষি থেকে। তাই বলা হয়, বাংলাদেশের অর্থনীতি কৃষিনির্ভর।

Md Durjoy islam
Md Durjoy islam
4 months ago
130
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews