বিশ্বমানের যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য নেয়া হয়েছে বেশ কিছু মেগা প্রকল্প। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানকে নিয়ে সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) আঞ্চলিক সহযোগিতার আওতায় একটি সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কাজ এগিয়ে চলছে। ‘প্রেক্ষিত পরিকল্পনা-২০৪১’ অনুযায়ী ২০৩০ সালের মধ্যে দেশের সব মহাসড়ক ছয় লেন এবং ২০৪১ সালের মধ্যে আট লেনে উন্নীত ও দেশের প্রতিটি জেলার সঙ্গে রেল পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে সরকার। যোগাযোগের ক্ষেত্রে সড়ক, রেল, আকাশ ও নৌ-পথকে সমান গুরুত্ব দিয়ে একটি আন্তর্জাতিক মানের যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে। পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, উড়াল সড়ক, মেরিন ড্রাইভসহ উন্নত দেশগুলোর মতো সব ধরনের যোগাযোগ ব্যবস্থার নেটওয়ার্কে আসছে বাংলাদেশ।দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়ক, অর্থনীতির লাইফ-লাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম ১৯০ কিলোমিটার মহাসড়ক চার লেন, যাত্রাবাড়ী- কাঁচপুর আট লেন, প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক চার লেন, ঢাকা-গাজীপুর-ময়মনসিংহ, ঢাকা-চন্দ্রা-টাঙ্গাইল সড়ক চার লেনে উন্নীত করা হয়েছে এবং ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ হাতে নেয়া হয়েছে। ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ২০৩০ সালের মধ্যে ৬টি এমআরটির (অর্থাৎ উড়াল ও পাতাল সড়ক) মাধ্যমে ১২৯ কিমি দীর্ঘ একটি মেট্রো নেটওয়ার্ক গঠনের লক্ষ্যে কাজ করছে সরকার। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত ৮০ কিমি মেরিন ড্রাইভ নির্মাণ করা হয়েছে।
Related Question
View Allমেট্রোরেলের অফিসিয়াল নাম ম্যাস র্যাপিড ট্রানজিট (MRT). উল্লেখ্য, মেট্রোরেলের দৈর্ঘ্য ২০.১০ কিমি; স্টেশনের সংখ্যা ১৬টি; ২৯ আগস্ট, ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে মেট্রোরেলের ভায়াডাক্টে পরীক্ষামূলক ট্রেন চালানো হয় ।
আলী আহসান নিশান (ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কৃতি শিক্ষার্থী)
এমআরটি-৬ লাইনের প্রথম পর্যায়ের দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ ২৮ ডিসেম্বর, ২০২২ জনসাধারণের চলাচলের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন এবং তিনিই আনুষ্ঠানিকভাবে প্রথম যাত্রাটি করেন।
ঢাকার মেট্রোরেল ব্যবস্থার অফিসিয়াল নাম “ম্যাস র্যাপিড ট্রানজিট” (MRT)
ঢাকার মেট্রোরেল ব্যবস্থার অফিসিয়াল নাম Mass Rapid Transit.
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হবে ২৮ অক্টোবর
বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হবে ২৮ অক্টোবর, ২০২৩
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!