বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক নেই কোন দেশের?

Updated: 11 months ago
উত্তরঃ

বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক নেই ইসরায়েল-এর 

Tamanna
Tamanna
2 years ago
246

বাংলাদেশের পররাষ্ট্রনীতি

  • সংবিধানের ২৫নং অনুচ্ছেদে পররাষ্ট্রনীতির বিবরণ দেওয়া হয়েছে।
  • সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধান পররাষ্ট্রনীতি- Friendship to all, malice to none.

পররাষ্ট্রনীতির মূলনীতি ৪টি। যথাঃ

  1. সকলের সাথে বন্ধুত্ব, কারো প্রতি বিদ্বেষ নয়।
  2. অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা।
  3. বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা।
  4. অন্য রাষ্ট্রের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ।

শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতি

  1. বাংলাদেশের জন্য স্বীকৃতি আদায় করা।
  2. যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে অর্থনৈতিক সাহায্য লাভ করা ।

ফলাফল

  • চীন ছাড়া বাকি সকল সুপার পাওয়ার বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
  • UN. OIC NAM সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে বাংলাদেশ।

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি

  1. ১৯৭৯ সালের ২৭ সেপ্টেম্বর NPT তে স্বাক্ষর করে।
  2. বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৭৭ সালের নভেম্বরে পাঁচ বছর মেয়াদী দ্বিতীয় পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়।
  3. বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা চুক্তি (১৯৭৮) স্বাক্ষরিত হয়।
  4. SAARC গঠনের জন্য জিয়াউর রহমান ৭টি দেশের প্রধানের কাছে চিঠি লিখেন। যার প্রেক্ষিতে ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর দিল্লি সম্মেলনে সার্ক প্রতিষ্ঠিত হয়।

হুসাইন মুহম্মদ এরশাদের আমলে পররাষ্ট্রনীতি

  1. ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের হুমায়ুন রশীদ চৌধুরী সভাপতি নির্বাচিত হন।
  2. ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও কানাডায় বাংলাদেশের পোশাক রপ্তানি শুরু।
  3. ১৯৮৮ সালে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণ।

খালেদা জিয়ার শাসনামল

  • ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কিছুটা পরিবর্তন আসে। তখন থেকে অর্থনৈতিক কূটনীতির সূত্রপাত ঘটে।

অর্থনৈতিক কুটনীতির সাথে তিনটি বিষয় জড়িত। যথা:

  1. বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ
  2. আন্তর্জাতিক বাজারের সংস্কার
  3. জনশক্তি রপ্তানি।
  • ১৯৯২ সালে তিন বিঘা করিডোর ভারতকে হস্তান্তর।
  • SAPTA গঠন।

শেখ হাসিনার শাসনামল

  • ১৯৯৬ সালে ভারতের সাথে ৩০ বছর মেয়াদি গঙ্গা চুক্তি স্বাক্ষর।
  • ইউনেস্কো কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান ।
  • ভারতের সাথে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন (২০১৫) ও ছিটমহল বিনিময়।
  • ভারত-চীন-রাশিয়া-জাপানসহ বিভিন্ন দেশের সহায়তায় উন্নয়ন প্রকল্প গ্রহণ ।
  • মিয়ানমার ও ভারত থেকে বাংলাদেশের সমুদ্রসীমা উদ্ধার ।
  • ২০১৩ সালের ২৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের সাথে TICFA চুক্তি স্বাক্ষর।

Related Question

View All
উত্তরঃ

বাংলাদেশ স্কয়ার লাইবেরিয়ায় অবস্থিত। ২০০৮ সালে এটি নির্মাণ করা হয়। নির্মাণ করেছে বাংলাদেশের শান্তিরক্ষীরা।

MD RAKIBUL HASAN
MD RAKIBUL HASAN
2 years ago
269
উত্তরঃ

বিশ্বায়ন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে রাষ্ট্রসমূহের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও প্রযুক্তিগত ক্ষেত্রে আন্তঃসংযোগ ও নির্ভরশীলতা বৃদ্ধি পায়। এর ইতিবাচক দিকগুলোর মধ্যে রয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রযুক্তির বিকাশ, সাংস্কৃতিক বিনিময় ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি।


বিশ্বায়ন (Globalization): এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিকভাবে পরস্পরের সাথে অধিকতর সংযুক্ত ও নির্ভরশীল হয়ে ওঠে। এর ফলে পণ্য, পরিষেবা, মূলধন, প্রযুক্তি এবং ধারণা অবাধে এক দেশ থেকে অন্য দেশে আদান-প্রদান হয়। এটি মূলত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নতি এবং আন্তর্জাতিক বাণিজ্য নীতির উদারীকরণের ফলস্বরূপ ঘটে।

বিশ্বায়নের ইতিবাচক দিকসমূহ:

        
  • অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন: বিশ্বায়ন আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করে, যা দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে সহায়তা করে। এর ফলে নতুন বাজার তৈরি হয় এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পায়।
  •     
  • প্রযুক্তির বিকাশ ও সহজলভ্যতা: বিশ্বায়নের মাধ্যমে উন্নত প্রযুক্তি সহজে এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ে। এর ফলে জ্ঞান ও উদ্ভাবনের প্রসার ঘটে এবং বিভিন্ন দেশের মানুষ আধুনিক প্রযুক্তির সুফল ভোগ করতে পারে।
  •     
  • সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক বোঝাপড়া: এটি বিভিন্ন সংস্কৃতির মধ্যে যোগাযোগ ও বিনিময় বৃদ্ধি করে, যা বিশ্বব্যাপী মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহনশীলতা বৃদ্ধিতে সহায়ক হয়।
  •     
  • তথ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি: বিশ্বায়ন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্রুত প্রসারে ভূমিকা রাখে, যা দেশগুলোর মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদান এবং যোগাযোগ সহজ করে তোলে।
  •     
  • জীবনযাত্রার মান উন্নয়ন: বিশ্বায়নের ফলে উন্নত মানের পণ্য ও পরিষেবা সুলভ মূল্যে পাওয়া যায়, যা জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখে।
  •     
  • আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি: বিশ্বায়ন বিভিন্ন বৈশ্বিক সমস্যা যেমন – পরিবেশ দূষণ, দারিদ্র্য, রোগ প্রতিরোধ ইত্যাদির সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা ও জোটবদ্ধতাকে উৎসাহিত করে।
Satt AI
Satt AI
4 days ago
226
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews