কক্সবাজারের ঝিলংজায় বাংলাদেশের প্রথম সাবমেরিন ল্যান্ডিং স্টেশন অবস্থিত। আর দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং অবস্থিত কুয়াকাটায়। উল্লেখ্য, সাবমেরিন ক্যাবল হলো সাগরের তলদেশে স্থাপিত এক ধরনের ফাইবার অপটিক ক্যাবল যা টেলিকমিউনিকেশনে ব্যবহৃত হয়। আর বাংলাদেশের 'সাবমেরিন ক্যাবল' প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন।
Related Question
View Allঅনাধিকার (Unauthorized) বা অবাঞ্ছিত ব্যবহারকারীর (Intruder) হাত হতে সিস্টেম রক্ষা করা বা সাইবার আক্রমণ এড়াতে Firewall ব্যবহার করা হয়। Firewall কে বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন একটি সিস্টেম হিসেবে গণ্য করা হয় যার সাহায্যে ব্যবহারকারীকে সংরক্ষিত কোন নেটওয়ার্কে প্রবেশ করার অনুমতি প্রদান করা কিংবা বাধা প্রদান করা হয়। বর্তমানে বিভিন্ন ধরনের Firewall আছে যা বিভিন্ন লেভেলে নিরাপত্তা প্রদান করে থাকে। তাদের মধ্যে Simple Traffic Logging System, IP Packet Screening Routers, Hardened Firewall Host, Proxy Application Gateways উল্লেখযোগ্য ।
আধুনিক কম্পিউটারের জনকঃ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ ১৮২২ সালে 'ডিফারেন্স ইঞ্জিন' (Difference engine) আবিস্কার করেন। ১৮৩৩ সালে তিনি ‘এ্যানালাইটিক্যাল ইঞ্জিন' (Analytical engine) নামক একটি যান্ত্রিক কম্পিউটার তৈরির পরিকল্পনা গ্রহণ করেন এবং নক্সা করেন। তিনি এ নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত গবেষণা চালিয়ে যান। ব্যাবেজের এ্যানালাইটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য ছিল। এজন্য ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। তাঁর পরিকল্পনায় আধুনিক কম্পিউটারের গাণিতিক ইউনিট (Arithmetic unit), স্মৃতি (Memory), নিয়ন্ত্রণ ইউনিট, ইনপুট/আউটপুট অন্তর্ভুক্ত করে। কিন্তু আধুনিক কম্পিউটারের জনক বলা হয় জন ভন
নিউম্যানকে ।
MICR পূর্ণরূপঃ Magnetic Ink Character Reader. বাংলাদেশের ব্যাংকে MICR পদ্ধতিতে চেক বই ব্যবহৃত হয় ।
UNIVAC এর পূর্ণরূপঃ Universal Automatic Computer.
MACOS এর পূর্ণরূপঃ Macintosh Operating System.
EDGE এর পূর্ণরূপঃ Enhanced Data for Global Evolution.
JPEG এর পূর্ণরূপঃ Joint Photographic Experts Group.
HSDPA এর পূর্ণরূপ: High Speed Downlink Packet Access.
ই-মেইল একাউন্টে প্রায়ই কিছু কিছু অচেনা ও অপ্রয়োজনীয় ই-মেইল পাওয়া যায় যা আমাদের বিরক্তি ঘটায়। এই ধরনের ই-মেইলকে সাধারণত Spam মেইল বলে। এই Spam মেইলগুলো Security এবং Privacy এর ক্ষেত্রে কোন হুমকি নয়। ভুয়া এবং অযাচিত মেইল এখানে জমা হয়।
Oracle এক ধরণের Database Programme.
১৮ সেপ্টেম্বর ২০১৮ তে বাংলাদেশের সংসদে কণ্ঠভোটে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ পাস হয়। ডিজিটাল মাধ্যমে প্রকাশিত বা প্রচারিত কোনো তথ্য উপাত্ত দেশের সংহতি, অর্থনৈতিক কর্মকাণ্ড, নিরাপত্তা, প্রতিরক্ষা, ধর্মীয় মূল্যবোধ বা জন শৃঙ্খলা ক্ষুণ্ণ করলে বা জাতিগত বিদ্বেষ ও ঘৃণা সৃষ্টি করলে তাকে এই আইনের আওতায় আনা হয় ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!