বাংলাদেশে 'Y' সংস্থাটি হলো ইউনেস্কো 'UNESCO'।
বাংলাদেশে দীর্ঘদিন থেকে এ সংস্থাটি কাজ করছে। ইউনেস্কো জাতিসংঘের একটি সামাজিক সংস্থা। অর্থাৎ জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা। এটিকে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থাও বলা হয়। ইউনেস্কোর মূল কাজের ক্ষেত্র হলো চারটি। যথা-শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি ও যোগাযোগ। ১৯৭৩ সাল থেকে ইউনেস্কো বাংলাদেশে কাজ করছে। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছকে 'Y' সংস্থার প্রতিষ্ঠা হয় ১৯৪৬ সালে। সদস্যসংখ্যা ১৯৫ এবং সদর দপ্তর প্যারিসে অবস্থিত। যা শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থাকে নির্দেশ করে। সংস্থাটি বাংলাদেশে শিক্ষা, বিজ্ঞান, ঐতিহ্য এবং যোগাযোগ উন্নয়নে কাজ করছে। ইউনেস্কোর উদ্যোগেই আমাদের ভাষাশহিদ দিবস ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে স্বীকৃতি লাভ করেছে। ইউনেস্কো বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ বিশেষত বয়স্কদের শিক্ষা, বিজ্ঞান শিক্ষার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখছে। এছাড়াও বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন, বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ, নওগাঁর সোমপুর বিহারের মতো সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণেও সংস্থাটি সহায়তা করছে। পরিশেষে বলা যায়, বাংলাদেশে শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে 'Y' সংস্থা বা ইউনেস্কোর কার্যক্রম প্রশংসনীয়।
Related Question
View Allপৃথিবীতে মোট ১৯৫টি দেশ রাষ্ট্রীয়ভাবে স্বাধীন ও সার্বভৌম হলেও, আজকের বিশ্বে কোনো দেশের পক্ষেই অন্যের সহযোগিতা ছাড়া একা চলা সম্ভব নয়। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এমন কি রাজনৈতিক দিক দিয়েও দেশগুলো একে অপরের উপর কমবেশি নির্ভরশীল। বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও নিজেদের উন্নয়নের লক্ষ্যে তাদের পরস্পরের সহযোগিতা নিতে হয়।
পৃথিবীর কোনো দেশের পক্ষেই অন্যের সহযোগিতা ছাড়া একা চলা সম্ভব নয়। এজন্য অন্য দেশ ও সংস্থার সহযোগিতা প্রয়োজন হয়। সকলের সহযোগিতার মাধ্যমে এসব সমস্যার সমাধান ও একটি শান্তিময় বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে পৃথিবীতে গড়ে উঠেছে বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা।
নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করে ওই অঞ্চলের দেশগুলোকে নিয়ে যে সংস্থা গড়ে ওঠে তাকে আঞ্চলিক সংস্থা বলে। কয়েকটি আঞ্চলিক সংস্থা হলো- সার্ক, আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন প্রভৃতি।
পুরো পৃথিবীকে কেন্দ্র করে যে সংস্থার বিস্তৃতি ঘটেছে তাকে আন্তর্জাতিক সংস্থা বলে। কয়েকটি আন্তর্জাতিক সংস্থা হলো- জাতিসংঘ, জোট নিরপেক্ষ আন্দোলন, ওআইসি, ইউনেস্কো, ইউনিসেফ, ফাও, ইউএনএফপিএ, ন্যাটো, ইউএনডিপি, হু প্রভৃতি।
UNICEF-এর পূর্ণরূপ হলো- United Nations International Children's Emergency Fund. (জাতিসংঘের আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল)।
ইউনিসেফ জাতিসংঘের একটি বিশেষ সংস্থা যা বিভিন্ন দেশের বিশেষ করে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশের শিশুদের কল্যাণ ও উন্নয়নে কাজ করে। মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি ও রোগপ্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা, মৌলিক শিক্ষা, স্যানিটেশন ও নারী উন্নয়নের লক্ষ্যে এ প্রতিষ্ঠানটি কাজ করে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!