বাংলাদেশ জাতীয় জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত দেশের প্রধান জাদুঘর। এটি ১৯১৩ সালের ২০ই মার্চ প্রতিষ্ঠিত হয় এবং ৭ আগস্ট ১৯১৩ সালে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। ১৯৮৩ সালের ১৭ নভেম্বর এটিকে জাতীয় জাদুঘরের মর্যাদা দেয়া হয়। এখানে নৃতত্ব চারুকলা, ইতিহাস, প্রকৃতি এবং আধুনিক ও বিশ্ব সভ্যতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয়ে আলাদা ৪৪টি প্রদর্শনীকক্ষ রয়েছে। এছাড়া এখানে একটি সংরক্ষণাগার, গ্রন্থাগার, মিলনায়তন, আরকাইভ, সিনেস্কেইপ এবং চলচ্চিত্র প্রদর্শনালয় রয়েছে। বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংগৃহীত নিদর্শনের সংখ্যা প্রায় ৯৪ হাজার। প্রতিটি নিদর্শনের একটি একসেশন নম্বর রয়েছে। নিদর্শনের নাম ও সংক্ষিপ্ত পরিচয় নিয়ে কম্পিউটার ডেটাবেইস প্রণয়ণ করা হয়েছে। এছাড়া নির্বাচিত ৭৫০০ নিদর্শনের মুদ্রিত বর্ণনামূলক ক্যাটালগ প্রণয়ন ও প্রকাশনার কাজ চলছে।
Related Question
View Allফুটবলার হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লীগের 'লেস্টার সিটি' ক্লাবের খেলোয়াড় ।
বাংলাদেশের প্রথম জাদুঘর ‘বরেন্দ্র গবেষণা জাদুঘর’। ১৯১৩ সালের ১৩ নভেম্বর ব্যাক্তি উদ্দ্যোগে রাজশাহীর বরেন্দ্র জাদুঘরটি প্রতিষ্ঠিত হলেও বর্তমানে এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হচ্ছে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!