বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ। জনসংখ্যা বৃদ্ধি এদেশের প্রধান সমস্যা। তাই এই দেশের জনসংখ্যা কাম্য পর্যায়ে নিয়ে আসতে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত।

Updated: 9 months ago
উত্তরঃ

সাধারণ ০-১৮ বছর বয়সের শিশু এবং ৬৫ বছরের উর্ধ্বে বয়সের জনসংখ্যাকে নির্ভরশীল জনসংখ্যা বলে।

উত্তরঃ

বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য

i. জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেলেও বৃদ্ধির হার হ্রাস পাচ্ছে।
আয়তন ও সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি।
iii. নারী-পুরুসের সংখ্যা প্রায় সমান।
iv. দেশের অর্ধেক লোক পরনির্ভরশীল।
vii. জন্মহার মৃত্যুহার অপেক্ষা কম হ্রাস পেয়েছে।
অধিকাংশ লোক গ্রামে বাস করে।।
vil উন্নত দেশগুলোর তুলনায় গড় আয়ুষ্কাল অনেক কম।।

উত্তরঃ

বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ। জনসংখ্যা সমস্যা এদেশের প্রধান জাতীয় সমস্যা।

জনসংখ্যা বৃদ্ধি বাংলাদেশে যেসব সমস্যা সৃষ্টি করে সেগুলো হলো-

১. জনসংখ্যা বৃদ্ধির ফলে জমিগুলো ভাগ হয়ে যাওয়ায় উৎপাদন হ্রাস পাচ্ছে।
২. জনসংখ্যা বৃদ্ধির ফলে বাসস্থানের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বাসম্মানের চাহিদা পূরণে কৃষি জমি ব্যবহারের ফলে কৃষি ভূমি হ্রাস পাচ্ছে।
৩. জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য উৎপাদন হ্রাস পাওয়ায় খাদ্য ঘাটতি দেখা যাচ্ছে।
৪. মাথাপিছু আয় হ্রাস পাচ্ছে। ফলে জীবন-যাত্রার নিম্নমান দেখা দিচ্ছে।
৫. মাথাপিছু আয় কম হওয়ায় সঞ্চয় কমে যাচ্ছে। ফলে বিনিয়োগ কম হওয়ায় কর্মসংস্থান কম হচ্ছে। ফলে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে।
৬. চুরি, ডাকাতি, ছিনতাই প্রভৃতি বৃদ্ধি পাচ্ছে।
৭. জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় বৃক্ষনিধন বৃদ্ধি পাচ্ছে। ফলে পরিবেশ দূষণ ও বৃদ্ধি পাচ্ছে।
৮. শিক্ষার হার হ্রাস পাচ্ছে।

উত্তরঃ

জনসংখ্যা সমস্যা সমাধানের ক্ষেত্রে জনসংখ্যা যেন দ্রুত বৃদ্ধি না পায় তার ব্যবস্থা করা উত্তম। তাই জনসংখ্যা বৃদ্ধি রোধের জন্য নিম্নোক্ত পদক্ষেপ নিতে হবে-

-জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির সফল প্রয়োগের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির হার রোধ করতে হবে।

- বিলম্ব বিবাহ ব্যবস্থা চালু করতে হবে।

-বাল্যবিবাহ ও বহুবিবাহ বন্ধ করতে হবে।
-নারী শিক্ষা ও নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

-ধর্মান্ধতা, পুত্র সন্তানের উপর নির্ভরশীলতা, বংশ রক্ষা প্রভৃতি কুসংস্কার দূরীকরণ করতে হবে।

- দেশের জনগণের চিত্তবিনোদনের নানাবিধ সুযোগ সুবিধার ব্যবস্থা করতে হবে।

সরকার ইতিমধ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। বেসরকারি সংস্থাগুলোও সচেতনতা বৃদ্ধি ও অতিরিক্ত জনসংখ্যার কুফলসমূহ প্রচার করছে।

161

বর্তমান পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি, সংক্রামক রোগ প্রতিরোধ, প্রতিষেধক আবিষ্কার, পুষ্টিকর খাবার, স্বাস্থ্যকর পরিবেশ, নিরাপদ পানীয় জলের ব্যবহার ও শিক্ষার প্রসার ঘটেছে। ফলে নবজাতক ও শিশুমৃত্যুর হার হ্রাস পেয়েছে। মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি পেয়েছে। উন্নত দেশগুলোতে জন্মহার বৃদ্ধি কিছুটা কমলেও উন্নয়নশীল দেশগুলোতে এ হার কমেনি। এর ফলে পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে জনসংখ্যার গুরুত্ব রয়েছে। পরিমিত শ্রমশক্তি ব্যতীত উন্নয়ন সম্ভব নয় আবার জনাধিক্যতা অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে সমস্যা। প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক উপাদানগুলো পৃথিবীর বিভিন্ন স্থানকে জনবহুল বা জনবিরল করে তোলে। জনসংখ্যা বৃদ্ধি বর্তমানে বিশ্বব্যাপী সমস্যা। এ সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

Related Question

View All
উত্তরঃ

নিজের বাসস্থান ছেড়ে অন্য স্থানে গিয়ে স্থায়ীভাবে বসবাস (গ্রাম থেকে শহরে বা এক দেশ থেকে অন্য দেশে) করাই অভিবাসন।

456
উত্তরঃ

বলপূর্বক অভিগমনে কিছু মানুষ শরণার্থী হয়।

বলপূর্বক অভিগমনে যথা- গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক বৈষম্য বা যুদ্ধের কারণে যে সমস্ত ব্যক্তি কোনো স্থানে সাময়িকভাবে আশ্রয় গ্রহণ করে এবং সুযোগমত স্বদেশে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকে তাদেরকে শরণার্থী বলে। যেমন- কক্সবাজারে মিয়ানমারের রোহিঙ্গাদের আশ্রয় গ্রহণ।

1.1k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews