বাংলাদেশ বিষয়াবলি

Updated: 3 days ago
উত্তরঃ

বাংলাদেশের সাংবিধানিক পদসমূহ:

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী
  • স্পিকার ও ডেপুটি স্পিকার
  • সংসদ সদস্যগণ
  • প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি
  • নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার
  • অ্যাটর্নি জেনারেল
  • সরকারি কর্ম কমিশন চেয়ারম্যান
  • মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক

স্পিকারের দায়িত্ব ও কার্যাবলী

  • অধিবেশন পরিচালনা: সংসদের বৈঠক আহ্বান, যথাসময়ে তা শুরু করা এবং কার্যপ্রণালী বিধি অনুযায়ী আলোচনা পরিচালনা করা।
  • সংসদের শৃঙ্খলা রক্ষা: সংসদের ভেতরে শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো সদস্য নিয়ম ভঙ্গ করলে তাঁকে সতর্ক বা বহিষ্কার করা।
  • ভোটাভুটি ও সিদ্ধান্ত: কোনো বিলে বা প্রস্তাবে ভোটগ্রহণ করা এবং সমান ভোট হলে কাস্টিং ভোট বা নির্ণায়ক ভোট প্রদান করা।
  • সদস্যদের শপথ গ্রহণ: নবনির্বাচিত সংসদ সদস্যদের পদের শপথ বাক্য পাঠ করানো।
  • সদস্যপদ বাতিল বা আসন শূন্য ঘোষণা: দলত্যাগ বা ৯০ কার্যদিবস অনুপস্থিতির কারণে আসন শূন্য ঘোষণা করা।
  • কমিটি গঠন: সংসদের বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটি গঠন এবং তাদের কাজের তদারকি করা।
  • রাষ্ট্রপতির দায়িত্ব পালন: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদ শূন্য হলে বা তাঁরা অনুপস্থিত থাকলে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা।
উত্তরঃ

রামসার সাইট: রামসার সাইট হলো রামসার কনভেনশন কর্তৃক আন্তর্জাতিকভাবে স্বীকৃত জলাভূমি। এটি বিশ্বব্যাপী জৈব পরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস। রামসার কনভেনশন অনুসারে, জীববৈচিত্র্য সমৃদ্ধ জলাভূমিগুলো জলচর পাখিদের জন্য সংরক্ষণ, এগুলোর পরিবেশগত, অর্থনৈতিক ও বিনোদনমূলক গুরুত্ব তুলে ধরে এমন নির্দিষ্ট স্থানকে 'রামসার এলাকা' হিসেবে ঘোষণা করা হয়।

বাংলাদেশে অবস্থিত ২(দুই)টি রামসার সাইট হলো:

i. টাঙ্গুয়ার হাওড় (১০ জুলাই ২০০০) ও

ii. সুন্দরবন রিজার্ভ ফরেস্ট (২১ মে ১৯৯২)।

উত্তরঃ

বাংলাদেশের বিচার ব্যবস্থার সাধারণ আদালতে সর্বনিম্ন স্তরের বিচারিক আদালত হলো দেওয়ানির ক্ষেত্রে সহকারী জজের আদালত এবং ফৌজদারির ক্ষেত্রে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত। এছাড়া স্থানীয় পর্যায়ে বিকল্প হিসেবে গ্রাম আদালত রয়েছে। এখানে প্রাতিষ্ঠানিক সর্বনিম্ন স্তর অর্থাৎ সহকারী জজ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিবরণ দেওয়া হলো:

আইনগত উৎস বা ভিত্তি

  • দেওয়ানি আদালত: ১৮৮৭ সালের দেওয়ানি আদালত আইন (Civil Courts Act, 1887) এবং দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ (Code of Civil Procedure, 1908)।
  • ফৌজদারি আদালত: ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি (Code of Criminal Procedure, 1898) এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৫ ও ১২০ অনুচ্ছেদ।

গঠন প্রক্রিয়া

সহকারী জজ আদালত: সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সরকার কর্তৃক নিযুক্ত একজন সহকারী জজকে নিয়ে এই আদালত গঠিত হয়। এটি প্রতিটি জেলা বা নির্দিষ্ট স্থানীয় এলাকায় দেওয়ানি বিচার কাজ পরিচালনার জন্য স্থাপিত হয়।

ম্যাজিস্ট্রেট আদালত: সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক নিয়োগকৃত বিচারকদের মধ্য থেকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ এই আদালত পরিচালনা করেন। একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এককভাবে এই আদালত গঠন ও পরিচালনা করেন। করেন।

এখতিয়ার (Jurisdiction)

সহকারী জজের দেওয়ানি এখতিয়ার:

  • এটি সর্বনিম্ন স্তরের মূল এখতিয়ার সম্পন্ন দেওয়ানি আদালত।
  • সাধারণত স্থাবর-অস্থাবর সম্পত্তি, চুক্তি ভঙ্গ এবং নির্দিষ্ট আর্থিক মূল্যমান (আইন দ্বারা নির্ধারিত, যেমন অতীতে ১৫ লক্ষ টাকা পর্যন্ত) সম্পন্ন সাধারণ দেওয়ানি বা অর্থ সংক্রান্ত মামলা এই আদালতে প্রথম দায়ের ও বিচার করা হয়।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ফৌজদারি এখতিয়ার:

  • দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটগণ অপেক্ষাকৃত কম গুরুতর ফৌজদারি অপরাধ ও নির্দিষ্ট স্থানীয় আইন লঙ্ঘনের বিচার করেন।
  • তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সাধারণত ১ মাস পর্যন্ত কারাদণ্ড বা নির্দিষ্ট পরিমাণের অর্থদণ্ড এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ৬ মাস পর্যন্ত কারাদণ্ড বা সীমিত অর্থদণ্ডের আদেশ দিতে পারেন।
উত্তরঃ

সামাজিক নিরাপত্তা হলো রাষ্ট্র বা সমাজ কর্তৃক প্রদত্ত এমন একটি সুরক্ষা ব্যবস্থা, যা মানুষকে বার্ধক্য, অসুস্থতা, বেকারত্ব ও অক্ষমতার মতো অর্থনৈতিক ও সামাজিক ঝুঁকি থেকে রক্ষা করে। এটি নাগরিকের আয়ের ধারাবাহিকতা ও মৌলিক চাহিদা পূরণে সহায়তা করে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) মতে, এটি নাগরিকদের অনিবার্য যেকোনো অর্থনৈতিক ও সামাজিক দুর্দশা থেকে রক্ষা করার একটি মানবিক অঙ্গীকার। মূলত, সমাজের অর্থনৈতিক বৈষম্য হ্রাস করা এবং সমাজের অনগ্রসর ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সামাজিক নিরাপত্তার ভূমিকা অপরিসীম। সামাজিক নিরাপত্তা খাত হলো এমন খাত যার মাধ্যমে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষকে বিশেষ সুবিধা দেওয়া হয়। বাংলাদেশ সরকাররে চলমান কিছু সামাজিক নিরাপত্তা কর্মসূচি:

i. বয়স্ক ভাতা কার্যক্রম

ii. বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা

iii. প্রতিবন্ধী ভাতা কার্যক্রম

iv. মা ও শিশু সহায়তা কর্মসূচি

v. বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা।

vi. ভিজিএফ

vii. ও এম এস।

উত্তরঃ

GI-এর পূর্ণ অভিব্যক্তি Geographical Indication; যার বাংলা 'ভৌগোলিক নির্দেশক'। ভৌগোলিক নির্দেশক (জিআই) হচ্ছে কোনো পণ্য সামগ্রীর ব্যবহার করা বিশেষ নাম বা চিহ্ন। এই নাম বা চিহ্ন নির্দিষ্ট সামগ্রীর ভৌগোলিক অবস্থিতি বা উৎস (যেমন একটি দেশ, অঞ্চল বা শহর) অনুসারে নির্ধারণ করা হয়। ভৌগোলিক নির্দেশক হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত সামগ্রী নির্দিষ্ট গুণগত মানদণ্ড বা প্রস্তুত প্রণালি অথবা বিশেষত্ব নিশ্চিত করে। ফলে পণ্যটি ঐ দেশের পণ্য হিসেবে খ্যাতি পায় এবং প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়।

বাংলাদেশের ৮টি GI পণ্য:

i. জামদানি শাড়ি

ii. ঢাকাই মসলিন

iii. বিজয়পুরের সাদা মাটি

iv. বাংলাদেশের ইলিশ

v. রাজশাহী সিল্ক

vi. বাগদা চিংড়ি

2

Related Question

View All
উত্তরঃ

BRRI= Bangladesh Rice Research Institute

BRRI is located in Joydevpur, Gazipur. 

Ab. Rahim
Ab. Rahim
3 years ago
2.1k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews