বাংলাদেশ সরকার দুস্থ, দরিদ্র ও অক্ষম জনগোষ্ঠীকে রক্ষার জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অতি দরিদ্রদের কর্মসংস্থান প্রভৃতি কর্মসূচি পরিচালনা করছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী হিসেবে এসব কর্মসূচির বিশেষ তাৎপর্য রয়েছে। 

Updated: 10 months ago
উত্তরঃ

ছয় শ্রেণির মানুষকে যাকাত দেয়া যায়।

উত্তরঃ

সুশাসন বলতে অংশীদারিত্বমূলক, স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, দক্ষতা, ন্যায়পরায়ণতা প্রভৃতি বৈশিষ্ট্যসম্পন্ন প্রশাসনকে বোঝায়।
সুশাসন একটি গতিশীল ও চলমান ধারণা। এটি শাসনব্যবস্থার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক অবস্থার কথা বিবেচনা করে। মূলত বলিষ্ঠ ও ন্যায়ানুগ উন্নয়নকে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য একটি সুষ্ঠু নীতিমালার মাধ্যমে অনুকূল পরিবেশ তৈরি করা এবং তা বজায় রাখাই হলো সুশাসন।
জ উদ্দীপকে ইঙ্গিতকৃত সামাজিক নিরাপত্তা

উত্তরঃ

উদ্দীপকে ইঙ্গিতকৃত সামাজিক নিরাপত্তা ব্যবস্থা হলো সামাজিক সমস্যা।
দারিদ্র্য, অক্ষমতা, বেকারত্ব কিংবা প্রাকৃতিক দুর্যোগের কারণে অসহায় ও বিপদগ্রস্তদের জন্য সরকারের গৃহীত সাহায্য ব্যবস্থাকে সামাজিক সাহায্য বলে। এক্ষেত্রে সরকার তার রাজস্ব আয় বা নিজস্ব তহবিল থেকেও এ ধরনের কাজে অর্থায়ন করে। দুঃস্থ-অসহায়দের সহায়তা, বয়স্কদের সাহায্য, নির্ভরশীল বা প্রতিবন্ধীদের সাহায্য, স্থায়ী ও পূর্ণ অক্ষমতাজনিত সাহায্য, পারিবারিক সাহায্য পরিকল্পনা প্রভৃতি হলো সামাজিক সাহায্যের অন্তর্ভুক্ত। উদ্দীপকে এ বিষয়টিকেই তুলে ধরা হয়েছে।
উদ্দীপকে বলা হয়েছে, বাংলাদেশ সরকার দুঃস্থ, দরিদ্র ও অক্ষম জনগোষ্ঠীকে রক্ষার জন্য বয়স্ক ভাতা বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অতি দরিদ্রদের কর্মসংস্থান প্রভৃতি কর্মসূচি পরিচালনা করছে। সরকারের এ কাজগুলো উপরে বর্ণিত সামাজিক সাহায্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে সরকারের সামাজিক সাহায্য কার্যক্রমের ইঙ্গিত দেওয়া হয়েছে।

উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত নিরাপত্তা বেষ্টনী অর্থাৎ সামাজিক সাহায্যের তাৎপর্য অপরিসীম।

সামাজিক সাহায্য হলো সমাজের অসহায়, দরিদ্র ও অক্ষম জনগোষ্ঠীকে সহায়তার জন্য সরকার কর্তৃক পরিচালিত সাহায্য ব্যবস্থা। সরকার রাষ্ট্রীয় তহবিল থেকে এ ধরনের সাহায্য কার্যক্রম পরিচালনা করে থাকে। উদ্দীপকেও দেখা যায়, বাংলাদেশ সরকার দুঃস্থ, দরিদ্র ও অক্ষম জনেগোষ্ঠীকে রক্ষার জন্য বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অতি দরিদ্রদের কর্মসংস্থান প্রভৃতি সাহায্য কার্যক্রম পরিচালনা করেছে যাকে সামাজিক সাহায্য বলা হয়।

সামাজিক নিরাপত্তা বেষ্টনী হিসেবে সামাজিক সাহায্যের গুরুত্ব অনস্বীকার্য। এটি এদেশের অসহায় দরিদ্র ও অক্ষমদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যেমন- বয়স্ক ভাতা, বিধবা ভাতা এদেশের বয়স্ক জনগোষ্ঠী ও বিধবাদের মৌলিক চাহিদা পূরণ ও দুঃখ দুর্দশা লাঘবে ভূমিকা রাখছে। আবার প্রতিবন্ধী ভাতা সমাজের অক্ষম বা বিকলাঙ্গ বা নির্ভরশীলদের জীবন যাপনকে সহজ করে তুলছে। পাশাপাশি সরকার অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করায় দরিদ্ররা সেখানে কাজ করার সুযোগ পাচ্ছে। এতে তাদের পরিবারে আর্থিক স্বচ্ছলতা আসছে। ফলে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। এভাবে সরকারের সামাজিক সাহায্য কর্মসূচি এদেশের অসহায় অক্ষম ও দরিদ্রশ্রেণির জীবনযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখছে।
উপরের আলোচনা থেকে তাই বলা যায়, এদেশের দুঃস্থ, দরিদ্র ও অক্ষম জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা সৃষ্টিতে উদ্দীপকে নির্দেশিত সামাজিক সাহায্যের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ

148

Related Question

View All
উত্তরঃ

আপদকালীন সময়ে আর্তদের বিনামূল্যে খাদ্য বিতরণ করার ব্যবস্থার নাম লঙ্গরখানা।
লজ্জার শব্দটি ফার্সি শব্দ। এর অর্থ সমাজের দুস্থ ও নিঃস্বদের সেবাদানকারী প্রতিষ্ঠান। সমাজের যেকোনো শ্রেণির মানুষের জন্যই লঙ্গরখানার খাবারের ব্যবস্থা উন্মুক্ত থাকে।

254
উত্তরঃ

উদ্দীপকে সমাজকর্মের পরিধিভুক্ত নারীকল্যাণ সাধন, তাদের অধিকার প্রতিষ্ঠা এবং বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলার কথা বলা হয়েছে।

সমাজকর্মের পরিধিভুক্ত বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো নারীদের উন্নয়ন সাধন, সমাজে তাদের অধিকার প্রতিষ্ঠা ও স্বার্থ সংরক্ষণ করা। এ লক্ষ্যে সমাজকর্ম কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবা প্রদান করে। পাশাপাশি মেয়েদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ দেয়। সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন ও স্বার্থ সংরক্ষণেও সমাজকর্ম বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। এক্ষেত্রে সমাজকর্ম বিভিন্ন সামাজিক আইনের প্রয়োগ করে। আবার, সমাজে উদ্ভূত বিভিন্ন সামাজিক সমস্যা যেমন- জনসংখ্যা সমস্যা, বেকারত্ব, কিশোর অপরাধ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুকপ্রথা, মাদকাসক্তি, সন্ত্রাস প্রভৃতি সমস্যা সমাধানেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।
উদ্দীপকে স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের সদস্যরা কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য অধিকার ও সেবা সহজলভ্য করা, দক্ষতা বৃদ্ধি, বৈষম্যহীন সমাজ গঠন, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ বন্ধ করা, যৌন নিপীড়ন প্রতিরোধ, যৌতুক প্রথার অবসান প্রভৃতিনিয়ে কাজ করে। আর এ কার্যক্রম সমাজকর্মের পরিধিভুত্ব নারীকল্যাণ সাধন, তাদের অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক সমস্যা দূরীকরণের অন্তর্ভুক্ত।

192
উত্তরঃ

হ্যাঁ, আমি মনে করি, স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের কর্মকাণ্ড সামাজিক আন্দোলনের সাথে সংশ্লিস্ট।

সমাজের বিভিন্ন প্রথা, প্রতিষ্ঠান, রীতিনীতি, আইন, সামাজিক মূল্যবোধ ও আদর্শ যেগুলো সমাজের জন্য ক্ষতিকর সেগুলো দূর করার জন্য জনগণের সুসংগঠিত ও সমন্বিত প্রচেষ্টাকে সামাজিক আন্দোলন বলা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণের সমান সুযোগ সৃষ্টি এবং সমাজ থেকে বাল্যবিবাহ যৌতুক প্রভৃতি দূর করতে জনগণের সম্মিলিত প্রচেষ্টা হলো সামাজিক আন্দোলন। উদ্দীপকের স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের কর্মকাণ্ডেও তাই ফুটে উঠেছে।

উদ্দীপকের স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও তাদের জীবনমানের উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়ন, বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। সেই সাথে সমাজ থেকে বাল্যবিবাহ, যৌন নিপীড়ন ও যৌতুক প্রথা প্রভৃতি সমস্যা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সমাজ থেকে এগুলো দূর করতে ভূমিকা পালন করছে। কারণ এই সমস্যাগুলো সমাজের জন্য ক্ষতিকর আর এগুলো দূর করার জন্য জনগণের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। আর সমাজের জন্য ক্ষতিকর রীতিনীতি দূর করতে জনগণের সম্মিলিত প্রচেষ্টাই হলো সামাজিক আন্দোলন। স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক সামাজিক আন্দোলনের মাধ্যমে জনগণকে সুসংগঠিত করে এসব সমস্যা দূর করতে কাজ করছে।
উপরের আলোচনা থেকে তাই বলা যায়, স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের কর্মকাণ্ড সামাজিক আন্দোলনের সাথে সংশ্লিষ্ট।

250
উত্তরঃ

সমাজকর্মের পরিধি বলতে মূলত এর ব্যবহারিক দিকের প্রয়োগক্ষেত্র বা প্রয়োগ উপযোগিতাকে বোঝানো হয়।
সমাজকলা পূর্ববজেতাদের অশ্রণির জনগণের সামাজিক সমস্যা মোকাবিলাপূর্বক আর্থ-সামাজিক উন্নয়নে সম্ভাব্য ও প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রচেষ্টা চালায়। এই দৃষ্টিকোণ থেকে গোটা সমাজই সমাজকর্মের পরিধি বা ক্ষেত্রের আওতাভুক্ত।

1.3k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews