বাংলাদেশ সরকার মালয়েশিয়ার সাথে একটি ঋণ চুক্তি করতে চায়। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষে ঋণ চুক্তি করে। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে কাজ করে না। সর্ব সাধারণের মঙ্গল নিশ্চিত করতেও সুসংহত ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে এটি কাজ করে যাচ্ছে। 

Updated: 9 months ago
উত্তরঃ

নিকাশ ঘর হলো কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রিত ও পরিচালিত এমন একটি ঘর বা স্থান যেখানে তালিকাভুক্ত ব্যাংকসমূহের প্রতিনিধিগণ একত্রিত হয়ে তাদের আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তি করে

উত্তরঃ

একটি দেশের অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে কাজ করতে হয় বলে কেন্দ্রীয় ব্যাংককে অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয়।
কেন্দ্রীয় ব্যাংক সব তালিকাভুক্ত ব্যাংকের আমানতের একটি অংশ নিজের কাছে জমা রাখে। প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকগুলোকে ঋণ দেয়। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের নিকাশ ঘর হিসেবে কাজ করে এবং পরামর্শ দিয়ে উপদেষ্টা হিসেবে কাজ করে। মূলত এজন্যই কেন্দ্রীয় ব্যাংককে ব্যাংকসমূহের ব্যাংকার বলা হয়।

উত্তরঃ

উদ্দীপকে সরকারকে সহায়তার জন্য কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্যসমূহ হলো নোট ও মুদ্রার প্রচলন, আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ, মূল্যস্তর স্থিতিশীল রাখা, ঋণ নিয়ন্ত্রণ ও সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করা।
কেন্দ্রীয় ব্যাংক সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত একটি ব্যাংক। জনকল্যাণ এই ব্যাংকের মূল উদ্দেশ্য। সরকারের ব্যাংক হিসেবে এই ব্যাংক কাজ করে।
উদ্দীপকে বাংলাদেশ সরকার মালয়েশিয়ার সাথে একটি ঋণ চুক্তি করতে চায়। বাংলাদেশ ব্যাংক হলো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। এই ব্যাংক সরকারের পক্ষে উক্ত ঋণ চুক্তিতে স্বাক্ষর করে। এইভাবে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে কাজ করছে। চাহিদামতো নোট ও মুদ্রার প্রচলন করে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার মান নিয়ন্ত্রণ করে। এছাড়া বৈদেশিক মুদ্রা সংরক্ষণ ও বিনিময় হার নির্ধারণ করে বৈদেশিক বাণিজ্যে সহায়তা করছে। সরকারের প্রতিনিধি হিসেবে হিসাব সংরক্ষণ ও লেনদেন করছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক আর্থিক পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নে উপদেষ্টা হিসেবে সরকারের পক্ষে কাজ করছে।

উত্তরঃ

বাংলাদেশ ব্যাংক জনকল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত'- উদ্দীপকের আলোকে উক্তিটি যথার্থ হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক একটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান। জনকল্যাণ এ ব্যাংকের মূল উদ্দেশ্য। জনকল্যাণে কেন্দ্রীয় ব্যাংক উন্নয়নমুখী কাজ পরিচালনা করে। পাশাপাশি আর্থিক খাতে স্থিতিশীলতা রক্ষার্থে মুদ্রা বাজার ও ব্যাংকিং খাত নিয়ন্ত্রণ করে।
উদ্দীপকে বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক মালয়েশিয়ার সাথে একটি ঋণচুক্তি করে। কেন্দ্রীয় ব্যাংক হিসেবে এই ব্যাংক মুনাফা অর্জন করে না। এটি সর্বসাধারণের স্বার্থ নিশ্চিত করতে সুসংহত আর্থিক কাঠামো গঠন করে। মুদ্রাবাজার ও ঋণ নিয়ন্ত্রণ করে। পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোকেও নিয়ন্ত্রণ করে।
উদ্দেশ্যগতভাবে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংক থেকে আলাদা। এ ব্যাংক জনকল্যাণে কাজ করে। সরকারের উপদেষ্টা হিসেবে এ ব্যাংক সরকারকে পরামর্শ দেয়। সরকারের প্রতিনিধি হিসেবে সরকারের হিসাব সংরক্ষণ ও লেনদেন করে। দক্ষ ব্যাংকিং ব্যবস্থা গঠনে মুদ্রা বাজার ও বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে। এতে আর্থিক খাতের শৃঙ্খলা বজায় থাকে। সরকারি নীতি তৈরি ও বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংক সহায়তা করে। অবহেলিত ও গ্রামীণ অর্থনীতি নির্ভর খাতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে। এসব কাজ থেকে বলা যায়, বাংলাদেশ ব্যাংক জনকল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।

99

এই অধ্যায় পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা বাণিজ্যিক ব্যাংকের মুরব্বি হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা, দায়িত্ব এবং দেশের অর্থনীতি ও সমাজ গঠনে কেন্দ্রীয় ব্যাংকের অবদান সম্পর্কে জানতে পারবে। তাছাড়া দেশের অর্থনীতিতে প্রাণসঞ্চার, ব্যবসা-বাণিজ্য, কৃষি ও শিল্প প্রসারে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা এবং সরকারের নীতি বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ভূমিকা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। এই অধ্যায়ে কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থাপনার বিভিন্ন স্তর এবং কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন বিভাগের কর্মকাণ্ড সম্পর্কেও কিছুটা ধারণা দেয়া হয়েছে। এই অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের সৃষ্টি, পরিচালনা পর্ষদ এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং আর্থিক শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে প্রাথমিক জ্ঞান লাভ করতে পারবে।

এই অধ্যায় পাঠ শেষে আমরা-

  • কেন্দ্রেীয় ব্যাংকের ধারণা ব্যাখ্যা করতে পারব।
  • কেন্দ্রেীয় ব্যাংকের উদ্দেশ্য চিহ্নিত করতে পারব। কেন্দ্রেীয় ব্যাংকের কার্যাবলি বিশ্লেষণ করতে পারব।
  • কেন্দ্রেীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যকার সম্পর্ক নির্ণয় করতে পারব।
  • দেশের অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা পর্যালোচনা করতে পারব

Related Question

View All
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews