Summer and winter are two contrasting seasons of Bangladesh. Each has its own characteristics that distinguish it from the other. Summer is constituted of the months of May and June. Winter, on the other hand, is constituted of the months of December and January. Summer is very hot and humid season.
গ্রীষ্মকাল এবং শীতকাল বাংলাদেশের দুইটি বিপরীতধর্মী ঋতু। প্রতিটি ঋতুর নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যা একটিকে অন্যটির থেকে পৃথক করে। গ্রীষ্মকাল গঠিত হয় মে এবং জুন মাস নিয়ে। অন্যদিকে, শীতকাল গঠিত হয় ডিসেম্বর এবং জানুয়ারি মাস নিয়ে। গ্রীষ্মকাল অত্যন্ত গরম এবং আর্দ্র একটি ঋতু।
Transformation শব্দটির অর্থ হলো রুপান্তর। সুতরাং, যেকোন এক ধরণের Sentence কে অন্য ধরণের Sentence এ রুপান্তর করাই হলো Transformation of Sentences। তবে রুপান্তরের সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন Sentence এর মূল ভাব পরিবর্তন না হয়।
অর্থ, গঠন, Degree, হ্যা / না প্রকাশ ইত্যাদির উপর ভিত্তি করে Sentence কে বিভিন্ন ভাবে সাজানো যায়, তাই Transformation of Sentences ও বিভিন্ন ধরণের হয়ে থাকে।
গঠন অনুযায়ী ইংরেজি বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়। প্রতিটি ভাগের নিজস্ব গঠনশৈলী রয়েছে যা ট্রান্সফরমেশনের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১. Simple Sentence (সরল বাক্য):
যে বাক্যে কেবল একটি Subject এবং একটি Finite Verb (সমাপিকা ক্রিয়া) থাকে, তাকে Simple Sentence বলে। এতে কোনো প্রকার Subordinate Clause থাকে না।
উদাহরণ: In spite of his poverty, he is honest.
২. Complex Sentence (জটিল বাক্য):
যে বাক্যে একটি Principal Clause এবং এক বা একাধিক Subordinate Clause থাকে, তাকে Complex Sentence বলে। এই ক্লজগুলো সাধারণত since, as, because, although, if, that ইত্যাদি দিয়ে যুক্ত থাকে।
উদাহরণ: Although he is poor, he is honest.
৩. Compound Sentence (যৌগিক বাক্য):
দুই বা ততোধিক স্বাধীন বা Principal Clause যখন কোনো Co-ordinating Conjunction (and, but, or, yet, so) দ্বারা যুক্ত হয়, তখন তাকে Compound Sentence বলে।
উদাহরণ: He is poor but he is honest.
Transformation Rules (সংক্ষিপ্ত গাইড)
বাক্যের অর্থ পরিবর্তন না করে এক গঠন থেকে অন্য গঠনে রূপান্তর করার কিছু প্রচলিত নিয়ম নিচে দেওয়া হলো:
ক) Too...to (Simple) = So...that (Complex):
Simple: He is too weak to walk.
Complex: He is so weak that he cannot walk.
Compound: He is very weak and therefore he cannot walk.
খ) In spite of / Despite (Simple) = Though / Although (Complex):
Simple:In spite of his working hard, he failed.
Complex:Though he worked hard, he failed.
Compound: He worked hard but he failed.
গ) By + Gerund (Simple) = If (Complex):
Simple:By working hard, you can succeed.
Complex:If you work hard, you can succeed.
Compound: Work hard and you can succeed.
ঘ) Without + Gerund (Simple) = Unless / If...not (Complex):
Simple:Without reading attentively, you will fail.
Complex:Unless you read attentively, you will fail.
Compound: Read attentively or you will fail.
Transformation of Degree
ডিগ্রি পরিবর্তনের ক্ষেত্রে নিচের টেবিলটি অনুসরণ করলে দ্রুত সমাধান করা সম্ভব:
Degree Type
Structure / Key Words
Example
Positive
No other / Very few... as...as
No other boy is as good as him.
Comparative
...er than / more... than any other
He is better than any other boy.
Superlative
The + ...est / the most...
He is the best boy.
Affirmative to Negative (সচরাচর ব্যবহৃত নিয়ম)
১. Only/Alone: ব্যক্তি বোঝালে None but, বস্তু বোঝালে Nothing but এবং সংখ্যা বোঝালে Not more than বসে।
Affirmative: Only Allah can help us.
Negative:None but Allah can help us.
২. Must: এর পরিবর্তে Cannot but অথবা Cannot help (+ ing) বসে।
"I congratulate all workers on the occasion of May Day. Also, I pay tribute to those workers who sacrificed their lives. It is because of them that workers today are able to enjoy their rights. I hope that both workers and owners can nurture a good relationship. I'd like to request labour leaders not to seek assistance from foreigners," she said.
= মে দিবস উপলক্ষে আমি সকল কর্মীদের অভিনন্দন জানাই। এছাড়াও আমি সেই সকল কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাই যারা তাদের জীবন উৎসর্গ করেছে। তাদের কারণেই আজ শ্রমিকরা তাদের অধিকার ভোগ করতে পারছে। আমি প্রত্যাশা করি শ্রমিক এবং মালিক উভয়পক্ষই একটি ভালো সম্পর্ক লালন করতে পারে। তিনি বললেন, শ্রমিক নেতাদের আমি অনুরোধ করি তারা যেন বিদেশীদের কাছে সাহায্য না চান।